Palki - Online Bengali Magazine » Bengali Story/Bangla Golpo

বাতিক (Batik) – Story by Abhishek Mukherjee
বাতিক

অভিষেক মুখার্জী

শেষ অবধি অ্যামেরিকা আসা হল!

বাপ্‌রে বাপ, আসা তো নয়, যুদ্ধ!

ভিসার জন্য পাখিপড়া? করেছি।

শীতের সকালে এম্ব্যাসিতে দাঁড়ানো? করেছি।

ক্যুরিয়রের ভরসায় না থেকে ওম টাওয়ার্সে গিয়ে পাসপোর্ট নিয়ে আসা? করেছি।

গজকুমারে গিয়ে দেশে ফিরে ইহজীবনেও পরব না এমন খান-চল্লিশ গরমজামা কেনা (ওখানে মাইনাস চলছে, মরে যাবি!)? করেছি।

শাশুড়ির চোখ এড়িয়ে স্যুটকেসের একদম নিচে গোটাকয়েক “ইয়ে” জামা পুরে নেওয়া (বাঃ, চেক-ইন করেই এয়ারপোর্টের বাথরুমে ঢুকে হল্টার-স্প্যাগেটি পরে অ্যামেরিকান সাজতে হবে না?)? করেছি।

বলরামে অর্ডার দিয়ে সন্দেশকে ফ্লাইটের জন্য স্পেশাল ডবল-প্যাক করা? করেছি।

ক্যারিঅন ব্যাগে নতুন সানন্দা আর আনন্দলোক ভরে নেওয়া? করেছি।

তারপর এয়ারপোর্ট। তার আগে অবিশ্যি পাসপোর্ট-টিকিট গোছানোর পর্ব; বিগ্রহর একটা বেল্টব্যাগ আছে (জানি, আরো নানারকম নাম আছে, কিন্তু বেল্টব্যাগ শুনতে ভালই লাগে); সেটা ও সাতাত্তরবার মিলিয়ে দেখেছে। পাশের বাড়ি থেকে ওজন নেওয়ার যন্ত্র নিয়ে এসে প্রত্যেকটা ব্যাগের ওজন মিলিয়ে দেখলাম (সঙ্গে নিজেরও – কত, সেটা আর বলছি না)।

লুফথান্সার চেক-ইন কাউন্টারের মেয়েটার সঙ্গে বিগ্রহের ফ্লার্ট করা সম্পূর্ণ অগ্রাহ্য করলাম (আহারে, ওখানে গিয়ে অনেক খসাব, বেচারা একটু করে নিক)।

তারপর অপেক্ষা।

বোর্ডিং।

“চিকেন অর পাস্তা”র উত্তরে “চিকেন” বলা (বেচারা বিগ্রহ চিকেন অ্যান্ড পাস্তা চেয়েছিল)।

মাইক্রোওয়েভে বারোশো ডিগ্রি বা ঐরকম কোনো তাপমাত্রায় মুরগি-আলুসেদ্ধ-কড়াইশুঁটি-গাজর একাকার করে বানানো ঘ্যাঁট গলাধঃকরণ করা।

ফ্র্যাঙ্কফুর্টে নেমে পানীয় জলের জন্য হাহাকার, আর তিন ইউরো দাম দেখে আঁতকে ওঠা।

আবার ফ্লাইট।

আবার ঘ্যাঁট।

পেছনের সিট থেকে জাপানী শিশুর লাথি।

সামনের সিট থেকে ব্রিটিশ বাচ্চার ফ্রুট লূপ খাওয়ার বায়না।

হাঁটু নাড়াতে না পারা নিয়ে বিগ্রহের ঘ্যানঘ্যানানি।

তার মধ্যেই ঘুম, আর তারপর… অনেক ঘণ্টা, অনেক বছর অপেক্ষার পর… অ্যামেরিকা। অবশেষে।

আগেই বলে রাখি, আমার এই অ্যামেরিকা-ফ্যান্টাসি অনেকদিনের। আমি কস্মিন্‌কালেও ইংরেজি বই পড়তাম না বা হলিউডি সিনেমা দেখতাম না, কিন্তু তাই বলে অ্যামেরিকা আসার স্বপ্ন তৈরি হবে না? জি আর ই দিয়েছিলাম, বেশ বাজে স্কোর হল, কাজেই একটা সফটওয়্যারের ছেলে দেখে ঝুলে পড়েছিলাম। কায়দা করে জেনে নিয়েছিলাম, অনসাইট যেতে হয় কিনা, কোথাও। ছেলেটা বুদ্ধিমান, ফরদিন খানের মত হ্যান্ডসাম, টাকা আছে বেশ, অনসাইটে আসে, সিএনবিসি দেখে, পার্টিতে গেলে দিব্যি শেয়ারমার্কেট নিয়ে কথা বলতে পারে, কয়েকটা বড় বড় ক্লাবের মেম্বর, অতএব দিব্যি প্রেমে পড়া যায়। পড়লাম, আর বিয়েও করে ফেললাম।

এবার, অ্যামেরিকা।

এবারেরটা অবিশ্যি অনসাইট নয়। এমনিই বেড়াতে আসা। তার মানে এই নয় যে হোটেলে থাকব। বিগ্রহের মাসির বাড়ি এডিসন, বেশ বড় বাড়ি। মাসি নিঃসন্তান, আর বেশ বড়লোক, আর বিগ্রহকে এতটাই ভালোবাসে যে না এলে রীতিমত সেন্টু খাওয়ার সম্ভাবনা। হাতে-হাতে কাজ করতে হবে ঠিকই, কিন্তু ঐ, অনেকগুলো টাকার সাশ্রয় হবে, ফিরে এসে একটা তনিশ্‌ক্‌ মেরে দেব সেক্ষেত্রে বিগ্রহকে পটিয়ে। ওখানেই থাকব, আর গাড়ি ভাড়া করে বা এন জে ট্রান্সিটে চড়ে নিউইয়র্ক-ফিলাডেলফিয়া-নায়াগ্রা-অ্যাটলান্টিক সিটি বীচ ঘুরে বেড়াব।

কাস্টমস পেরিয়ে পাঁচ ডলারের শ্রাদ্ধ করে ট্রলি নেওয়ার পর বিগ্রহ বলল, “মনে আছে তো?”

“কি?”

“মাসির কথা?”

“কি?”

“একি, বললাম তো…”

“ওঃ, সেই বাতিক? আরে হ্যাঁ, ভাবিস্‌না, ম্যানেজ করে নেব।”

“না, তুই বুঝছিস্‌না…”

“চিল্‌।”

বিগ্রহর মেসো বেশ অমায়িক গোলগাল লোক। গোল মুখ, গোল মসৃণ টাক, গোল সলিড ভুঁড়ি, গোল চোখে গোল চশমা, গোল আঙুলে গোল নখ, গোলগলা টিশার্ট, এমনকি গোল গোল জুতোও। আমাদের দেখে একগাল হেসে বললেন, “বাঃ, তোমাদের বেশ কম লাগেজ তো!”

বিগ্রহ বলল, “হ্যাঁ, তবে সোমদত্তাকে তো চেনোনা, ফেরার সময় এই পাঁচটা ব্যাগ ন’টা হয়ে যাবে।”

এবার কিছু না বললেই নয় – “সেই; পাঁচটা ব্যাগের চারটে তো তুই ভরিয়েছিস্‌।”

“ও, তোর পুরো কস্মেটিক্স রেখে এসেছিস্‌?”

বাড়ত নির্ঘাত। মেসো নিজেই লাগেজ বুট-এ (ডিকি নয়, বুট: আমাকে পইপই করে শেখানো হয়েছে) তুলতে শুরু করায় আমরা হাত লাগাতে বাধ্য হলাম। বড় অডি ভ্যান (আমি নিশ্চিত যে মেসো অডির লোগো দেখে লোভ সামলাতে পারেননি) – স্কর্পিও-কোয়ালিস ভুলে গেলাম এক নিমেষে।

“ইয়ে, সোমদত্তা, বিগ্রহ তোমাকে কি বলেছে জানি না, কিন্তু তোমার মাসির একটু অদ্ভুত স্বভাব আছে; আমি সঙ্গে থাকি, ব্যাপারগুলো জানি। তুমি তো জানো না, তোমার অদ্ভুত লাগতে পারে।”

“আপনি এইভাবে বলছেন কেন? উনি একটু পরিষ্কারভাবে থাকতে ভালবাসেন – তা সে তো অনেকেই চায় পরিষ্কার থাকতে।”

“না, ওর ব্যাপারগুলো একটু বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যায় মাঝেমধ্যে।”

“যেমন?”

উনি মুচকি হেসে একটা গোল বাব্‌লগাম মুখে দিলেন। আমাদের অফার করলেন, তারপর বললেন, “চলো, দেখবে।”

ওয়ালমার্টের সামনে গাড়ি দাঁড়াল। আমরা ঢুকলাম পেছন পেছন। বললেন, “বাড়িতে পরার জুতো নাও।”

ঘাবড়ে গেলাম। “কেন? আমাদের তো আছে।”

বিগ্রহও দেখলাম রীতিমত ঘাবড়েছে – “এখানে আবার বাড়িতে আলাদা জুতো পরে নাকি কেউ?”

মেসো এবার হেসেই ফেললেন, একটা সবে-তো-শুরু গোছের হাসি।

কিনলাম। বিগ্রহর খুব খিদে পেয়েছিল, আর ভেতরেই ম্যাকডনাল্ড’স, তাই খেতে ঢুকলাম। মেসো দেখলাম ডিক্যাফিনেটেড কফি খেলেন, নন-ডেয়ারি হোয়াইটনার আর শুগার-ফ্রি সুইটনার দিয়ে। ব্যাপারটা লক্ষ্য করে আমার বেশ হাসি পেল। উনি বুঝলেন, বুঝে নিজেও হেসে ফেললেন।

জিজ্ঞেস করলাম, “মাসির জন্য কিছু নেব না?”

“না।”

“কেন?”

“ও ম্যাকডনাল্ড’স-এ খায় না।”

অদ্ভুত লাগল। “কেন?”

“১৯৯৬-এ একজন ওয়েট্রেস গ্লাভস না পরে সার্ভ করেছিল। তারপর থেকে।”

বিগ্রহর মাসি বেশ সুন্দরী ছিলেন এককালে। মানে, বেশ ট্র্যাডিশনাল ধরনের; ফরসা, ধারালো চোখমুখ, পাতলা ফ্রেমের চশমা। অস্বস্তিকর ব্যাপারটা হল, ভুরু সবসময়ে কুঁচকেই থাকে, আর মুখ হাসলেও চোখ হাসে না।

আমরা ব্যাগ নামালাম; গেট অবধি নিয়ে গেলাম। দেখি, দরজার ঠিক মুখে বিশাল তিনতলা ট্রলি অপেক্ষা করছে, প্রত্যেকটা তাক প্লাস্টিকে মোড়া। একটু ঘাবড়ালাম।

মেসোর দিকে তাকিয়ে দেখি, মুখ টিপে হাসছেন। বললেন, “এটা এবাড়ির সিস্টেম – বাইরের কেউ থাকতে এলে ব্যাগ ট্রলিতে তোলা হয়, তারপর তার ঘর অবধি নিয়ে যাওয়া হয়। লাগেজের চাকার ধুলো বাড়ির মেঝেতে লাগে না।”

বিগ্রহর দিকে তাকিয়ে দেখি, নার্ভাস হাসি হাসছে। লাগেজ তুললাম। ততক্ষণে মাসি প্যাকেট খুলে নতুন জুতো বাড়ির ভেতরে রেখেছেন। মেসোর চটিও রেডি, উনি বাইরের জুতো বাইরে খুলে অদ্ভুত কায়দায় লাফ দিয়ে সোজা বাড়ির চটির ওপর ল্যান্ড করলেন।

আমি অত বুঝিনি। জুতো ছেড়ে হেঁটে ঢুকলাম ভেতরে। মাসি গম্ভীর।

“দেখো সোমদত্তা, এই বাড়ির একটা নিয়ম আছে। বাইরের পায়ে তুমি ভেতরে ঢুকতে পারো না। বাইরে যাও, আবার হেঁটে ঢোকো।”

ঘাবড়ে গিয়ে পেছোলাম, কয়েক পা। মাসি ভেতরে গেলেন। তখনও বুঝিনি, কি হতে চলেছে। এলেন, মিনিটদুয়েক পর। একহাতে টয়লেট রোল, অন্যহাতে একটা বড় শিশি। ওপরে লেখা লাইসল।

লাল কার্পেট পাতা হতে দেখিনি কখনো। তবে কিভাবে হয়, জানলাম। টয়লেট পেপার বিছিয়ে দিলেন মাসি, আমার পা থেকে আমার বাড়ির চটি অবধি (তখনও জানিনা, ওদের ফ্লিপফ্লপ বলে), আর গুছিয়ে অনেকটা লাইসল ঢাললেন।

“এবার এসো।”

“ট্রলি তোমাদের ঘরে নিয়ে যাও। আনপ্যাক করো, কিন্তু ব্যাগসমেত ট্রলি ঘরের বাইরে বের করে দাও।”

দিলাম, কিন্তু কৌতূহলবশতঃ গেলাম দেখতে, ব্যাগেদের কি গতি হয়।

বিশাল বাড়ি, যাকে অরুণোদয় “প্রাসাদোপম” বলত (আমার প্রথম প্রেমিক, বাংলায় লেটার পেয়েছিল, কিন্তু চাকরি পেতে দেরি করে ফেলল – বেচারা!) – অনেকগুলো গেস্টরুম। তার একটায় ট্রলি ঢুকল, আমাদের লাগেজ সমেত। আমরা অবাক বিস্ময়ে দেখলাম, মেসো ব্যাগগুলো বাথটাবে রাখলেন, আর বাথটাব জল দিয়ে ভরতি করে লাইসল ঢাললেন।

“এগুলো থাক এখন। ঘন্টাখানেক পর শুকিয়ে নেব। তোমাদের ঘরে লন্ড্রি ব্যাগ আছে, জামাকাপড় ওখানেই ছাড়বে। ওয়াশিং মেশিন দেখিয়ে দিচ্ছি।”

এত বড় ওয়াশিং মেশিন আমার চোদ্দগুষ্টিতে কেউ দেখেনি। “কমার্শিয়াল,” বিগ্রহ বলল। মেসো বললেন “হ্যাঁ, কিন্তু তাও পঁয়ত্রিশ মিনিটই নেয়। তোমাদের কোনো ধারণা নেই আমাদের ইলেকট্রিক বিল কত আসে।”

“এটা চালায় কে?”

“তোমাদের মাসি। দেখে বুঝতে পারবে না, কিন্তু ওর গায়ে বেশ জোর। অনেক ভারি কাজ এই বয়সেও একাই করে।” আবার মুচকি হাসি।

মেসোকে বেশ পছন্দ হয়ে গেল আমার, ইতিমধ্যেই। যেকোনো মানুষের পক্ষেই এই শুচিবায়ুগ্রস্ত মহিলার সঙ্গেই থাকা বেশ কঠিন, তাও চুয়াল্লিশ বছর ধরে; আর ইনি যে শুধু আছেন তাই নয়, সেন্স অফ হিউমরও অক্ষুণ্ণ আছে। ক্ষমতা আছে ভদ্রলোকের। আমি হলে কোন্‌কালে…

“বিগ্রহ?”

“ম্‌ম্‌ম্‌ম্‌?”

“এখানেই থাকতে হবে, নারে?”

“তুই হোটেলে থাকতে চাস্‌?”

“টাফ্‌ না, এখানে?”

“টাফ্‌ তো বটেই। কি করবি, কাল শিফ্‌ট্‌ করে যাবি?”

“না, থাক, অনেকগুলো টাকার ব্যাপার। কটাই বা দিন? আর ওঁরা তো লোক ভালই। থেকেই যাই, একেবারে না পারলে দেখা যাবে নাহয়।”

“শিওর?”

“হুঁ।”

“তাহলে এখন?”

“এখন দেখব, যে তোর নাম রেখেছে, ঠিক রেখেছে, না ভুল।”

“মানে?”

“মানে, তোর নামের শুরুতে বিগ আর গ্রো কেন?”

“উফফ, এতটা জার্নি করে এলি, তোর কোনো ক্লান্তি নেই?”

“তুই ঐ শুয়েই থাক। বিগ্রহ হয়ে।”

“এই, সোমদত্তা?”

“হ্যাঁ মাসি?”

“ছটা ডিম স্ক্র্যাম্বল করে দিবি?”

“দিচ্ছি।”

এ ক’দিনে বেশ অভ্যস্ত হয়ে গেছি, মাসির রান্নাঘরে। ছেচল্লিশ বোতল লাইসল দেখার শক্‌ কেটে গেছে। অ্যাপ্রন, গ্লাভস, লাইসল, সবেতেই। ডিশওয়াশার থেকে প্যান বের করলাম, ডিম ফেটালাম।

“ডিমগুলো ফেলে দে।”

“ফেলে দেব? মানে?”

“তুই খেয়াল করিস্‌নি, প্যানের হ্যান্ডলে একটা মাছি বসেছিল, তুই বের করার পরেই। তুই ঐ হ্যান্ডল ধরেছিস্‌, তারপর সেই হাতেই ডিম ফেটিয়েছিস্‌।”

“তাই বলে…”

“দিবি।”

দিলাম।

“এবার প্যানটাকেও।”

আমি কিংকর্তব্যবিমূঢ়ের মত দাঁড়িয়ে আছি দেখে মাসি নিজেই এসে ফেললেন, প্লাস্টিকে মুড়ে (“মুড়ে ফেলছি কেন জানিস্‌? আবার মাছি বসবে, আর ঘরময় উড়বে?”), তারপর নতুন প্যান, নতুন ডিম বের করলেন।

“সর্‌, আজ আমিই করছি।”

ওয়ালমার্ট।

“কি করছিস্‌, সবজিগুলো ট্রলিতে রাখছিস্‌?”

“কিনছি তো আমরা। কোথায় রাখব?”

“হাতে বইবি। আমিও তো বইছি, এই বয়সে। পারবি না?”

“কিন্তু কেন বইছ?”

“আরে, এই ট্রলিগুলোয় এরা বাচ্চাগুলোকে বসায় না? ওরা তো বাথরুম করে। অনেকসময় ডায়পার ভিজে ভারী হয়ে যায়, তখন লিক করে। সেগুলো ট্রলিতে লাগে। তুই ভাবছিস্‌ ট্রলিগুলো তারপর এরা পরিষ্কার করে?”

আমি হতবাক্‌।

ফিরে এলাম। ফ্রিজে তুলতে যাব সব, এমন সময়… “কি করছিস্‌?”

“ফ্রিজে তুলব না?”

“না মেজে?”

“কি মাজব?”

“দেখাচ্ছি।”

ডিটার্জেন্ট আর স্কচ ব্রাইট নিয়ে শুরু করলেন। প্রথমে ডিম। প্রত্যেকটা ডিম নিখুঁতভাবে মাজলেন, অনেক সময় নিয়ে। তারপর সবজি – টোম্যাটো, ফুলকপি, বেগুন, ব্রকোলি, জুকিনি, মাশরুম, অসম্ভব মমত্ববোধের সঙ্গে। তারপর তুলে রাখলেন। হ্যাঁ, অবশ্যই সার্জিকাল গ্লাভ্‌স্‌ পরে।

এইভাবেই চলল। এই ফাঁকে কয়েকদিন ট্রেন ধরে (যার ভিড়, বিগ্রহ বলল, বনগাঁ লোকাল-এর থেকে কোনো অংশে কম নয়) নিউইয়র্ক ঘুরে এলাম। আরেকদফায় ফিলাডেলফিয়া। আরেকবার প্রিন্সটন ইউনিভার্সিটি, আইনস্টাইনের বাড়ি ইত্যাদি। ভাগ্যিস একে বিয়ে করেছিলাম!

দেখতে দেখতে উইকেন্ড এসে গেল। মেসোর ব্যালকনি পরিষ্কার করার দিন। বাড়ি কার্পেটে মোড়া হলেও ব্যালকনি নয়। ওখানে বাড়ির জুতো পরে যাওয়া যায়, কিন্তু পরিষ্কার ব্যালকনিতে। পরিষ্কার হবে কিভাবে?

মেসো দু’পায়ে দুটো বড় গ্রোসারির প্লাস্টিক পরে নিলেন, তারপর রাবারব্যান্ড দিয়ে বেঁধে নিলেন। এইভাবে তৈরি মোজা পায়ে হেঁটে ভ্যাকিউম ক্লিনার চালালেন। তারপর ভ্যাকিউম হয়ে গেলে এই অদ্ভুত মোজা খুলে বাড়ির চটি।

মাসি লাঞ্চের জন্য ডাকলেন।

মেসো বললেন, “তোরা নিচে যা, আমি আসছি।”

লিভিংরুমে বসলাম। টিভি চালালাম (অবশ্যই টিস্যুতে আঙুল মুড়ে, নয়ত রিমোটে জীবাণু লাগতে পারে), চ্যানেল বদলালাম। হঠাৎ…

সাংঘাতিক জোরে শব্দ। লাফিয়ে উঠে পেছনে তাকিয়ে দেখি, মেসো সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়েছেন, নিচে। উপুড় হয়ে। বিগ্রহ ওঁকে সোজা করল। ক্রিম কার্পেট রক্তে লাল, কপাল কেটে রক্ত গড়িয়ে নেমেছে গালে, গলায়, বুকে। সাদা গেঞ্জি রক্তে মাখামাখি।

জ্ঞান নেই।

বিগ্রহ একলাফে ৯১১ ডায়াল করল।

“তোরা একটু যা। আমি তোর মেসোর মুখ-টুখ একটু পরিষ্কার করে দিই।”

আমার বেশ বিরক্তিকর লাগল – এখনো পরিষ্কারের কথা মাথায় ঘুরছে? কিধরনের মানুষ?

মেসোর দিকে তাকিয়ে কষ্ট হল। ভদ্রলোক বেশ হাসিখুশি ছিলেন, হঠাৎ করে কি হল?

“কি হল, যা না!”

বিগ্রহও দেখলাম, বলল, “স্নো হয়েছে, আমি একটু বাইরে গিয়ে দাঁড়াই বরং। তুইও আয়।”

গেলাম। ও দেখি বেশ বিরক্ত।

“রাগছিস কেন?”

“রাগব না? এইর’ম পাগল জানলে আসতামই না, সোমা।”

“না এলে আজ কি হত ভাব?”

“সেই।”

হাত ধরে দাঁড়ালাম।

অ্যাম্বুলেন্স এল। চট্‌পটে তৎপর লোকজন, কলকাতার অ্যাম্বুলেন্সের সঙ্গে মিলই নেই। এসেই জিজ্ঞেস করল, আহত ব্যক্তি কোথায়?

ভেতরে গেলাম। দেখি, মাসি একা, ব্লিচ দিয়ে কার্পেট মুছছে।

“মাসি? মেসো কোথায়?”

“বললাম না? মানুষটাকে তো পরিষ্কার করতে হবে। একটু ভালোভাবে না করলে হয়?”

“ওরা এসে গেছে, কোথায় মেসো? ওরা নিয়ে যাবে তো!”

মাসি উঠে দাঁড়ালেন। আমাদের দেওয়া টেব্‌লক্লকটার দিকে তাকালেন।

“সবে তো দশ মিনিট হল রে। এখনও মিনিট পঁচিশ। একবার দেখে আসবি, কতক্ষণ বাকি?”

পোষ্য (Poshyo) – Story by Amit Kumar Majhi
পোষ্য

অমিত কুমার মাঝি

‘নরেন ওঠ, অনেক বেলা হয়ে গেছে।’ সবে মাত্র মর্নিংওয়াক থেকে ফিরে এসে ডাক দিলেন নরেনের বাবা। তিনি চেন দিয়ে ধরে আছেন একটা কুকুরকে। কুকুরটা ডাক দিল, ঘেউ, ঘেউ।

নরেন দু’হাত দিয়ে চোখ ঘষতে ঘষতে বাইরে বেরিয়ে এসে বলল, ‘আমি উঠে গেছি। তোমার মর্নিংওয়াক হয়ে গেল?’ এই বলে সে কুকুরটার চেনটা তার বাবার হাত থেকে নিয়ে তার নির্ধারিত জায়গাতে বেঁধে দিল। নরেনের বাবা বললেন, ‘তুই রেডি হয়ে নে। তা না হলে তোর অফিস যেতে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি কর।’

এই হল নরেন আর তার বাবার প্রতিদিন সকালের কথোপকথন। এরপর নরেন অফিসে বের হয়ে যায় আর বাড়িতে থেকে যান তার বাবা।

নরেনের এক দিদি আছে, কয়েক বছর আগে তার বিয়ে হয়ে গেছে। নরেনই তার বাবার কাছে থাকে। সে তার বাবার খুব পছন্দের পাত্র। অল্প বয়সে তার মা মারা গেলে তার বাবাই আদরে যত্নে ভালবাসায় তাকে মানুষ করে তুলেছেন।

সত্তর বছর বয়সী নরেনের বাবার সব সময়ের সঙ্গী তাঁর পোষা কুকুরটা। বাড়িতে বিশ্বস্ত একজন কাজের লোক আছে, তাই তাঁর বিশেষ কোন অসুবিধা হয় না।

একদিন নরেন আর তার বাবা একসঙ্গে রাতের খাবার খাচ্ছে।

নরেনের বাবা বললেন, ‘হ্যাঁরে, রাধিকা কেমন আছে? তাকে তো অনেক দিন দেখি না।’

রাধিকা নরেনের গার্লফ্রেন্ড। মাঝে মাঝেই তার বাবার কাছে আসে এবং গল্প-টল্প করে যায়।

নরেন বলল, ‘ও ভালোই আছে, এখন একটু ব্যস্ত তাই এদিকে আসতে পারছে না।’

‘তোদের বিয়েটা দেখে যেতে পারলে ভালোই হত।’

‘তুমি আবার কোথায় যাচ্ছ!’

‘না, বলা তো যায় না। আজ আছি কাল নেই।’

‘বাবা, তুমি সব সময় একই কথা বল কেন। তোমার কি আর কিছু বলার থাকে না।’

একটু থেমে সে বলল, ‘তুমি তো চোখে কম দেখ, তাই ভাবছিলাম তোমায় ডাক্তার দেখাব।’

‘ও সবের আর দরকার নেই, বুঝলি। ডাক্তার-ফাক্তারের আর দরকার নেই।’

‘না না, তা বললে কি হয়।’ একটু থেমে সে আবার বলল, ‘যদি সে রকম, মানে যদি নতুন চোখ লাগে, তার ব্যবস্থা করা যাবে। প্রয়োজন হলে আমিই না হয় একটা চোখ দিয়ে দেব। তুমি নতুন দৃষ্টিশক্তি ফিরে পাবে।’

‘শোন তাহলে, তোকে একটা কথা বলি। সারা জীবনে এত দেখেছি, এত শুনেছি, এখন আর দেখতে শুনতে ইচ্ছে করে না। আমার চেনা দুনিয়ার জানা লোকেরা সারা জীবনে এত দুঃখ-কষ্ট দিয়েছে, এ দুনিয়াকে নতুন করে দেখার কোনো ইচ্ছে নেই। এই ভালো আছি, অল্প দেখি, অল্প শুনি, ভালোই। নতুন দৃষ্টি নিয়ে আমার স্বপ্নের দুনিয়ার ধূসর রঙ আমি দেখতে চাই না। আমি তো হাতে গোনা আর কটা দিন বাঁচব। তোর সামনে এখন অনেক রাস্তা বাকি পড়ে আছে, তোকে সেই পথে হাঁটতে হবে সতর্ক দৃষ্টি নিয়ে, একটু এদিক-ওদিক হলেই বিপদ। আমার একটাই ইচ্ছে, আমার কল্পনার আদর্শ দুনিয়া তোর জীবন জুড়ে থাকুক আর তুই সেটাকে দু’চোখ দিয়ে উপলব্ধি কর। এটাই আমার ভগবানের কাছে একমাত্র প্রার্থনা।’

এরপর নরেন আর কিছু বলল না। তাদের খাওয়া হয়ে গেলে যে যার ঘরে চলে গেল।

প্রতিদিন সকালে নরেনের বাবা মর্নিং ওয়াক থেকে ফিরে এসে নরেনকে ডেকে ঘুম থেকে তুলে দেন। আজ নরেন ঘুম ঠিক সময়েই ভেঙেছে কিন্তু তার বাবার ডাকে না, কুকুরের ঘেউঘেউ শব্দে। সে বিছানা থেকে বলল, ‘বাবা আমি উঠে গেছি।’ কিন্তু বাইরে থেকে কোন উত্তর এল না।

সে বিছানা থেকে উঠে দু’হাত দিয়ে চোখ ঘষতে ঘষতে দরজা খুলে বাইরে এসে বলল, ‘আমি উঠে গেছি। তোমার মর্নিং ওয়াক হয়ে গেল?’

এ কথা বলার পর চোখ খুলে সে তার বাবাকে না দেখতে পেয়ে তার বাবার ঘরের দিকে তাকিয়ে ডাক দিল, ‘বাবা’। এবারও সে কোন উত্তর পেল না।

এদিকে কুকুরটা বাঁধা অবস্থায় চিৎকার করেই চলেছে। কুকুরের ডাক শুনে তার মনে হল, ডাকের মধ্যে কোথাও একটা বেদনা জুড়ে আছে। তার কেমন যেন একটা ভয়-ভয় করতে লাগল। সে তার বাবার ঘরের কাছে এসে ডাক দিল, ‘বাবা, বাবা। এখনও ওঠো নি! অনেক বেলা হয়ে গেছে। হাঁটতে যাবে না?’

ভেতর থেকে কোন উত্তর এল না।

নরেন অনেক বলা সত্ত্বেও নরেনের বাবা দরজা ভেজিয়ে ঘুমাতেন। ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকে দেখল, তার বাবা শুয়ে আছেন। এতে নরেন অবাক হয়ে বলল, ‘বাবা অনেক বেলা হয়ে গেছে, ওঠো। মর্নিং ওয়াকে যাবে না?’

এই বলেই সে তার বাবার গায়ে হাত দিয়ে দেখে, তাঁর শরীর বরফের মত ঠান্ডা হয়ে গেছে। নরেন বুঝতে পারল, তার বাবা চিরদিনের মত ঘুমের দেশে পাড়ি দিয়েছেন। নরেন দুঃখে কাঠের মত দাঁড়িয়ে রইল অনেকক্ষণ।

তারপর সে প্রথমে কল করল রাধিকাকে। রাধিকা আসতেই সে তার দিদি-জামাই বাবুকে ফোন করে।

নরেনের দিদি এসেই কান্নায় এক্কেবারে ফেটে পড়ল।

এদিকে কুকুরটা সমানে চিৎকার করেই চলেছে।

বেশ কিছু দিন কেটে গেছে। নরেনের বাবার পোষা কুকুরটা কিছু না খেয়ে খেয়ে, সারাক্ষণ চিৎকার করতে করতে, একদিন মারাই গেল। কুকুরটা মারা গেলে তার বাড়ির চাকরটা বলল, ‘ছোটবাবু, কুকুরটা বাবুর শোকে না খেয়েই মারা গেল। বাবুর খুব ন্যাওটা ছিলো কি না, বাবুর হাতে ছাড়া কারো হাতে খেতোই না।’

নরেনের মধ্যে আগেকার সতেজতা আর নেই, কেমন যেন সব সময় সে মনমরা হয়ে থাকে। সে রাধিকা বা তার দিদিকে ফোন করা ছেড়েই দিয়েছে। নরেনের দিদি বেশি দূরে থাকে না। সে কয়েক বার এসে নরেনকে দেখে গেছে। নরেনকে সে অনেক বুঝিয়েছে, ‘এত দুঃখ করলে কি করে চলবে বল?’

নরেন খুব দুঃখের সঙ্গে বলেছে, ‘বাবাকে আমি কিছুতেই ভুলতে পারছি না।’

‘কি করবি বল, কারো বাবা মা কি আর চিরকাল থাকে? মনে মনে শক্ত হ। দেখবি সব ঠিক হয়ে যাবে।’

তার দিদি তাকে অনেকবার বলেছে, ‘তুই এইবার রাধিকাকে বিয়ে করে নে।’

নরেন বলছে, ‘বিয়ে করার সময় কি চলে যাচ্ছে। যখন হোক করলেই হল।’

এদিকে রাধিকা এসে তাকে বলেছে, ‘তুই না দিন দিন কেমন পাল্টে যাচ্ছিস। ফোন-টোন তো বন্ধ করে দিয়েছিস। চল কোথাও একটা ঘুরে আসি। একলা ঘরে বন্দী থেকে তুই কেমন দিন দিন পাগলের মত হয়ে যাচ্ছিস।’ নরেন রাধিকার কোন কথার উত্তর দেয় না।

রাধিকা বলল, ‘আমরা না পুরো ফ্যামিলি নিয়ে দার্জিলিং বেড়াতে যাচ্ছি, তুইও আমাদের সঙ্গে চল; দারুণ মজা হবে।’

নরেন কিছুতেই রাজি হল না বেড়াতে যাবার জন্য।

অনেক দিন কেটে গেছে, বাইরের লোকেদের সঙ্গে তার কোন যোগাযোগই নেই। বাড়ির চাকরটাকে বেশ কিছু দিন আগে সে বাড়ি পাঠিয়ে দিয়েছে।

নরেন আজকাল এক প্রকার বন্দীর মত সময় কাটায়। বাইরে যাওয়া ছেড়েই দিয়েছে। সে কি যেন এক গভীর চিন্তায়, গভীর দুঃখে সর্বদাই ডুবে থাকে।

তখন গভীর রাত্রি, নরেন একলা তার নিজের ঘরে চুপচাপ বিছানার উপর স্থিরভাবে বসে আছে। তার মনে হতে লাগল, কুকুরটা যেন আগের মত আবার চিৎকার করছে। কিন্তু অনেক দূর থেকে। তার কানে অস্পষ্টভাবে আসতে লাগল সে আওয়াজ। বিছানায় বসে বসে সে বলল, ‘আমি কেন বেঁচে আছি!’

হঠাৎ তার মনে হল, কুকুরটা যেন তার বাবার ঘরে ঢুকল। সে অতি সর্তকতার সাঙ্গে তার বাবার ঘরে ঢুকে আলো জ্বালিয়ে দেখে সেখানে কিছু নেই। সে তার বাবার বিছানায় শুয়ে ঘুমোনোর চেষ্টা করল; কিন্তু সে ঘুমোতে পারল না। সে তার বাবার ঘর থেকে বের হয়ে উঠোনে কুকুরটা যেখানে বাঁধা থাকত ঠিক সেইখানে এসে দাঁড়াল। এরপর সে কুকুরের গলার বেল্টটা তার গলায় পরে নিয়ে সেখানেই পড়ে রইল।

রাধিকা দার্জিলিং থেকে ফিরে এসে নরেনকে দেখতে এল। সদর দরজা থেকে সে অনেকক্ষণ, ‘নরেন, নরেন’ বলে ডেকে, কোন উত্তর না পেয়ে, দরজায় ধাক্কা দিল। ধাক্কা দিতেই দরজা খুলে গেল। দরজা খুলতেই সে কুকুরের অদ্ভুত চিৎকারে চমকে উঠে দেখল, একটা উস্কো-খুস্কো লোক মুখময় দাড়ি নিয়ে কুকুরের মত চিৎকার করছে। সে আবার লোহার চেনে আটকানো। রাধিকা ধীরে ধীরে তার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ‘নরেন!’

সে উত্তর দিল, ‘ঘেউ।’

প্রেম অবিনশ্বর (The Eternal Love) – Story by Aniruddha Sen
প্রেম অবিনশ্বর

অনিরুদ্ধ সেন

“আমি কি আপনার কোনো সাহায্যে আসতে পারি, ম্যাডাম?”

প্রবল হাওয়া ঠেলে অতি কষ্টে ক্যাফেটারিয়ার দিকে এগোবার চেষ্টা করছি, এমন সময় পেছন থেকে ভেসে এলো সেই অতি পরিচিত স্বরে এই ডাক। চমকে ঘুরে তাকালাম। সন্দেহ নেই – সে! উত্তেজনায়, শিহরণে আমার রোমকূপ খাড়া হয়ে উঠলো – যেমন তখনও হতো।

ও কিন্তু আমায় মোটেও চিনতে পারেনি। যাক, তাতে আমি আঘাত পাইনি। শেষ দেখা হবার পর আমরা দুজনেই অনেক বদলে গেছি, বিশেষতঃ আমি। তাছাড়া কোনো পুরুষের পক্ষে একটি মেয়েকে স্রেফ তার চলার পথের একটি মাইলফলক হিসেবে দেখা আদৌ অস্বাভাবিক নয়। বিশেষ করে সে যদি ওর মত পুরুষ হয়।

কিন্তু যখন একই মাইলফলক আবার ফিরে আসে? তখন বুঝতে হবে, বাছা, এবার তোমার ঘরে ফেরার পালা! আগে যখন আমাদের দেখা হয়েছিলো, আমি অনভিজ্ঞ ছিলাম। তাই আমার দ্বিধাগ্রস্ত বাহুবন্ধন এড়িয়ে তুমি পিছলে বেরিয়ে গেছো। সে ভুল আমার আর হবে না। এই হঠাৎ দেখা আমার বুকের এক গভীর ক্ষতকে আবার জাগিয়ে তুলেছে। বুঝতে পারছি, জীবনে কি মরণে ওকে ছাড়া আমি থাকতে পারবো না!

সুতরাং হাজার ভোল্টের এক হাসি ঠোঁটে ফুটিয়ে আমি উত্তর দিলাম, “ধন্যবাদ, তার দরকার হবে না। তবে কী, এই গা ছমছম হিল রিসর্টে এতক্ষণে একটা জীবন্ত প্রাণী চোখে পড়লো। এই হতচ্ছাড়া আবহাওয়াতে যদি আর কেউ জিন্দা থেকে থাকে তবে তারা ঘরে রুম হিটার চালিয়ে কম্বলের তলায় আরামসে ঘুম মারছে। কাজেই আপনি যদি ব্রেকফাস্ট টেবিলে আমাকে একটু সঙ্গ দেন –”

“সানন্দে!” বলে সে নিবিড় দৃষ্টিতে আমার দিকে তাকালো। সেই দৃষ্টি – যার সামনে পড়ে আমার ভেতরটা আগুনের সামনে এক তাল মোমের মতো গলতে শুরু করলো। যেমন তখনও গলতো।

“মহিলারা অচেনা পুরুষদের সম্বন্ধে সাবধান থাকবেন – এক সিরিয়াল কিলার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে,” স্থানীয় নিউজ চ্যানেল বারবার হুঁশিয়ারি দিচ্ছে। আমারও কি সাবধান হওয়া উচিত নয়? না না, ও তো আর আমার অচেনা নয়। বরং কখনো কখনো মনে হয়, ওর সাথে আমার কত সহস্রাব্দের পরিচয়।

ও এক নিঃশ্বাসে কত কথা বলে চলেছে, বোধহয় আমাকে পটানোর জন্য। বেকার পরিশ্রম – আমি তো ওর রসে মজেই আছি! মুগ্ধ হয়ে আমি একতরফা শুধু শুনে যাচ্ছি। অবশ্য কী-ই বা আমার বলার আছে? আমার যে অতীত ছাড়া কিছু নেই – সেসব প্যানপ্যানানি কি আর ওর মনে দাগ কাটবে!

ব্রেকফাস্টের পর ও দিলদার হয়ে আমাকে ওর হোটেল রুমের উষ্ণতায় বসে আড্ডা মারার জন্যে আমন্ত্রণ জানালো। বাইরের আবহাওয়া যদিও জঘন্য, তবু সেই আমন্ত্রণ বিনীতভাবে প্রত্যাখ্যান করে আমি বাগানে হাঁটার প্রস্তাব দিলাম। ততক্ষণে আমি ওর জন্য মরে যাচ্ছি, কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত করলাম। নিজেকে হুঁশিয়ারি দিলাম – খুব তাড়াতাড়ি বেশি এগিয়ে সব মাটি ক’রো না। ধৈর্য ধরো, ও তোমারই হবে!

বাগানটি অতীব সুন্দর। ঝাঁক ঝাঁক দৃষ্টিনন্দন ফুল প্রতিকূল আবহাওয়ার দাপটে অস্তিত্বরক্ষার চেষ্টায় কুঁকড়ে রয়েছে। একটি অর্কিড পড়ে আছে দেখতে পেয়ে আমি তা তুলে নিয়ে ওর হাতে দিলাম।

“জানলেন কী করে যে আমি অর্কিড ভালোবাসি?” ও অবাক হয়ে জিজ্ঞেস করে।

“এই, কেমন যেন মনে হলো।” আমি লজ্জায় লাল হয়ে বলি।

আমার মুখের দিকে অপলক কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ও বললো, “আপনাকে খুব চেনা চেনা লাগছে। আগে কি কোথাও দেখেছি?”

“হয়তো কখনো কোনো ভিড়ের মধ্যে হবে।” অতি কষ্টে চোখের জল সম্বরণ করতে করতে বলি।

“যদি গুস্তাখি মাফ করেন তো বলি –” ও ইতস্তত করছে।

“করলাম, বলুন”, আমি হেসে ফেলি।

“আপনি কি কখনো ভালোবেসেছেন?”

কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে আমি অতি কষ্টে উত্তর দিই, “আমার ভালোবাসা? সে আমায় ভুলে গেছে।”

“আহাম্মক!”

“কী বললেন?” অবাক হয়ে জিজ্ঞেস করি।

“বলছি, এমন ফুলের মত সুন্দর একটি মেয়েকে যে ভুলে যেতে পারে, সে আহাম্মক ছাড়া আর কী?” ও জেদি গলায় বলে।

আমি উত্তর দিই না। কিছুক্ষণ পর ও আবার বলে, “ঔদ্ধত্যের জন্য আবার মাফ চাইছি – আমি কি জানতে পারি কী ধরণের প্রেমিক আপনি পছন্দ করেন?”

“কেন, বাচ্চা মেয়েটির হাতে তার পছন্দসই ললিপপটি তুলে দেবেন বলে?” আমি খিলখিলিয়ে হাসি।

“চেষ্টা করে দেখতে দোষ কী!” ও হেসে উত্তর দেয়।

কিছুক্ষণ গভীর চিন্তায় তলিয়ে যাবার পর আমি আবিষ্ট স্বরে বলি, “আমি সেই প্রেমিকের স্বপ্ন দেখি, যে তার ভালোবাসার প্লাবনে আমার শ্বাসরোধ করে দেবে, আমাকে ভাসিয়ে নিয়ে যাবে, আমাকে – আমাকে শেষ করে ফেলবে!”

এক মুহূর্তের জন্য আমি ওর চোখে দেখতে পেলাম আগুনের ফুলকি। পরক্ষণেই আবার চট করে আত্মসম্বরণ করে ও আমার দিকে শুধু হাত বাড়িয়ে দিলো।

কী কপাল – সেটুকুও আমি গ্রহণ করতে পারলাম না! “না, এখনও সময় হয়নি।” ক্ষমাপ্রার্থনার ভঙ্গীতে বললাম।

“কিন্তু সময় যে ফুরিয়ে আসছে। কাল আমি এই জায়গা ছেড়ে চলে যাবো।” ও মিনতি করে।

“বিশ্বাস করুন, তার আগেই ব্যাপারটার নিষ্পত্তি হয়ে যাবে,” আমি কথা দিলাম।

নিঃশব্দে দু’জনে পথ চলছি। এক সময় পথ ফুরিয়ে গেলো, সামনে এক অতল খাদ। অনেক নীচে পাতায়, ফুলে ঝলমল প্রকৃতির শ্বাসরোধকারী সৌন্দর্য। কিনারায় এসে খাদের কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। দমকা হাওয়ায় উড়তে লাগলো আমার কাপড়ের খুঁট আর চুল।

“হাতব্যাগ সামলে, ম্যাডাম – হাওয়ায় উড়িয়ে নিয়ে যেতে পারে।” ও পেছন থেকে চেঁচিয়ে বললো।

ব্যাগটা আঁকড়ে ধরে বললাম, “তা আর বলতে – আমার সর্বস্ব তো এটারই মধ্যে।” তারপর একটু হেসে বললাম, “আমি যদি এখানে একটু দাঁড়াই, আপনি নিশ্চয়ই কিছু মনে করবেন না?”

“না, না, আমি অপেক্ষা করছি,” বলে ও এক পাশে সরে দাঁড়ায়।

আবহাওয়া জঘন্য থেকে জঘন্যতর হচ্ছে। ঘন কুয়াশায় ধীরে ধীরে চারদিক ঢেকে যাচ্ছে, কয়েক হাত দূরেও কিছু দেখা যায় না। হিমেল হাওয়া হাড় কাঁপিয়ে দিচ্ছে। তবু আমি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে। চারপাশ নিথর, নিস্তব্ধ। মনে হচ্ছে পৃথিবীটা যেন হঠাৎ থমকে দাঁড়িয়েছে, সময় ছুটি নিয়েছে।

তারপর এক সময় আমি পেছন ফিরে দেখি, ও পাশে নেই। কয়েকটি আশঙ্কাজনক মুহূর্ত, তারপর হঠাৎ আমার হাতের ব্যাগে এক হ্যাঁচকা টান আর আমার ঘাড়ের পাশে এক উত্তপ্ত নিঃশ্বাস। একটি সবল পুরুষালি বাহু পেছন থেকে আমায় প্রবল ধাক্কা দেবার জন্য উদ্যত। খাদের কয়েক ইঞ্চি দূরে আমি স্থাণু হয়ে দাঁড়িয়ে। চূড়ান্ত মুহূর্তটি কি তবে এসে গেলো?

“হল্ট!” হঠাৎ কে যেন চেঁচিয়ে ওঠে আর সাথে সাথে বেজে ওঠে এক তীক্ষ্ণ পুলিশি হুইসল। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। একটি শরীর খাদের কিনারা থেকে সামনের অনন্ত শূন্যে ছিটকে পড়ে, কোনো হতভাগ্যের করুণ মৃত্যুকাতর আর্তনাদে দিগন্ত কেঁপে ওঠে, তারপর আবার সব নিস্তব্ধ।

“ইস, ব্যাটা সিরিয়াল কিলার শেষ অবধি আমাদের হাত এড়াতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো!” সাব-ইনস্পেক্টর দুঃখ করে বললেন।

“তুমি কি নিশ্চিত যে লোকটা একাই গেছে?” ইনস্পেক্টারের তখনো বিশ্বাস হচ্ছে না, “আমার যেন মনে হলো ও কাকে ধাক্কা মেরে নীচে ফেলে দিচ্ছে?”

“স্যার, আমার ইনফ্রা-রেড চশমা দিয়ে আমি সব স্পষ্ট দেখেছি – লোকটা ছাড়া এখানে আর একটা কুত্তাও ছিলো না। তবে ওর মাথাটা বোধহয় একেবারে গিয়েছিলো – নিজের সাথেই কথা বলছিলো আর যেন ছায়ার সাথে যুদ্ধ করছিলো। সেভাবেই খাদের কিনারায় কাল্পনিক কাউকে ধাক্কা দেবার ভঙ্গী করতে করতে হঠাৎ নীচে লাফিয়ে পড়লো।”

“উপযুক্ত শাস্তি হয়েছে!” ইনস্পেক্টর বলেন, “তুমি বোধহয় জানো না ওর প্রথম শিকার যে মেয়েটি, তাকে ও প্রেমের ফাঁদে ফেলে ঠিক এই জায়গাটাতে টেনে এনে ধাক্কা মেরে নীচে ফেলে দিয়ে হত্যা করে। অমন ফুলের মত সুন্দর একটি মেয়ে – কতটা পশু হলে একজন মানুষ স্রেফ অর্থের লোভে তার জীবনদীপ নিভিয়ে দিতে পারে!”

“চলুন স্যার, যাওয়া যাক।” সাব-ইনস্পেক্টর এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে পাট চুকোবার উদ্যোগ করেন।

আর আমি আমার অর্কিড হাতে নিয়ে অপেক্ষা করে থাকি। পৃথিবীর গভীর জঠর থেকে অবিরাম উঠে আসা কুয়াশার বাষ্প পাহাড় ঢেকে ফেলছে। তার পাখায় চড়ে এবার ও উঠে আসবে শুদ্ধ জ্যোতি হয়ে, পাশে এসে বসে আমার হাত ধরবে। আমার হৃদয় আবার নেচে উঠবে উচ্ছ্বাসের জোয়ারে। ও আমার, চিরদিনের জন্যই আমার হবে। মানুষ নশ্বর, প্রেমের মৃত্যু নেই।

বোঁদে (Bonde) – Story by Binod Ghosal
বোঁদে

বিনোদ ঘোষাল

রাত্তির হলে বারীন পালটে যায়। এমনিতে দিব্যি সারাদিন হাসিমুখে রিক্সা টানে। ভাড়া নিয়ে কোনও প্যাসেঞ্জারের সঙ্গে কিচাইন করে না। ব্যাঙের পেচ্ছাপের মতো অথবা সত্যিই খুব বৃষ্টি হয়ে রাস্তায় জল জমে গেলেও প্যাসেঞ্জারকে ভাড়া বেশি লাগবে কিংবা যাবো না বলে না। কিন্তু রাত্তির আটটার পর ও যখন রেললাইনের ধারে মেথর পট্টিতে ঢোকে, তখন থেকেই সারাদিনের বারীন পাল্টাতে শুরু করে। কচির ঝুপড়ির সামনে ব্যারেলে ভরা সাদাটে ঘোলা রঙের অমৃত ঝরতে থাকে মাটির খড়াই’গুলোর ওপর। সঙ্গে পেঁয়াজ আর বোঁটকা তেলের গন্ধওয়ালা ডালমুট। কখনো আরেকটু পকেট নরম করলে ঝাল ঝাল শুয়োরের মাংস। মাঝমধ্যে কচির বৌটাও আসে খড়াই ভর্তি করতে। উহহ দেখে কে বলবে মাইরি মেথরের বৌ! রোজ সকালে ঝ্যাঁটা-বালতি হাতে নিয়ে কচির সঙ্গে বাড়ি বাড়ি গু পরিস্কার করে। শালাহ বডি! পাঁচ-ছটা নেন্ডি-গেন্ডি বার করার পরেও হেইস্যা টাইট বুক, পিঠের দিকে ব্লাউজের ঠিক নিচুটায় যে দুটো সোহাগী চর্বির ভাঁজ আছে, হ্যারিকেনের আলোয় ঘামে ভেজা খয়েরি রঙের শরীলটায় ওই ভাঁজদুটো ইলিশ মাছের মতো চকচক করে। ওখানে নিজের মুখটা ডলতে ইচ্ছে করে বারীনের। ভাবলেই গোটা শরীর কেঁপে ওঠে…। কিন্তু কিস্যু করার নেই। কচি যা খতরনাক চিজ! একবার কে যেন ওর বউ এর হাত না কী ধরে ছিল নেশার ঘোরে। কচি পুরো এক ব্যারেল চুল্লু গায়ে ঢেলে জ্বালিয়ে দিয়েছিল মালটাকে। ধুসস… একেবারে গলা দাউদাউ করে জ্বলে ওঠা পর্যন্ত এক নিঃশ্বাসে বারীন ঢোঁক মারতে থকে খড়াইতে।

প্রায় সাড়ে দশটা নাগাদ আসর ভাঙার পর ও রিক্সা নিয়ে সোজা চলে আসে শিবুর মিষ্টির দোকানে। দোকানের শাটার তখন হাফ নামানো হয়ে যায়। বারীন নিচু হয়ে দোকানে ঢুকে রেলাসে একটা দু’টাকার কয়েন বাড়িয়ে দেয়। দোকানে শোকেসের ওপর কাঠের বারকোশে সাদা চিকচিক কাগজে চাপা দেওয়া বোঁদে একচামচ ঠোঙায় ভরে এগিয়ে দেয় শিবু। রোজের ব্যাপার, তাই কোনও কথার প্রয়োজন হয় না। এই বোঁদের নেশাটা বারীনের অনেক দিনের। সারাদিন কুত্তার মত খাটার পর বাড়ি গিয়ে শালা ঐ শুকনো রুটি আর কালচে আলুর চচ্চড়ি গলা দিয়ে নামে? হারামী বৌটা মাঝে মধ্যে একটু পরোটা-টরোটাও বানাতে পারে না। এই বোঁদেটুকুই তাই বারীনের সব। পাতে ঢালা বোঁদের ওপর স্রেফ তাকিয়ে ওই চিমসে রুটি আর ছ্যাকরা আলুর চচ্চড়িটা প্রায় গিলে মেরে দেয় ও। তারপর তারিয়ে তারিয়ে বোঁদেগুলো খেতে থাকে। ছেলেদুটো ঘুমিয়ে না পড়লে একদৃষ্টে তাকিয়ে থাকে বোঁদের ওপর। তখন বারীন ওদের চোখে শুধু বাপ নয়, রাজা। কখনো হঠাৎ কৃপা হয়ে গেলে বারীন ওদের দিকে একটু বাড়িয়ে দেয়। বেশি না, খুব জোর দু-চার দানা। ছোটটা আবার আহ্লাদে খাবি খেয়ে বলে ওঠে, আমি লাল গুলো খাব। বারীন পেল্লায় ধমক দেয়। ধ্যার গাধা কা বাচ্চা, লাল হলুদ স-ব সম..মান। যা দিচ্ছি, খা। আর টেমপার ঠিক না থাকলে চিৎকার দিয়ে বলে, হ্যাট্‌ শালাহ… ভিকিরির বাচ্চা… ঘুমো বলছি! …যত্ত শুয়োরের পাল এখেনে জুটেছে…! মুখ যত ছুটতে থাকে পাতের বোঁদেও শেষ হয়ে আসতে থাকে। খিস্তি থেকে গৌরীও বাদ যায় না। বাচ্চা দুটো ভয়ে জড়োসড়ো হয়ে যায়, তারপর চোখ বুজে শুয়ে পড়ে। প্রায় রোজই এমন ঘটনা। তবু ছোট দুটোর ভয় পাওয়াটা এখনও অভ্যাস হয় নি কেন কে জানে? বাচ্চাদুটো শুয়ে পড়লে তখন বারীন গৌরীকে আছাড় দিতে শুরু করে। একেবারে বিছানায় শোয়া পর্যন্ত। গৌরী অদ্ভুত চুপ। হ্যারিকেনের হলুদ আলোটা ছোট্ট নীল রঙের বিন্দু করে দেওয়ার পরেও বারীন বিরামহীন। …শাল্লা এইতো চামচিকের মতন চেহারা… ছাগলের নাদির মতন বুক … দেখগে কচির বৌকে। ফিগার কাকে বলে। …শালাহ, এত্ত গেলাই তব্বু পিঠে ভাঁজ পড়েনা! ওপাশ ফিরে গৌরী শুধু সময় গুনতে থাকে। তারপর গলার ঝাঁঝটা ঢাল বেয়ে নামতে শুরু করে বারীনের। নামতে নামতে শেষে একেবারে ভিজে ন্যাতার মত হয়ে যায়। …জানিই তো কিস্যু করতে পারি না তোদের জন্য… কী করব শালাহ… ঢ্যামনার কপাল…।

সময় শুরু হয়ে গেছে বুঝে গৌরী তখন আস্তে আস্তে বারীনের কাছে ঘেঁষে শোয়। ওর হাপরের মত বুকে হাত রাখে আলতো করে। বারীন ডুকরে বলে ওঠে, কালকে পরোটা বানাবি। আমি সব্বার জন্য পাঁ-চ টাকার বোঁদে নিয়ে আসব। অন্ধকারে নিঃশব্দে হাসে গৌরী। তারপর বারীন একটানে গৌরীর জামাটা খুলে ফেলে ওর বুকে হাত দেয় আর পাঁজরে লেটকে থাকা শুকনো পিঠে নিজের মুখটা ঘষতে থাকে। আশ্চর্য এক জলে গৌরীর পিঠ ভিজে যায়। …

এই রকম রাতটা নতুন কিছু নয়। প্রায় রোজই এমন প্রতিজ্ঞা চলে। কিন্তু সেই ‘কালকে’র দিনটা বলে যে কিছু নেই, গৌরী জানে। তবু ও নিশ্চিন্ত আরামে বারীনের বুকের ভেতর ঢুকে পড়ে তখন। ভেতরটা কালীপূজোর রাত্রের মতন আলো আর আলোয় ভর্তি! সবাই জানে রাত্তির হলে বারীন পালটে যায়, কিন্তু শুধু গৌরী জানে অনেক রাত্তিরে বারীন আরো পালটে যায়।

কাশী’স্‌ (Kashi’s) – Story by Debashish Bhattacharya
কাশী’স্‌

দেবাশিস ভট্টাচার্য্য

প্রত্যেকেরই জীবনে কিছু কথা থাকে যা সত্যি না বলে রূপকথা বলাই ভাল। সে অনেকদিন আগের কথা – বছরটা খেয়াল নেই, আমার পশ্চিমবাংলা ছেড়ে স্বপ্ননগরী মুম্বাই যাত্রা – অনেক আশা, আকাঙ্খা, স্বপ্ন নিয়ে। এখনও মনে পড়ে মায়ের সেই করুণ মুখ, সেই কান্না, সেই সাবধানবাণী – বাবু, সাবধানে থাকিস – কথাটার মধ্যে বন্ধনের তীব্রতা যা এত বছরেও হারিয়ে যায় নি। একেক সময় মনে হয় ওই সাবধানবাণীই বোধহয় হারিয়ে যেতে দেয়নি নানা প্রলোভনের মাঝেও।

আমার অফিস-এর নাম ছিল কাশী ইনফোকম। নামটা কেমন একটা অস্বস্তিকর। কোথায় কাশী, এক ধর্মস্থান, আর কোথায় ইনফোকম – এ যেন দুই মেরুর মিলন! স্মৃতির বেড়াজালে অনেক কিছুই জড়িয়ে রয়েছে; সেই অফিস একমোডেশন – দশ-বারো’টি ছেলের একসাথে ফ্ল্যাটে থাকা, দিনে একদল আর রাতে আরেকদল; কলসেন্টার মাপের অফিস, খোলা তিনশো পঁয়শট্টি দিন, চব্বিশ ঘন্টা; আমার কাজ শুরু হত রাতে, তাই টানা ছ-মাস রাতজাগা দিনগুলো, আরও কত কি।

কাশী ইনফোকম-এর প্রীতম – সকলে ছোটো করে ডাকত, প্রীত – ছিল একটু মোটাসোটা, গাব্দা-গোব্দা, লম্বা-চওড়া, হাসি-খুশি একটি ছেলে। প্রথম আলাপেই সকলকে আপন করে নেয়। আমার সাথে পরিচয়টাও ভারী অদ্ভুত। ছেলেটি কাজ করত সিস্টেমস-এ, অর্থাৎ আমাদের সকলকে টেক্‌-সাপোর্ট দেওয়া ওর কাজ। এক রাত্তিরে হঠাৎ-ই আমার কাছে এসে হাত বাড়ায়। স্বাভাবিক প্রতিক্রিয়ায় হাত বাড়াতে গিয়ে দেখি এক বিচিত্র ভঙ্গিমায় হাতটিকে ওপর দিকে তোলে – যেন আমার দিকে হাত মেলানোর জন্য বাড়ায়ইনি। অপ্রস্তুত হয়ে হাতটা নামাতেই জড়িয়ে ধরে। নিমেষের মধ্যে আমার সব জড়তা, বাধা কোথায় উধাও হয়ে যায়।

আমার পাশে বসত একটি শান্ত-শিষ্ট কেরালিয়ান ছেলে। সে হেসে বলে – হি ইস লাইক দ্যাট ওনলি‌, বাট ভেরি পিয়র অফ হার্ট। সত্যিই ওর হাসির নির্মলতা সব গ্লানি মুছিয়ে দিত।

এ অফিসে আরোও কিছু চরিত্র ছিল যা আমায় খুব টানত। তারমধ্যে বিশেষ নজর কাড়ত ভীষণ শান্ত, কম কথা বলা, লাজুক এক যুবক। সারাদিনই যেন অন্য দুনিয়াই বাস করছে। সে ছিল সকলের জীতুয়া। জীতেন্দর থেকে জীতুয়া কখন হয়ে গেছিল তা সে নিজেও বোধকরি জানেনা। এই ছেলেটির সাথে প্রীত-এর সম্পর্কটা ছিল দেখার মত – সারা রাত্তির প্রীত ওর পিছনে কাঠি করছে, অথচ ভীষণ শান্তভাবে জীতুয়া তা সামাল দিচ্ছে।

একদিনের কথাই ধরা যাক – রাত্তিরে টি-ব্রেক। সকলেই অফিসের বাইরে ফাঁকা জায়গাটায় এসে দাড়িয়েছে। জমেছে আড্ডা। প্রীত প্রতিদিনের মতই ফুল ফর্ম-এ। কেউ বসেছে সিঁড়িতে, কেউ বা বাইকের ওপর। জীতুয়া চায়ের কাপটি নিয়ে এসে দাঁড়ায়। নিমেষের মধ্যে প্রীত ও আরেকটি ছেলের দৃষ্টিবিনিময় হয় যা আমার চোখ এড়ায়নি। জীতুয়া যেই একটি সিগারেট পকেট থেকে বার করে প্রীত ভাল মুখ করে বলে – ছোড় না তেরা ওহ্‌ ছোটা সিগ্রেট; বড়া সিগ্রেট পী।

কিছু না ভেবেই হাত বাড়ায় জীতুয়া। খানিকবাদে শুরু হয় কাশি। কেউই ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি শুধু দুজন ছাড়া; অবশ্য আরো একজন উপলব্ধি করেছিল নীরবে। পরে প্রীতকে চেপে ধরাতে ব্যাপারটা পরিষ্কার হয়। সিগারেটের ফিল্টারটি খুলে গুঁড়োলঙ্কার মশলা সামান্য একটু মিশিয়ে ছিল। যাইহোক, এইসব হাসি-মজা, দুষ্টুমি ও কাজ নিয়েই সকলের কাজের রাতগুলি কাটছিল।

এই অফিসের বিশেষ একটি দিক – মাসকাবারি বেতনের কোনও নির্দিষ্ট দিন ছিল না; প্রতি মাসই প্রায় একমাস পেছনে চলত। সে সময়ে রাত্তিরের অফিস হোত দেখার মত। এ বলে কাজ করব না, ও বলে কাজ করব না। চারিদিকে একটা বিদ্রোহের ছায়া। মাঝেমাঝে মনে হোত এত অসুবিধে নিয়ে মানুষগুলো এ জায়গায় পড়ে থাকে কেন। একান্তে সকলের সাথে কথা বলে বুঝেছি – ওখানে তাদেরই স্থান যাদের আর কোনও পথ নেই; প্রত্যেকেরই কিছু না কিছু বাধা আছে, যা তাদেরকে পরবর্তী গন্তব্যর দিকে অগ্রসর হওয়া থেকে আটকে রেখেছে। আরেক প্রজাতির জীবও ওখানে কাজ করে, যা দেখার সৌভাগ্যও আমার হয়েছে – যাদের কাজ না করে গল্প করাটাই কাজ। প্রথমে একটু অবাক হয়ে ভাবতাম – এত বড় অফিস, বড় এস্টাব্লিশমেন্ট – কি করে চলছে?

সাতপাঁচ চিন্তা-ভাবনা নিয়েই আমার অফিস-জীবন যথারীতি এগিয়ে চলে; বাড়ে প্রীতমের সাথে ঘনিষ্ঠতাও। এক রাত্তিরে কাজে বসেছি, হঠাৎ প্রীত এসে হাজির। কিছু না বলে চোখের ইশারায় ডেকে নিয়ে যায় ওর রুমে। দেখি আরও চারজন সিস্টেমস্‌-এ বসে। রুম-এর মধ্যে মেশিনের শব্দ, চারিদিকে ছড়ানো-ছেটানো অগোছাল ভাবটা দেখে বিরক্ত হয়েই বলি – কেয়া হুয়া?

ভালভাবে খেয়াল করে দেখি, যেন এক উগ্র উদ্যম কাজ করে চলেছে ওদের ক’জনের ভিতর। প্রীত উঠে একটা প্যাকেট নিয়ে আসে, খুলে টেবিলের ওপর রাখে। কয়েকটি পাঁচশো ও একশো টাকার মেশানো বান্ডিল। কিছু না বুঝে প্রীত-এর দিকে নজর পড়তেই বলে – দাদা, পঁচাস হজার হ্যায়। কুছ ধন্দা বতাও না।

মুখ দিয়ে হঠাৎই বেরিয়ে যায় – মচ্ছিকা ধন্দা করো। আর একটাও বাক্য বিনিময় না করে পা বাড়াই।

এরপর কেটে গেছে বেশ কিছুদিন। প্রত্যেকদিনই রাত্রে অফিস করি আর সকাল হলে ফিরে যাই নিজের ডেরায়। ওদের দিকে চোখ পড়ে কিন্তু কিছু বলি না। চারজনের চোখের দিকে তাকালে এক উদ্দীপনা নজরে পড়ে। অযথা কৌতূহলী হওয়া আমার স্বভাববিরুদ্ধ বলে প্রশ্ন করি না।

প্রায় মাসখানেক পর প্রীত একদিন ডাক দেয় – দাদা। স্নেহবশতই চেয়ার টেনে বসতে বলি। উদ্দেশ্য একটাই, সেদিনের ঘটনার পিছনে লুকিয়ে থাকা প্রশ্নের উত্তর খোঁজা।

প্রীত না বসে পাল্টা বলে – কল সুবহ আপসে কাম হ্যায়। আপকো চলনা হোগা মেরে সাথ।

চোখটা একটু বড় করি প্রশ্নাত্মক ভঙ্গীতে। উত্তর না দিয়ে একটু হেসে প্রীত চলে যায়। ওর হাঁটার ভঙ্গির মধ্যে তফাত ধরা পড়ে।

পরদিন দুপুর বারোটায় প্রীত হাজির। এসেই শুরু হল পুরোন প্রীত-এর হাসি-মজা। ভারি ভাল লাগল ওর হাসি-খুশি নির্মল মুখটা। তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই ওর সাথে। বেশ কিছুটা এসে বুঝি আমরা ঢুকছি কোন এক অফিস পাড়ায়, বাইকটা সোজা এনে দাঁড় করায় এক মাঝারি মাপের ভ্যানের সামনে। তখনও বুঝিনি আমার জন্য অপেক্ষা করে রয়েছে এক চমক, ভ্যানটির পিছনেই। এগিয়ে দেখি অধীর অপেক্ষায় রয়েছে বাকিরা। অবাক কাণ্ড! চারজনে মিলে খুলেছে মোবাইল ফিশ শপ। নামটাও ভারী সুন্দর – কাশী’স্‌।

শুরু হোল আমার প্রশ্নের পর প্রশ্ন। শেষে বুঝলাম, প্রায় বিরক্ত হয়ে বলা কথাটায় গুরুত্ব দিয়ে, ওরা খুলেছে মাছের দোকান। গাড়িটা নিয়েছে ভাড়ায়। শিশুর মত আগ্রহে সব দেখছিলাম। সুন্দর ডেকোরেট করে রাখা মাছের বিভিন্ন প্রিপারেশ‌ন। কাস্টমার এলেই তৎক্ষণাৎ রেডি করে সার্ভ। দিনের শেষে সব দেওয়া-নেওয়ার পর থাকে প্রায় হাজার খানেক টাকা। প্রীত বলে – কেয়া দাদা, ঠিক হ্যায় না?

উত্তর দেওয়ার ভাষা সে মুহূর্তে আর ছিল না। শুধু বুঝলাম, কিছু করার তাগিদ ওদের এগিয়ে নিয়ে চলেছে। সত্যিই এ জগৎ সংসারের রহস্য বোঝা ভার। কখন কোথায় তা বাঁক নেয় কেউ জানেনা।

প্রশ্ন করি – রাতকা অফিস?

উত্তর আসে – দো দো করকে সমহালতে হ্যায়। এক কথায় মনের সব দ্বিধা কেটে যায়। বিশ্বাস আসে ওদের ওপর। খুশি মনে বিদায় নিই ওদের কাছ থেকে।

সময় তার নিজস্ব নিয়মেই এগিয়ে চলে। এগিয়ে চলে প্রীতদের ব্যবসা ও আমার অফিস জীবনও। অগোছালো কাশী ইনফোকম-এর জীবন থেকে বেরিয়ে নতুন অফিসে জয়েন করেছি; কেটে গেছে প্রায় বছরখানেক, হয়েছি আরও ব্যস্ত, থাকার জায়গারও পরিবর্তন হয়েছে। কর্মব্যস্ততার মাঝে প্রায় ভুলতেই বসেছি ওদের কথা। একদিন নতুন ফ্ল্যাট-এ ঢোকার মুখে দেখি প্রীত দাঁড়িয়ে। তাড়াতাড়ি ওকে নিয়ে ওপরে যাই। চেহারা দেখে তো মনে হয় ভালই আছে। ফ্ল্যাটে ঢুকে শুরু হয় নানা কথা।

শেষে প্রীত জানায় তার আসার উদ্দেশ্য। ব্যাপারটা শুনে বুঝি প্রীত-এর ভেতরটা রয়েছে একই রকম। ওরা চারজন অফিস ছেড়ে দিয়েছে। ঐ অফিস থেকেই জোগাড় করেছে আরও দশটি ছেলে। শুরু হয়েছে আরও চারটে মোবাইল ফিশ শপ্‌। একটি নতুন দোকান কিনেছে, শুরু হচ্ছে একটি স্থায়ী কাউন্টার। তারই নিমন্ত্রণ নিয়ে হাজির প্রীত।

মোবাইল ফিশ শপ্‌-এর ধার ও ভার বাড়া নিয়ে কোনও সন্দেহ রইল না আর। প্রীত জানায়, জীতুয়া যোগ দেওয়ার পর থেকে ব্যবসার অনেক শ্রীবৃদ্ধি হয়েছে। একে একে এসেছে সবাই। কাউকেই জোর করে আনা হয়নি। স্বেচ্ছায় শ্রম ও অর্থের জোগানে এগিয়ে চলেছে কাশী’স্‌।

কথার মাঝেখানেই ওকে থামাই, বলি – বিয়েটা?

এবার প্রীত লজ্জা পেয়ে যায়। অনেক চাপাচাপির পর একটি মেয়ের কথা বলে, নাম – নেহা। নামটা শুনে চোখটা একটু ছোট হতেই প্রীত হেসে বলে – হাঁ… হাঁ দাদা, যো আপ সোচ রহে হো, ওহি সচ হ্যায়। হমারি অফিস কি নেহা। য়ে সব উনহি‌ কি চক্কর হ্যায়।

নেহা-ই নাকি জোর করে প্রীতকে আমার সাথে কথা বলতে বলে। আর আমার উত্তর শোনার পর বলেছিল – ওহি সহি, শুরু তো কর্‌।

প্রীত-এর কথা আর যেন প্রায় কিছুই কানে যাচ্ছে না; শুধু মনে পড়ছে অফিসের সেই প্রথম দিনটি। মেজনাইন ফ্লোর-এ এডমিন্‌-এর অফিস। অফিসের জয়েনিং-এর সব কাগজপত্রের কাজ সেরে বসে আছি এম.ডি.’র সাথে দেখা করব বলে। চুপ করে বসে দেখছি সকলকে। বার বার চোখ যাচ্ছে দূরে বসে থাকা কর্মরতা মেয়েটির দিকে। মাঝারি মাপের চেহারা, স্টেপকাট চুল, নীল জিনস্‌, ও গোলাপী ঘাঘরার মত টপটিতে লাগছে বেশ। নিজের খেয়ালে আমার ব্যক্তিগত তথ্যগুলো কম্পিউটারে এন্ট্রি করে চলেছে। টেবিলের ঠিক ওপরেই এ.সি.-র ডাক্টটা থাকায় চুলগুলো হাওয়ায় একটু এলোমেলো হয়ে যাচ্ছে। মেয়েটি চেয়ার ঘুরিয়ে আমার দিকে ফেরে – দাদা, আপকা কোয়ালিফিকেশন কে সাথ বডি ল্যাঙ্গুয়েজ ফিট নেহি হ্যায়।

মুঁচকি হেসে বলি- কিঁউ?

পালটা হেসে, পেনটা ঠোঁটে লাগিয়ে এক গভীর দৃষ্টি নিয়ে বলে – পতা নেহি।

চোখের সামনে হাত নাড়া দেখে হুঁস ফেরে। প্রীত বলে – পর্দার আড়ালে সেই ব্যবসার পরামর্শদাত্রী।

সময় গড়িয়েছে। স্থায়ী দোকানের উদ্বোধনে গেছি। যোগাযোগগুলো আরও বেড়েছে। বেড়েছে প্রীত-এর যাতায়াতও। একদিন অফিসে হাজির। পিক্‌ আপ করে নিয়ে যায় সেই পুরোনো অফিস পাড়ায়। চা-এর দোকানের সামনে বাইকটা দাঁড় করিয়ে বলে – এক রিকোয়েষ্ট থা।

- ক্যায়া?

- মেরা এক দোস্তকো ধন্দা করনা হ্যায়। আপ বোল দিজিয়ে না কৈসে শুরু করেঁ।

আমি কিছুতেই প্রীতকে বোঝাতে পারিনা যে ওটা না ভেবে বলা কথা। খানিক প্রায় জোর করেই বন্ধুকে এনে হাজির করে আমার কাছে। সেই শুরু…

আরবসাগরের ওপর দিয়ে বয়ে গেছে অনেক ঝড়। পেরিয়েছে প্রায় দশ বছর। প্রীত-দের ব্যবসা বেড়ে এখন অনেকটাই বড়। পুরো মুম্বাই জুড়ে ফিশ শপ্‌-এর চেইন। তৈরি হয়েছে ব্র্যান্ড। নাম রয়ে গেছে সেই কাশী’স্‌।

আর আমার?

করতে এসেছিলাম চাকরি, প্রীত-এর বন্ধুদের সাহায্য করতে করতে কখন হয়ে গেছি বিজনেস্‌ কনসালটেন্ট, তা নিজেও টের পাই নি।

একদিন হঠাৎ (Ekdin Hathat) – Story by Himadri Banerjee
একদিন হঠাৎ

হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়

মাথায় হেনা লাগিয়ে বসেছিল মৈথেলি। আজকে উইক অফ। এই উইক অফ’টাতেই ও একটু রূপচর্চা করে। রূপচর্চা মানে একটু চুলের যত্ন, একটু মুখের ত্বক দেখাশুনো, একটু নখ শেপ করা। এমনিতে তো সময় হয় না। টেকনোপলিসের ব্যাক অফিসে আছে ও। বিরাট ওয়ার্ক লোড। শুধু অফিসে কাজ করলেই হয় না। ল্যাপটপ-এ বাড়িতে বসেও অনেক কাজ আপডেট করতে হয়। এদিকে বাড়িতে বাবা শয্যাশায়ী। জোর করে কোম্পানি থেকে ভলান্টারী রিটায়ারমেন্ট করিয়ে দেবার আঘাতটা মেনে নিতে না পারায় একটা সেরিব্রাল এ্যটাক বাবাকে বিছানায় ফেলে দিয়েছে। আজ মৈথেলির মা’কে গোটা ভেতরটা আর ওকে বাইরেটা সামলাতে হয়। যে টাকা বাবা পেয়েছে, তা ব্যাঙ্কে ফিক্সড করলেও তো ভিক্ষা। তাই মৈথেলি’কে বাবা’র অমত সত্ত্বেও বাড়ি থেকে বেরোতে হয়েছে। ও অফিসে বেরিয়ে যায় সকাল সাতটায়। তারপর থেকে সে-ই মা। সংসার সামলায়, বাবাকে সামলায়, কিন্তু মুখে রা-টি কাটে না। মানুষ যে নিতান্ত আপনজনকেও শুশ্রূষা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে পড়ে, তা যেন মা’কে দেখে বুঝতে পারে মৈথেলি। ক্লান্ত হয়ে মেয়ে বাড়ি ফেরে, তাকেও দেখতে হয় সেই মা’কেই। মৈথেলির কিছু করারও নেই। অনেকবার ভেবেছে, চাকরীটা ছেড়ে মা’র পাশে থাকবে। তবে মা একটু সঙ্গী পায়। মা-টা আর পারেনা এই বয়সে। কিন্তু ভয় হয়। এ্যাতোগুলো টাকা মাইনে! মা’র যদি কিছু হয়ে যায়, তবে অন্তত বাড়িতে কাজের লোক, নার্স বা অন্য কোন প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে গেলে টাকা চাই। বাবার জমানো টাকাতে সারা জীবনটা চলবে না, চলতে পারে না। তাই বিয়ে-টিয়ে করার কথা ভাবতে পারে না মৈথেলি। একগাদা রূপ নিয়েও মৈথেলি আইবুড়ি। অবশ্য ওর হাবভাব দেখে কোন ছেলে ওর আইবুড়িত্ব ঘোচাতে ধারে-কাছে ঘেঁষে না। ঘেঁষাই সার হবে। ঘেঁষাঘেঁষি তো হবে না। হতে পারে না। বাবা বা মা ছেড়ে ওর পক্ষে চলে যাওয়া সম্ভব নয়।

মৈথেলি কালকেও রাত তিনটে পর্যন্ত ল্যাপটপ-এ কাজ করেছে। মনে মনে ভেবেছে, কাল তো উইক অফ। বেশ করে স্নান-টান করে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে নেবে ঘণ্টা বারো। তাই-ই করে ও। কিন্তু…। ভাবলেই তো হয় না। ভাগ্য চাই। ঘুম তো হলই না, মা’কে নিয়ে বেরোতে হোল। বাবা বলল,

- যা না, মা’কে একটু রেখেই আয় না। সারাটা দিন না হয় এখানে সাধনা থাকবে। অবশ্য না থাকলেও তেমন কিছু হবে না। রান্না তো করেই যাবি। আমি তো চলতে-টলতে পারি, না কি! ম্যানেজ করে নেব’খন।

- তুমি বেশি পাকামো করো না তো। চুপ করে চা-টা খাও। আমরা বড়রা বুঝবো, কী করতে হবে।

মেয়ের রসিকতায় বাবা চুপ করে। বাবার শরীরটা এমন খারাপ হওয়া ইস্তক মেয়ে এমনটাই বলে। এটুকুই তো জীবন। মেয়ে আর তার মায়ের সাথে একটু রঙ্গ-রসিকতা। এটা তো ছাড়া যায় না। মেয়ে-ও তাই শিখেছে। ‘আমরা বড়রা’ মানে মেয়ে, ও নিজে, ওর মা আর কাজের লোক সাধনা। মাঝে মাঝে সাধনাকে বললে সন্ধ্যে পর্যন্ত সে এ বাড়িতে কাটিয়ে দেয়। অন্তত টিভি-টা তো দেখতে পারে প্রাণ ঢেলে। সেই প্রস্তাব-টাই বাবা দিয়েছে। কিন্তু মেয়ে চুপ করিয়ে দিয়েছে। অবশ্য পরে সেই প্রস্তাবটাই মানতে হোল ওদেরকে। তবে একটু অধিকন্তু চাপিয়ে নিয়ে। মা যে-কটা দিন বড়মামার বাড়িতে থাকবে, ততদিন দু’বেলাই খাবার আসবে হোম ডেলিভারি থেকে। আর সে-ই সাধনা অন্য কাজ সেরে-টেরে এ বাড়িতে সন্ধ্যে পর্যন্ত কাটাবে। ওর খাওয়াটাও আসবে হোম ডেলিভারি থেকে। মৈথেলি ফিরে আসে সন্ধ্যে সাত-টার মধ্যে। তখন সাধনা চলে যাবে। ক’টা মাত্র দিন। মা ফিরে এলেই সাধনা যেমন কাজ করে চলে যায়, তেমনই যাবে।

মা’কে যেতেই হচ্ছে বড়মামার বাড়ি। বাবা-ই জোর করল। সত্যি-ই তো। যাওয়া তো উচিত। দিদুনের বয়স হয়েছে। তার ওপর এটা থার্ড-বার এ্যাটাক। যদি সারভাইভ না করে? তবে মা’র মনে একটা খিঁচ সারা জীবনের জন্যে ধরে থাকবে। তাছাড়া একটা মানসিক উচাটন নিয়ে তো কাজও করা যায় না। নানা ভুলভাল হবে, চোখের জল ফেলবে, বাবা নিজেকে অপরাধী মনে ক’রবে। তাই বাবা-ই বলল,

- যা না। মা’কে রেখে আয় না। তুই তো আছিস। কী আর হবে!

মৈথেলি জানে, মা’র বিরাট দুর্বলতা মা’র বাপের বাড়ি। সেখানে কারোর এ্যাতোটুকু কিছু হলে মা অস্থির দারুণ হয়। বাবা-ও জানে। তাই এ্যাতো কথা বাবা বলছে।

মাথায় হেনা মেখে বসেছিল তো এসব জানার আগে। ল্যাপটপ ছিল ল্যাপ-এ। ন-আঙুল চলছিলো ঝড়ের বেগে। কাল রাতে পুরোটা সারতে পারেনি। একটু বাকি ছিল। সেটাকে সবে কমপ্লিট করেছে, বেজে উঠলো ‘আমার রাত পোহালো…’। এটা মৈথেলির রিং-টোন। কানে ধরতেই, বড়মামা।

- মিতু, তোর মা কোথায় রে?

- কেন, বড়মামা?

- আস্তে কথা বল। মা কোথায়?

- মা তো কিচেনে। কেন? বলো না।

- আরে, বলবো বলেই তো ফোনটা করলাম। কিন্তু দিদিকে বলা যাবে না।

ফিসফিস করে মৈথেলি বলে, ‘কী হয়েছে গো, বড়মামা? দিদুন ক্যামন আছে? ভালো তো?’

- না। সকালে একটা এ্যাটাক হয়েছে। তাই তোকে জানালাম। তোর মা’কে বললে তো জানিস…। তুই তো এখন বেরোবি অফিসে। ফেরার পথে একবার ঘুরে যাস। তা হলেই হবে। তোর মা’র কাছে দোষ কেটে যাবে।

- না। আমার তো আজ উইক অফ। কিন্তু বড়মামা, মা’কে আদৌ না বলাটা কী ভালো হবে? তার মা বলে কথা। তুমি তো জানো সবই। আমি দেখছি, কী করা যায়।

- দ্যাখ, যেটা ভালো বুঝিস। কিন্তু সাবধানে।

- দিদুন কোথায় এখন? নার্সিংহোম-এ কি?

- হ্যাঁ।

- তুমি ভেবো না। দেখছি, কোনটা সুবিধে হয়।

ফোনটা কেটে মনে মনে একটা গৎ আওড়ে নেয় মৈথেলি। মা’কে কী ব’লবে, কেমন কায়দায় বলবে। এই কারণেই বাড়িতে গোটা সিস্টেম পালটে ফেলতে হোল। মা কিন্তু সব শুনে-টুনে তেমন কোন রি-এ্যাকশন দেখালো না। শুধু তার যাওয়া পাকা হতে একবার মেয়েকে বলল,

- তুই অফিস সামলে এসব পারবি?

কিন্তু মেয়ের চোখ পাকানোতে মা-ও চুপ করে যায় বাবার মতো।

মা’কে নিয়ে বেরিয়েছে মৈথেলি। তিনটে বেজে গেলো। বাবার খাবার ব্যবস্থাটা করে বাবাকে খাইয়ে-দাইয়ে উঠেছিলো। কিন্তু সাধনা তো তার কাজকর্ম সেরে আসবে। ও না এলে যাওয়া চলে না। এমনকি ও রাজি না হলে আদৌ মা’র যাওয়া হতো না হয়তো। স্টেশনের কাছেই মৈথেলিদের বাড়ি। বড়মামার বাড়ি যেতে ট্রেন ধরতে হয়, শিয়ালদায় নেমে বাস। স্টপেজে নেমে মিনিট ছয়েক হেঁটে বড়মামার বাড়ি। ও অফিস যায় বাস-এ। সোজা এক বাসেই অফিস। নো ঝুট, নে ঝামেলা। এক ঘণ্টার জার্নি। বসার সীট-টিট জুটে যায়। টারমিনাস ওদের বাড়ির সামনেই। ফলে ট্রেনে ওঠা একটা বিরাট বিরক্তিকর ব্যাপার মনে করে মৈথেলি। সেই ভিড়, ঠেসাঠেসি, গাদাগাদি, গায়ের দুর্গন্ধ। এসব বালাই নেই ওর বাসে। যারাই বাসটায় ওঠে, তাদের পকেটে রেস্ত আছে। ভাড়া বেশি। শিয়ালদা থেকে বাস মানে লক্কর-ঝক্কর। চৌতিরিশ-এর বি… না যেন কত! মাই গড! আজকে মারাই যাবে টেকনোপলিসের একজিকিউটিভ ম্যাডাম মিত্র। মামার বাড়ির সামনে যে রাস্তা, সেটা তো দুঃস্বপ্নের মতো। দোকান-ফোকান কিছু নেই। শুধু গাদা গাদা হকার ফুটপাথ দখল করে বসে আছে। প্লাস্টিক টাঙ্গিয়ে, উনুন জ্বালিয়ে, যমের মতো মাছ কাটার বঁটি খাড়া করে… সে এক যা তা কাণ্ড। হাঁটার কোন কায়দা নেই। কোনরকমে শরীর একিঁয়ে-বেঁকিয়ে পেরোতে হবে পথটা। বড়মামারা ভাড়া থাকে। বাড়িটা প্রায় তিনশো বছরের পুরনো। দাদুর বাবা ভাড়া নিয়েছিলেন। ভাড়া ছিল তেরো টাকা। মালিক অনেক দয়া ভিক্ষা চাইবার পর আজ তা হয়েছে সাকুল্যে একশো বারো টাকা। আজকাল মালিক ভাড়া নিতে আসেওনা। তার তো গাড়ি ভাড়াও পোষাবে না। সাকুল্যে তিনটে ঘর। কিন্তু স্যাতলা পড়া ছাল ওঠা দেওয়াল, রহস্যময় কড়ি-বড়গার ছাদ। মনে হয়, জোব চারণক-এর আমলের কোন বাড়িতে এসে উঠেছি। কিন্তু যেতে হবে। একটাও কিল খেতে না চাইলেও কেউ যদি ধরে কিল মারে, তবে যে কটা মেরে পারে, তা খেতে হবে। কিচ্ছু করার নেই। আজ অন্তত বছর ঘুরে গেছে, বড়মামার বাড়িতে যায়নি মৈথেলি।

ট্যাক্সি নেয়ার ক্ষমতা নেই মৈথেলির, তা নয়। কিন্তু ফাঁকা লোকাল ট্রেনটা দাঁড়ানো দেখতে পেয়েই মনে হলো, টাকাটা বাঁচানো যাক। তাহলে মামার হাতে আরো কিছু বেশি টাকা দেওয়া যাবে। তাই টিকিটটা কেটে ট্রেনে উঠেছে। শুরুতে তেমন ভিড়-টিড় ছিল না। কিন্তু দুটো স্টেশন যেতে না যেতে পিলপিল করে মানুষ ছুটে এসে ট্রেনের দরজায় ঝাঁপিয়ে পড়তে লাগলো। বেলা বাজে তিনটে। এ্যাতো বেলায় এরা সব যায়টা কোথায়! একটু বাড়িতে কি তিষ্ঠোতে পারে না! কী মানুষ রে বাবা! এদের সবার তো বিপদ ঘটেনি। দরজার সামনে একটা ফলওয়ালা তার ঝাঁকাটা ঘটের মতো বসিয়ে রেখেছে আর নিজে কয়েকটা ফল হাতে নিয়ে ভেতরে ডেমো দিতে গেছে। কীভাবে মানুষ উঠবে গাড়িতে! ওর মা না হয় ভেতরে ঢুকে গেছে। শিয়ালদায় নামতে কোন প্রবলেম হবে না। কিন্তু একটা জিনিস অবাক হয়ে দেখছে মৈথেলি… কেউ তেমন ভ্রূক্ষেপ করছে না। কেউ কিছু বলছে না। তারপর শুরু হোল বাদাম, দাদ, হাঁজা, চুলকানি, লেবু লজেন্স, পেয়ারা, আপেল… মানে হরেকরকম্বা। এবার এলো সারা গায়ে মোবাইল কভার থেকে শুরু করে সেফটিপিন পর্যন্ত ঝুলিয়ে বিক্রী। তার গা-এ কী আছে, আর কী নেই! তারপর তাদের গা জ্বালানো কণ্ঠে আর কায়দায় হকিং। একেকজন একেকরকম। কী বিরক্তিকর! এরপর একটা রুই-কাতলা-ট্যাংরা-তেলাপিয়া উঠলেই সোনায় সোহাগা। ষোলোকলা পূর্ণ হয়। গোটা বাজারটাকে ট্রেনে এনে তোলা যায়। সত্যি, একটা বিদেশীর কাছে এ দৃশ্য! কী লজ্জা! কী লজ্জা! ভাগ্যিস, এটা ঘোর গ্রীষ্মকাল নয়। যাত্রীরা তো একে অপরের গায়ে ডলাই-মলাই করতে করতে চলেছে। তাতে যদি ঘেমো হতো তো কথাই নেই। কিন্তু সবাই নির্বিকার! মৈথেলি হাঁ করে দ্যাখে, কী অদ্ভুত এ্যাড্যাপটেশন! কী টলারেন্স! সরকার করছেটা কী! এই কি ট্রান্সপোর্ট সিস্টেম? বসে বসেই অস্থির হয়ে উঠছে ও। দাঁড়িয়ে থাকলে তো হয়তো মেরে-মুরেই দিতো।

কিন্তু মৈথেলি’র মায়ের কোন হেলদোল নেই। মা একটু চুপচাপ। মেয়ে সবটা খুলে না বললেও নানা চিন্তা হয়তো করছে। মা তার ছোট্ট গণ্ডির বাইরে ভাবতে জানে না। রাজনীতি, অর্থনীতি, বেকারী, গণহত্যা, দুর্নীতি, জঙ্গি… কিছুই না। আজকে বোধহয় নিজের মা’কে নিয়ে খুব ভাবছে। মা একটু বেশি ভাবে। সত্যিটা বুঝতে পারে না। আরে, তুমি তো ডাক্তার নও। ভেবে-চিন্তে তো কোন স্টেপ নিতে পারবে না। ভাববে, ডাক্তার আর বড়মামা। তাছাড়া তোমার মা-এর বয়স হয়েছে। চলে যাবার বয়স থেকে বেশি। মেনে নাও। বড়মামীরও তো বয়স হয়েছে। সে বেচারি কি পারে এ্যাতো নার্সিং করতে!

শিয়ালদায় নামতে দেখলো, সেখানেও গিজ গিজ করছে হকার। গোটা প্লাটফর্ম-টা জুড়ে ওদের রাজত্ব। হাজার পসরা সাজিয়ে বসে আছে। সেই যে, ‘আমার এ ছোট্ট ঝুড়ি, এতে রাম-রাবণ আছে…’। মানুষ এমন করে ডাকছে যেন ওদের থেকে জিনিস-পত্র কিনতেই মানুষ বেরিয়েছে বাড়ি থেকে। ওদিকে স্টেশনে জন-সমুদ্র ঢুকছে-বেরুচ্ছে। মৈথেলিকে এসব পোয়াতে হয় না। ও যায় সেক্টর ফাইভ-এ। সেটা তো ঝাঁ চকচকে করপোরেট পাড়া। ওর অফিস তো কথাই নেই। সরকারি লেভেলের আচ্ছা-আচ্ছা উচ্চপদস্থ কর্মচারীও ওই অফিসে কোন কাজে ঢুকতে দু’বার ভাববে।

কিন্তু রবিঠাকুর বলেছেন, ‘আজি সবার রঙে রঙ মেলাতে হবে।’ তার মানে, যাত্রীদের সাথে রং-মেলান্তি করতে করতে, গা ঘষতে ঘষতে অগত্যা মা-কে নিয়ে বেরলো স্টেশন থেকে। সামনেই এবার বাস। সেটা ততটা জ্বালালো না। স্টপেজে নেমে সেই কুখ্যাত রাস্তা। এখানে-ওখানে ছড়ানো শালপাতা, পলিথিন, মাছের আঁশ, ফলের আর তরকারির খোসা-ভুতি গড়াগড়ি খাচ্ছে। সেসব ডিঙিয়ে-পেরিয়ে যেতে হবে। ফলে সালোয়ারটা খানিক তুলে নিয়ে ঘিনঘিন করা গা সামলাতে সামলাতে নিজেকে ‘কন্ট্রোল কন্ট্রোল’ বলতে বলতে যখন পৌঁছল বড়মামার বাড়িতে, তখন বিকেল পাঁচটা। সস্তায় জার্নি-র তিন অবস্থা। বড়মামা, ভাই, পঞ্চুমামারা সব গেছে নার্সিং হোম-এ। এখন সেখানে যাবার কোন মানেই হয় না। নার্সিংহোমটা কাছাকাছি নয়। তাছাড়া চেনাও নয়। থাক, এখানেই ডিটেল জেনে নেওয়া যাবে’খন। মা বলল,

- তুই কিন্তু এখনই চলে যাস না, মিতু। একটু বসে যা।

- কেন গো?

- মামারা ফিরুক আগে। অন্তত জেনে যা, দিদুন কেমন আছে।

সেটা তেমন জরুরি নয়। তবুও মনে মনে ভেবে নেয় মৈথেলি – কত আর রাত হবে! সাতটা, বা আটটা। বসাটা ভদ্রতা। টা নয়তো বাবাও জানতে চাইবে তার শাশুড়ির খবর। তাই মা’কে বলল – সে তো বটেই। এ্যাতোদূর এলাম কেন?

ল্যাপটপটা তাড়াহুড়োয় আনেনি সাথে। আনলে বসে কিছু কাজ এ্যাডভান্স করে নেওয়া যেতো। ঘুম তো হলনা। শরীরটা বেশ ঝুঁকে আসছে। ক্লান্ত লাগছে। মোটে ঘণ্টা দুয়েক ঘুমিয়েছে রাতে। এতে কি হয়! তাই বড়মামীকে বলে নিজেই চা বানালো, সকলকে দিলো, আর ফ্লাস্কে রেখে নিজে নিলো। যদি ম্যাজমেজে ভাবটা যায়। সোফায় বসে দেখলো, তলাকার তাকে একটা লেডিস ম্যাগাজিন রয়েছে। সেটা উল্টে-পাল্টে দেখে ঝিমুনি ভাবটা কাটাতে চাইলো মৈথেলি।

এখান থেকে বেরোতে সেই বেজে গেল সাড়ে সাতটা। ভাই বলল – চল দি’ভাই, তোকে এগিয়ে দিয়ে আসি।

- না না, তুই বাড়িতে থাক। বড়মামী তো দিদুনকে দ্যাখে। তুই একটু তোর মা’কে দ্যাখ। মা কিন্তু ভেঙ্গে পরবে। আমি বেরিয়ে যাবো ঠিক। আমি তো একাই চলি রে, বাবা।

বেরিয়ে পড়ে শেষে মৈথেলি। কিন্তু রাস্তায় এসে দ্যাখে, একি! গোটা রাস্তা শুনশান। কোন হকার-ফকার কোথাও নেই। সব পরিস্কার পরিচ্ছন্ন। এ্যাতো সকাল সকাল সব গেলো কোথায়! ওদের বিক্রী-বাটা কি মিতে গেলো! এটা কি সম্ভব! তাহলে কি হল্লাগাড়ি আসবে বলে কোন খবর আসতে সব কেটে পড়েছে? ওদের সাথে তো পুলিশের একটা আঁতাত থাকে। আগে থাকতে এসব খবর এসে যায়। ওরাই ভক্ষক, আবার ওরাই তো রক্ষক এদের। সর্বনাশ! এ তো কেউ কোথাও নেই! একটা দমকা হাওয়া যেমন রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরোগুলোকে উড়িয়ে নিয়ে যায়, তেমন করে এদেরকে কোথায় নির্বাসন দিয়ে এসেছে! এর আগেও তো এখানে এসেছে ও। রাত অন্তত সাড়ে ন’টা অবধি তো রাস্তাটায় লোকারণ্য থাকে। অবাঞ্ছিত স্পর্শ বাঁচাতে হেলে, গা বেঁকিয়ে-চুরিয়ে পার হ’তে হয়। তা নয়তো যেখানে সেখানে পা পড়ে যাবে, যার-তার গায়ে ধাক্কা লাগবে। কিন্তু এ তো ভালো জ্বালা হোল। এতো রাত দুটো’র রাস্তা! ঈশ্বর যেন ওর প্রার্থনা শুনে একটা পরিষ্কার রাস্তা ওকে উপহার দিয়েছেন। এবারে তো নো ঝুট, নো ঝামেলা। কিন্তু বেশ ভয় ভয় করছে তো! অচেনা অজানা জায়গা। তাই একবার মনে মনে ভাবল মৈথেলি, তাহলে ফিরে গিয়ে ভাইকে সাথে নিয়ে আসবে। ও যদি বাসে তুলে দিয়ে যায়। কিন্তু পরক্ষণেই নারীত্বে লাগলো ওর। কেন? একজন পুরুষকে এভাবে অবলম্বন করতে হবে কেন? ভাই হলেও ও তো পুরুষ বৈ অন্য কিছু নয়। যদি দুম করে কোন অবাঞ্ছিত মন্তব্য করে বসে? থাক। কী আর হবে! একবার পেছনে তাকিয়ে ফেলে আসা রাস্তাটা দেখে নিয়ে একটু সাহসিনীর মতো পা দাবড়ে-দাবড়ে এগিয়ে চলল মৈথেলি। একটু এগিয়েই মনে হোল, কেউ বা কারা যেন ফলো করছে। একটু ঘাড় ঘুড়িয়ে দেখে নিলো। হ্যাঁ, পেছনে আসছে দুটো লোক। চুপচাপ। সন্দেহজনক নয়, আবার সন্দেহজনক। একটু ভেবে মৈথেলি হাঁটা-টা একটু আস্তে করে দিলো। ওমা! লোকগুলোও তো ওদের গতি আস্তে করেছে! কী কেস? এবারে সাহসে ভর করে সোজা পেছন তাকায় মৈথেলি। মা বলে, ভয় পেলে নাকি এসব হয়। আসলে কেউ নেই, কিন্তু কেউ আছে বলে মনে হয়। কিন্তু কৈ? কেউ তো নেই! খেয়েছে! ভূত-টুত নাকি রে বাবা! বেমালুম উবে গেলো লোকদুটো! এখানে তো কোন গলি-ঘুজি নেই যে, ঢুকে পড়বে।

ভূত কখনও দ্যাখেনি মৈথেলি। কিন্তু এ দেশের মেয়ে ভূত মানে না, মানে, সে মেয়ে নয়। তাকে বলা হয় – এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। ফের হাঁটতে গিয়ে গতিটা বেশ বাড়িয়ে নিলো মৈথেলি। হঠাৎই ও আবিষ্কার করলো যে, ওরা দু’জন নয়। এবারে চারজন জোরপায়ে ওকে ফলো করছে। মৈথেলি জানে, ওরা ওর থেকে কিছু নিতে পারবে না। ও সোনা-ফোনা পরে না। আর ব্যাগ-এ তেমন কিছু নেই। অনেকটাই মা’কে দিয়ে এসেছে বড়মামার হাতে দেবে বলে। অন্তত মা তো বড় বোন। তাই আর কোন চান্স না দিয়ে, সময় নষ্ট না করে এবারে দে ছুট। ওই তো বাস স্টপেজ। ওখানে তো লোকজন থাকবে নিশ্চয়ই। দেখলো, হ্যাঁ, আছে। একটা বাস’ও দাঁড়িয়ে আছে। ওদেরই বাস। ধাঁ করে বাসে উঠে তবে নিশ্বাস নিলো মৈথেলি। যাক বাঁচা গেলো। মন বলল, না, তাহলে গোটাটা মনেরই ভুল। ওরা হয়তো নিরীহ মানুষ। বেকার ভয় পাচ্ছিলো।

শিয়ালদা স্টেশনে এসে দেখলো, আর একটা বিস্ময় ওর জন্যে অপেক্ষা করছিলো। গোটা শিয়ালদা চত্বর-টা খাঁখাঁ। কোন হকার নেই। চাকরীর ফর্মওয়ালা থকে শুরু করে লেবুওলা পর্যন্ত। কেউ নেই। হোলটা কী! প্লাটফর্ম-এর বাইরে নেই, ভেতরে নেই। সিগারেট-বিড়ি তো আগেই উঠেছে। সাজানো-গোছানো একটাও দোকান, এমনকি হুইলারস-গুলো পর্যন্ত নেই। এই তো যাবার সময় দেখে গেলো। এর মধ্যে সব গেলো কোথায়! না হয় নতুন সরকার এসেছে। নানা ম্যাজিক করছে রোজ। করুক। কিন্তু এটা কী! দেশ কি পাল্টে যাচ্ছে দ্রুত? কলকাতাকে তিলোত্তমা করতে সরকার হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু এটা কি সম্ভব! এ্যাত দ্রুত! চারদিকে যদি এরকম নৈঃশব্দ থাকে, তবে তো মহা মুশকিল। না, প্যাসেঞ্জার আছে। তারা নানা ট্রেনে রোজকার মতো উঠছে-নামছে। সেখানে কোন গণ্ডগোল নেই। তবে আজকে ভিড় বেশ বে-এ-শ পাতলা। হঠাৎ মনে পড়লো, ওহো! আজ তো ঈদ ছিল। জেনারেল বা সরকারি ছুটিগুলো মৈথেলিরা ভোগ করতে পারে না বলে মনেও থাকে না, কবে কোন কমন হলিডে। ওদের তো তা নেই। প্লাটফর্ম খুঁজে দেখলো যে, ওর গাড়ি দাঁড়িয়ে আছে। শিডিউল টাইম জানে না ও। জানবার-ই বা কী দরকার! ছাড়বে তো বটে। এবারে তো নিশ্চিন্ত! কিন্তু ট্রেনের মধ্যেও এলো আতঙ্ক। একেই ভীষণরকম পাতলা প্যাসেঞ্জার, আর তার ওপর আজকে তো একটাও হকার-টকার নেই। নো লেবু লজেন্স, নো হরেকরকম পাঁজি-পুঁথি, নো বাদাম, নো সেদ্ধ ডিম। কী কেস রে বাবা! সব গেলো কোথায়? ও লেডিস্‌-এ ওঠেনি। লেডিস্‌ কামরা কোথায় পড়ে, জানেও না মৈথেলি। আজকে অত খোঁজাও যাবে না। গোটা চার নম্বর প্লাটফর্ম-টা ঘুমন্ত সাপের মতো একটু বেঁকে শুয়ে আছে। আরও আগে এগিয়ে যাওয়া যেতো। কিন্তু কেমন যেন অন্ধকার অন্ধকার! বড্ড নির্জন, বড্ড একা একা। একটা নিরাপত্তাহীনতা গ্রাস করছিল ওকে। কবে যেন কে বলেছিল, ‘লেডিস্‌ কামরায় কোনোদিন ভুলেও উঠবি না। সব অসভ্য মহিলা উঠে বেজায় ঝামেলা করতে করতে যায়। মুখ খারাপ করে।’ তাছাড়া আজ যদি জেনারেল-এর এমন হাল হয়, তবে সেখানে তো একটাও মহিলা পাওয়া যাবে না। থাক, বাবা। দরকার নেই মহিলা সঙ্গ করার। পুরুষেরা অতটা অসভ্য হয়ে পারেনি এখনও।

কিন্তু ট্রেন যখন ছাড়ল, তখন কামরায় সর্বসাকুল্যে গোটা দশেক যাত্রী। ট্রেন-টা ছাড়তে না ছাড়তে-ই গেটের মুখে দাঁড় করানো লোহার রড-টা দক্ষ হাতে ধরে কামরাটায় উঠে পড়লো চারটে লোক। মৈথেলির মনে হোল, এরাই যেন রাস্তার সেই চারটে লোক। ওকে ফলো করতে করতে ট্রেন অবধি এসে উঠেছে। ওই রাস্তায় আলো ছিল বটে। কিন্তু তা সেই কভার দেওয়া টিউব লাইট। তাতে পোকা আটকে পড়ে পড়ে আর মরে মরে তা তো অন্ধকার। অন্ধকারে তো লোক চারটের মুখ দেখতে ভালো দেখতে পায়নি মৈথেলি। এসব নিশ্চয়ই রাজনৈতিক গুণ্ডা নয়। রাজনীতি তো ও করে না। ওদের অফিসে তো কোন ইউনিয়ন-ফিউনিওন নেই। তাহলে শত্রুতাটা কী? ওকে ফলো কেন? ট্রেন ছাড়তেই লোকদুটো হঠাৎ তাদের মাজা থেকে আগ্নেয়াস্ত্র বের করলো। বেশ পরিষ্কার হওয়া গেল যে, ওরা ডাকাত। ঘড়ি, চেন, মানিব্যাগ, মোবাইল, আংটি, কেড়ে নিতে এসেছে। যেভাবে কলকাতায় হকার তুলে শহর-টাকে তিলোত্তমা বানানো চলছে, তাতে তো লোক এই ব্যবসা ধরবেই। আজকে এমনটাই প্রথম মনে হয় মৈথেলির। ও ভাবে, তা নয় তো ওদের স্ত্রী-সন্তান খাবে কী? যে কটা পুরুষ কামরাটায় বসেছিল, সব চুপচাপ। কোনো রা’টি নেই মুখে। মৈথেলির হাসি পেলো, এরা সব নাকি পুরুষমানুষ। বাড়িতে গিয়ে বউ-এর ওপরে পৌরুষ দেখায়। এখন দ্যাখো, যেন ভ্যাদা মাছ। ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। এর মধ্যে একটা লোক মৈথেলির কাছে এসে কোন কথা না বলে প্রায় বুকে হাত দেবার মতো করে হাত বাড়িয়ে ওর গলার চেন-টা ধরল।

- এটা খুলে দেবেন, না টেনে নেবো?

কাঁপতে কাঁপতে ও বলল – এটা… না… ইমিটেশন…। আমি… সোনা… পরি না।

- কেন সোনা পরিস না, শালী?

বলে এবারে ওর যত্নে ক্রীম মাখা, ফেসিয়াল করা তুলতুলে গালে পড়লো লোকটার হাতে মারা ‘ঠাস’ শব্দ করা একটা চড়।

ব্যস। চড় খেয়ে একটা ঝটকায় চোখ তাকিয়ে দেখলো মৈথেলি, সামনে ওর মামাতো ভাই দাঁড়িয়ে।

- দিভাই, তুই খুব ক্লান্ত, না? পত্রিকা-টা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলি। ঠাম্মা একটু বেটার রে। তুই এবারে বেরিয়ে যা। বাড়িতে তো পিসেমশাই আছেন। তোকে তো যেতেই হবে। আর রাত করিস না। সাড়ে সাত-টা বাজে। আমি তোর জন্যেই ছুটতে ছুটতে আসছি। আমি তো জানি, তুই খবরটা জেনেই যাবি। চল, তোকে এগিয়ে দিই।

- থাক। তোরা ক্লান্ত না? আমি পারবো। তোর দি’ভাই কি লবঙ্গ লতিকা নাকি?

ভাই-কে থামিয়ে দিয়ে এবারে মা-কে ডেকে মা’র হাতে বেশ কিছু টাকা দিয়ে, নিজের চোখেমুখে জলের ঝাঁপটা মেরে বেরিয়ে পড়ে মৈথেলি। বেরবার সময় কাকে উদ্দেশ্য করে যেন প্রণামও করে নেয় একবার। রাস্তায় এসে দেখল, নাঃ, সব ঠিকই তো আছে। চারদিক আলো ঝলমল। লোহার রডে বাল্ব ঝুলিয়ে কত হকার নানা জিনিস বিক্রী করছে। জমজমাট গোটা রাস্তা। দুটো লোক বসে দারুণ দারুণ পারশে মাছ বেচছে। রূপোলি ঝকঝকে মরা মাছ। কিন্তু দেখতে জ্যান্ত জ্যান্ত। পারশে মাছগুলো যেন মৈথেলিকে ডেকে বলল, ‘এই মেয়েটা, ভেলভেলে’টা… ঝোল খাবি? তো মাছ নিয়ে যা।’ পারশে মাছ প্রিয় মৈথেলি’র। মনটাও দিব্যি ফুরফুরে লাগছে। তাই কোনো অগ্র-পশ্চাৎ না ভেবেই আড়াই শো টাকা দরে কিনে নিলো হাফ কেজি। গোটা রাস্তা-টা যেন নাম-না-জানা উৎসবে মেতেছে। কত দোকান! কত হকার! এখানে কে কাকে ফলো করবে! কার বাবার সাধ্য! এ্যাতগুলো মানুষ আছে না! মেরে তক্তা খসিয়ে দেবে। মাছওয়ালাকে বলল, বড়ভাই, একটু ভালো করে প্যাক করে করবেন? আমি তো ট্রেনে অনেকটা যাবো। কেউ গালাগাল না করে।

- কোনো চিন্তা নেই, দি’ভাই। আজই কেটে সাইজ করে দারুণ করে দিচ্ছি। আপনি মনেও রাখতে পারবেন না, প্যাকেটে মাছ, না আপেল।

- আপনি আবার কাটবেন? আপনার তো অনেকটা সময় নষ্ট হবে, ভাই।

- আপনি দিদি, বোধহয় বাজার-টাজার যাননা, না? এটা আমাদের করতেই হবে। আমাদের কে শুনবে, বলুন?

মাছটা প্যাক করে নিয়ে হাঁটা দিলো মৈথেলি। গুনগুন করে গানও ধরল, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরেরও বাঁধনে…’ এবারে ছ-খানা হ্যান্ড-রুমাল কিনলো ফুট থেকে। বেশ ভালো। দোকানে কিনলে অনেক দাম নিত। স্টেশনে এসে স্টেশন-এ এসে দেখলো, নাঃ, কলকাতা আছে কলকাতাতেই। কোথাও কোনো চেঞ্জ নেই, কোনো নতুন আইন নেই, কোনো সর্বনাশ ঘটেনি কোথাও। ঠাণ্ডা মাথায় টিকেট-টা কাটল মৈথেলি। ভিড়ে ভিড়াক্কার শিয়ালদা স্টেশন। প্ল্যাটফর্ম চেঁচামেচি-তে পরিপূর্ণ। ‘চিৎকার চেঁচামেচি ব্যস্ততা… এই নিয়ে হোলো কলকাতা…’

ট্রেনে উঠে আরামে নিশ্চিন্তে চোখটা বুজে নিলো মৈথেলি। না, ঘুম আসছে না। বড় আরাম লাগছে। মন গাইছে, ‘বড় বিস্ময় লাগে…’ আজকে প্রথম রাস্তায় বেরিয়ে বড় আনন্দ লাগছে ওর। কোথাও কোনো বিপদ নেই, খেদ নেই, ক্ষোভ নেই, রাগ নেই, ঘেন্না নেই, ছুৎমার্গ নেই। চারদিকে মানুষ আছে। অনেক অনেক মানুষ। তারাই তো ভরসা। তারাই তো পানের থেকে চুন খসলে ছুটে আসবে। এটাই তো আমাদের চেনা শহর। আমাদের তিলোত্তমা। মনে পড়ে, টেলিভিশন-এ রবীন্দ্র বিশেষজ্ঞ উইলিয়াম রাদিচে বলছিলেন যে, কলকাতা নাকি বড় নিরাপদ শহর। এমনটা নাকি লন্ডন-এ সম্ভব নয়। কে জানে বাবা!

হঠাৎ কানে আসে, ‘ছোলে! এ সেদ্ধ ছোলে! মশলা ছোলে!’

চোখ তাকায় মৈথেলি। একটা বাচ্চা ছেলে রাত ন’টায় একটা ঝুড়িতে লাল কাপড় দিয়ে আবৃত ক’রে সেদ্ধ ছোলা বেচছে। কাপড়ের ওপর সাজিয়ে রেখেছে অর্ধেক করে কাটা পাতিলেবু। এই মশলা ছোলা ছোটবেলা খেতো মৈথেইলি। আজ দেখে নোলা-টা সপ সপ করে উথলো। বড় হয়ে অবধি এসব তো খাওয়াই হয় না।

- আমাকে চার টাকার দেতো, বাবা। ফাইন করে দিবি কিন্তু। লেবু দিবি না।

এ্যাতো রাতে কোনো দিদিমনি ছোলা কিনবে – এমনটা ছেলেটার অভিজ্ঞতায় নেই। তাই খুব মন দিয়ে ঝালনুন-টুন দিয়ে লোভনীয় মিক্সচার বানালো। একটু মুখে দিয়ে মৈথেলি বলল, দারুণ বানিয়েছিস। তোর নাম কী রে?

- মন্টু।

- কোথায় থাকিস তুই?

- আগরপারায়। রেলবস্তিতে।

- শোন, এরপর থেকে লেবুগুলো না, কেটে কেটে রাখবি না। বিষ হয়ে যাবে। বুঝলি?

ছেলেটা মাথা নেড়ে সায় দিতেই ওকে টাকা দেয় টেকনোপলিসের এক্সিকিউটিভ মিস মিত্র। আর এই প্রথম ওরকম একটা নোংরা ছেলের চিবুক নিজের পাঁচ আঙ্গুলের মাথা দিয়ে ছুঁয়ে নিজের ঠোঁটে ছোঁয়াতে গিয়েও ছোঁয়াল না মৈথেলি। বাড়াবাড়ি হয়ে যাবে। সবাই দেখছে।

ই এম আই (EMI) – Story by Himadri Shekhar Dutta
ই এম আই

হিমাদ্রী শেখর দত্ত

*১*

সোমনাথ সকালে বেরোনোর সময়ই ঠিক করে নিয়েছিলো আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি কেটে যাবে। অফিস সেরে দুজনে আজ এ.সি. কিনতে যাবার কথা আছে। খবরের কাগজে ইনষ্টলমেন্টে এ.সি. কেনার সুবিধা এবং নিজেদের পকেটের অবস্থা, এই নিয়ে কাল রাতে তনিমার সাথে লম্বা কথা সারার পরে আজ মনে মনে ও একটু উত্তেজিতই আছে। বাবা যখন বেঁচে ছিলেন, তখন বাড়িতে একটাই পাখা ছিলো। রাতে আর ছুটির দিনে দুপুরে ঘুমোবার সময়টুকু ছাড়া সে পাখা রেগুলার চলতো না, মানে বাবা চালাতে দিতেন না। অন্য সময়ে হলদে তালপাতার পাখার লাল সবুজ ছোপ দেওয়া হাতলের মুখটা দিয়ে বাবা পিঠ চুলকোতেন আর নিজেকে হাওয়া করতেন। ছেলেরা পড়তে বসলে, তাদেরও মাঝে মাঝে এক ঝলক হাওয়া করে যেতেন। তনিমার সাথে বিয়ের দু বছরের মাথায়, একেবারে হঠাৎই মাত্র সাতদিনের অসুস্থতায় উনি সোমনাথকে একেবারে একা করে দিয়ে চলে যান। সাত দিনের মরণ-বাঁচন লড়াইয়ের সময় জানা যায় বাবার ক্যান্সার হয়েছে। প্রষ্টেট থেকে ফুসফুসে এসে পৌঁছানোর জন্যে জানা গেল ক্যান্সার বলে, নইলে শুরুটা বছর দুই আগেই হয়ে গেছিল। যখন বিছানা নিলেন, তখন শেষ করে এনেছিলেন নিজেকে সংসারে, সকলের অলক্ষ্যে। তনিমাকে খুব ভালোবাসতেন উনি। আজ বেঁচে থাকলে বেশ খুশী হতেন, ছেলে-বৌয়ের এ.সি. কেনার সামর্থ্য আর প্ল্যান দেখে। ওনার রোজগারে, এ.সি. তখন ছিল মধ্যবিত্তের সংসারে বিলাসিতা। এখন যুগ পাল্টেছে, নির্দিষ্ট সময় ঘুম না হলে, মানুষ পরের দিনের কাজকর্ম করে উঠতে পারে না। অসফল দিন কাটিয়ে, তেতো মেজাজ আর মাথাভরা স্ট্রেস নিয়ে, রাতে বিছানায় কেবল এপাশ ওপাশ করতে থাকে। ঘুম আর আসে না।

এখন সাড়ে চারটে বাজে, পৌনে পাঁচটা নাগাদ তনিমাকে একবার মোবাইলে ধরবে। ওর বেরোনোর সময়টাও কনফার্ম করতে হবে তো। অবশ্য তনিমাও নিশ্চয় মনে মনে আজ ছটফট করছে। এতক্ষণে কলিগদের কাছে হয়তো বলেও দিয়েছে ওর আজ বিকেলের প্ল্যান নিয়ে। ওরা ভেবে রেখেছে একটু মার্কেট সার্ভে করবে, মানে দু’তিনটে দোকান দেখা আর কি। তাতে দামের ওঠা-নামাটা একটু বোঝা যায়। তবে সেলস ইন্ডিয়াই ওদের মেইন দোকান, যেখান থেকে ওরা মোটামুটি ঘরের অনেক টুকিটাকি এর আগে নিয়েছে। বন্দনা মেয়েটি বয়সে গ্রুপের সবচেয়ে ছোট, তনিমাকে কেবল প্রিন্সিপাল হিসেবে নয়, বড় দিদির মতো দেখে। সে জানতে পেরে বললে, ‘ম্যাডাম, সেলস ইন্ডিয়া আজকাল সাড়ে সাতটায় বন্ধ হয়ে যায়, আপনি একটু আগেই বেরিয়ে পড়ুন। স্যার কি আসবেন আপনাকে পিক-আপ করতে?’ সোমনাথ একবার ওর বসের ঘরের দরজা ফাঁক করে দেখে নেয় বস কি করছে। নন-বেঙ্গলি বস, সব সময় অফিসের কম্পিউটারে ইন্টারনেট চষে বেড়াচ্ছে, কি যে এতো দেখে! দুর্জনে নানান কথা বলে বটে, তবে সোমনাথ কখনও হাতে নাতে ধরতে পারে নি। একটা টোকা মেরে ঘরে ঢুকেই সোমনাথ বলে, ‘স্যার একটা জরুরী কাজের জন্যে আমায় আজ একটু আগে যেতে হবে, মিসেস’কেও পিক-আপ করতে হবে, আমি আজ পাঁচটায় চলে যাবো।’ বস কম্পিউুটার থেকে চোখ না সরিয়েই বললেন ‘নো প্রবলেম, গো।’ যাক্‌ এদিকটা তো ম্যানেজ হলো, এবার তনিমাকে ফোন করা যাক।

‘হ্যালো, কখন বেরোচ্ছো? আমি কি তোমার ওখানে চলে আসবো?’

‘না, আসতে হবে না, আমার স্কুলের একটা ভ্যান ওদিক দিয়েই যাবে, আমায় নামিয়ে দেবে। এই ধর পাঁচটা পনের/বিশ নাগাদ। তুমি ডাইরেক্ট সেলস ইন্ডিয়ার সামনে চলে এসো, আমি আসছি। তাড়াতাড়ি ফিরতে হবে, দীপুর টিউশান ক্লাস সাড়ে সাতটায় শেষ হয়। ডাউন পেমেন্টের টাকাটা নিয়ে এসো কিন্তু। ই.এম.আই. আমার জিম্মা। মনে আছে তো?’

‘কিন্তু কত দিতে হয়, না হয়, না জেনে কত টাকা তুলব? তার চেয়ে আমি চেক বইটা আনছি সাথে, যা বলবে লিখে দিয়ে দেব। আজকেই তো আর মালটা পাঠাচ্ছে না। আচ্ছা শোন, আমি ভাবছিলাম, দুটো ঘরের জন্যে দুটো মেশিন কিনে নিলে কেমন হয়? বার বার তো আর এসব কেনা হবে না, তুমি কি বল?’

‘যদি পারো, তো নিয়ো, দুটোর জন্যে তোমায় কত ডাউন পেমেন্ট দিতে হয় আগে দেখ। আর আমাকেও তো ই এম আই এর ফাইনাল ভ্যালুয়েশানটা জানতে হবে। ঠিক আছে, তুমি পৌঁছে যাও, আমি গেটেই থাকব।’

তনিমার সাথে সোমনাথের আলাপ আর বিবাহের মধ্যে আট বছরের পূর্বরাগ চলেছিল। পাড়াতে সকলে জানতো। তনিমার মা’ও জানতেন। আর সোমনাথ নিজেই বলেছে তার মা’কে, বাবাকে বলার সাহস ছিলো না, ওটা মা’র ওপরেই ছেড়ে দিয়েছিল। ওর ছোট ভাই অবশ্য জানত। সরল, হাসিখুশি আর আত্মগরিমায় ভরা পূর্বরাগের তনিমা আর আজকের প্রিন্সিপাল তনিমার মধ্যে সময়ের সাথে সাথে আরও একটা বিশেষ গুণ যোগ হয়েছে। সেটা হলো যে কোন কাজ বা সমস্যার সমাধান করার এক আশ্চর্য ক্ষমতা। সোমনাথের মনে তনিমার জন্যে গভীর ভালোবাসার সাথে একটা নির্ভরতাবোধ জন্ম নিয়েছে। তনিমা এক্সপার্ট দূরদর্শী না হলেও ওর বিচার আর বুদ্ধির যুগলবন্দি কখনও সাংসারিক সমস্যার উৎপত্তি করে নি, বরঞ্চ অনেক ক্ষেত্রে খুব সহজ সমাধানে কাজ মিটেছে। এই ক্ষমতার জন্যই আজ স্কুল জয়েন করার আট বছরের মধ্যেই, শিক্ষিকা থেকে সহায়িকা প্রিন্সিপাল এবং এখন প্রিন্সিপাল হতে পেরেছে। স্পষ্টবাদিতা আর স্কুলের স্বার্থে ও নিজেকে এমন ভাবে জড়িয়ে নিয়েছে, যে আজ স্কুল ট্রাষ্টিও তনিমার লেখা রেকমেন্ডেশান বিনা বাক্যব্যয়ে মেনে নেয়।

এত সব জানা ও মেনে নেওয়া সত্ত্বেও এই ২৩ বছরে সোমনাথ মাঝে মাঝেই তনিমাকে কাঁদিয়েছে, কখনও চেঁচামেচি করেছে সামান্য কারণেই, গাঁক গাঁক করে আজে বাজে কথা বলেছে, তখন ওর রামকৃষ্ণ মিশন স্কুল বা প্রেসিডেন্সী কলেজের কোন শিক্ষা বা ঐতিহ্য ওকে বেঁধে রাখতে পারে নি। মুখের আগল মাথার গরম দমকায় যখন খুলে যায়, তখন কোনও যুক্তি, তক্কো, গপ্পো জানালায় ধাক্কা খেয়ে ঘরে ফেরে না। কানের পাশে দুম দুম করে আওয়াজ শুরু হয়ে যায়, আজ বারো বছর হতে চললো, সোমনাথ প্রেসারের ওষুধ খেয়ে চলেছে। একটু পরে ঠান্ডা হলে বুঝতে পারে কত পেটি কারণে কি ভীষণ চেঁচালো ও। বউ আর মেয়েদের সামনে নিজেকে কেটে কেটে কদর্য্যতার এক একটা প্রতিবিম্ব দেখিয়ে দিল – স্বামী, প্রেমিক, বাবা, কিউট বাবা সব পরিচয়ের সুন্দর সুন্দর পোর্ট্রেটে আগুন লাগিয়ে ছাই করে দিল নিমেষে। অসহায় লাগে, কিন্তু ৪৮ বছর বয়সেও রাগটাকে বাগে আনতে পারলো না সোমনাথ। সময়ের হাতে নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া এই সময় আর কিছু করার থাকে না সোমনাথের। কটা রুটি খাবে মেয়ে এসে জানতে চাইলে বুঝতে পারে এই মুহূর্ত কতটা কঠিন। তনিমা এখন কিছুদিন রিঅ্যাকশন-হীন হয়ে যাবে, যেটা সোমনাথের সবচেয়ে অপছন্দের।

সময়ের চেয়ে বলবান কেউ নেই। পরিচয়ের জ্বলে যাওয়া ওই সব পোর্ট্রেটের ভস্ম থেকে আবার ধীরে ধীরে মাথা তোলে ভালোবাসার ফিনিক্স পাখী। আবার বাতাস হালকা হয়ে আসে ঘরের মধ্যে, আবার শুরু হয় নতুন করে মিলিত জীবনের পথ চলা। আগ্নেয়গিরি ঘুমিয়ে পড়ে, কিন্তু বারে বারে ফিরে আসে। কখনও দু’মাস বাদেই, আবার কখনো বছর ঘুরে যায়।

আসলে আট বছর প্রেম করে বিয়ে করলেও, সোমনাথ তনিমার মনের গোপনে ঢুকতে পারে নি। হয়তো সে দরজা খোলা ছিল এক সময়, এখন বিয়ের ২৩ বছর পর ওই দরজা খোলার প্রচেষ্টায় আর কি ভাবে নিজেকে ঢালবে, সেটা সোমনাথ মাঝে মাঝেই ভাবতে বসে। অনেক ভেবে এটাই বুঝেছে, ভাগ্য গুণে বিদূষী পত্নী পেয়েছে অবশ্যই, তবে বিদূষীর মনটাকে বুঝে নেওয়ার ক্ষমতা ওর এখনও আয়ত্ত্বের বাইরেই। এটা তার মনে এক মস্ত ক্ষেদ, আর এর ওষুধ ওর ব্যক্তিসত্ত্বায় আর কবে ডেভেলপ করবে? এই সব ভাবতে ভাবতে কখন সেলস ইন্ডিয়া পৌঁছে গেছে বুঝতেই পারে নি। তনিমার চেনা আওয়াজে সম্বিত ফিরতেই, দেখে তনিমা ফুটপাথের ওপরে দাঁড়িয়ে ওর দিকে হাত নাড়ছে। গাড়ি সাইডে রেখে লক করে কাছে আসার পর, তনিমা বলে উঠলো, ‘কার কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিলে, যে নিজের ঠিকানাই পেরিয়ে যাচ্ছিলে?’ উত্তরে সোমনাথ গভীর ভাবে তনিমাকে দেখতে দেখতে বলল, ‘হয়তো তোমার বিশ্বাস হবে না, আমি তোমাকেই ভাবতে ভাবতে আসছিলাম।’ তনিমা মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ করে, যার আওয়াজটা, বাতাসে ওহঃ আর হুঃ-র মিশ্রণের মতো শোনাল। এ শব্দব্রহ্মে তনিমার মনের কোন অনির্বচনীয় ভাবের বহিঃপ্রকাশ ঘটলো, সোমনাথ বোঝে না, তনিমার মনের গোপন মণিকোঠায় ভালোবাসার পুরনো দীপ নতুন কোন রোশনি পেল কি?

*২*

নীল ঊর্দি পরা দারোয়ান লম্বা সেলাম ঠুকে ভারী কাঁচের দরজা খুলে ধরল। ভেতরে ঢুকেই সোমনাথ আর তনিমা এক অদ্ভুত ঠান্ডা স্বপ্নময় পরিবেশে এসে পড়ল। এমনই ঠান্ডা হবে ওদের ঘর, যখন এ.সি. লাগবে। রোগা বলা যায় না, কিন্তু একেবারেই মোটা নয় এমন একটি মেয়ে (আন্দাজ ১৮-১৯ বছরের), ওদের দিকে এগিয়ে আসে, কি খুঁজছেন এই প্রশ্ন করায় তনিমা কেন জানিনা হঠাৎ চোস্ত ইংরাজীতে বলে ওঠে, ‘উই আর হিয়ার ফর এ.সি.।’ মেয়েটি নীচে নেমে ডান দিকের সেকশনে যাবার জন্যে বলে, নিজেও সাথে সাথে চলতে থাকে। এ ধরনের ডিপার্টমেন্টাল স্টোরের এই এক সমস্যা, জিনিস দেখবার জন্যে হয় একতলা নীচে নামো, অথবা দেড় তলা ওপরে যাও। মনে হয়, এত সামগ্রী একই ফ্লোরে রাখা সম্ভব নয় বলে এমন ব্যাবস্থা।

সিঁড়িতে দু’পা নামবার পরেই সোমনাথের কেমন মনে হল পুরো স্টোরটা একবার ওপর নীচে দুলে গেল ওর চোখের সামনে। ভুমিকম্প নাকি? ছোট করে কাটা চুলের গোড়ায় বিন্দু বিন্দু ঘাম একসাথে মিলে ছোট্ট অববাহিকার মতো ঘাড়ের কাছে যেন ব-দ্বীপের চারপাশে ভেঙে পড়ছে। কপাল আর কানের পাশ দিয়ে পাতলা জলধারা শ্বাপদের মতো ধীরে ধীরে সরে সরে নামছে। মিনিট খানেক রেলিং ধরে দাঁড়িয়ে থাকার পরে, পায়ে আর মনে যখন একটু জোর এল, তনিমা ততক্ষণে ঐ মেয়েটার সাথে সেলারে প্রায় পৌঁছে গেছে। পাশ ফিরে হঠাৎ সোমনাথকে দেখতে না পেয়ে তনিমা সিঁড়িতে চোখ ফেরায়। তনিমা কিছু জিজ্ঞাসা করবার আগেই, সোমনাথ হাত নেড়ে, হাঁটুটা দেখায়। আলতো করে ইঙ্গিত করে, ও আসছে। তনিমা জানে আজকাল সোমনাথ হাঁটুতে মাঝে মাঝেই ব্যাথা অনুভব করে, বিশেষ করে সিঁড়ি ওঠা নামার সময়ে। মুহূর্তের মধ্যে তনিমার মুখটা আবার উৎসাহী ক্রেতার মতো হয়ে ওঠে। সোমনাথ আস্তে আস্তে নামা শুরু করে। বাঁ হাতে স্টিলের চকচকে রেলিং ধরে ধরে সেন্ট্রালি এয়ার-কন্ডিশনড মলের সিঁড়ি বেয়ে এক পা এক পা নাবার সময় ও টের পায়, আরও কতটা পথ ওকে নামতে হবে তনিমার কাছে পৌঁছানোর জন্যে। পিঠের জামাটা ভেতরে গেঞ্জির সাথে চেপটে গেছে, ঘামের জন্যে । সোমনাথ নেমেই চলেছে সিঁড়ি ধরে। গরমে এমন হল, নাকি প্রেসারটা আবার বাড়ল আজকে। যতদূর মনে পড়ছে, আজকের ওষুধ তো সকালে ব্রেকফাস্টের সময় নিয়েছিল। আজকাল এই এক প্রবলেম হয়েছে, এ বেলার কথা ও বেলায় মনে করতে পারে না, অথচ কবেকার কত কথা এখনও ছবির মতো চোখের সামনে আসা যাওয়া করে হবহু, যেমন ঘটেছিল।

এ.সি. কর্ণারে পৌঁছানোর পরে এক গ্লাস জল খেয়ে সামনে রাখা কুশন দেওয়া চেয়ারটায় ও বসে পড়ে। যে ছেলেটি, তনিমাকে এ.সি. দেখাচ্ছিলো, সে স্পট এ.সি. থেকে উইনডো সব ধরনের মেশিনের দাম, টনেজ, রং, গ্যারান্টি পিরিয়ড ইত্যাদি যাবতীয় জিনিস বর্ণনা করে চলেছে। তনিমা তার মাষ্টারী ব্রেন আর ঘরের প্রয়োজন এই দুই এর মধ্যে মেল বন্ধন করার চেষ্টা করে চলেছে। সোমনাথের বেশ লাগছিলো, তনিমাকে এই কঠিন অঙ্ক কষতে দেখে। সামান্য সময় বসার পরে, এবার একটু ঠিকঠাক লাগায়, সোমনাথ গিয়ে দাঁড়ায়, তনিমার পাশে।

‘তুমি কি সত্যিই দুটো এ.সি. কিনবে বলে ভাবছ? তখন কি হয়েছিল, শরীর খারাপ লাগছিল?’ তনিমা এক নিঃশ্বাসে জানতে চাইল।

‘কি দাম বলছে? না না, তেমন কিছু নয়, মাথাটা একটু ঘুরে গেছিল। এখন ঠিক আছি। ডাউন পেমেন্ট কি দিতে হবে, দুটো একসাথে নিলে?’

তনিমা খানিকটা আত্মস্থ হয়ে বললো, ‘শোনো না, আজ বুক করলে ই এম আই-গুলোতে কোন ইন্টারেষ্ট লাগবে না। জিরো ইন্টারেষ্ট!’

‘ইয়েস স্যার,’ বলে এগিয়ে আসে ছেলেটি, যে এতক্ষণ এ.সি. দেখাচ্ছিল। ‘আপনারা আজ বুক করলে, কিছুটা সুবিধে পেয়ে যাচ্ছেন, এক্সট্রা পয়সা লাগছে না, আর ই এম আই-ও কাটা শুরু হবে নেক্সট মাস থেকে।’

সোমনাথের মুখ দেখে মনে হচ্ছিল, ও মন তৈরী করছে। আস্তে করে বলল, ‘তাহলে একটা স্পট এ.সি. আমাদের শোবার ঘরে লাগাই, আর একটা উইনডো মেয়েদের ঘরের জন্যে নিই?’

‘নয় হাজার টাকা এখন ডাউনপেমেন্ট হিসাবে দিতে হবে।’ তনিমার হিসেব।

সোমনাথের একটা ডাউট ছিলো, ছেলেটিকে জিজ্ঞেস করলো, ‘স্পট মেশিনটা কি ঘরের বাইরে রাখতে হবে?’

‘স্যার ছাদে ফিট করে দেবো, তারপরে তো আর হাত পড়বে না, আপনি বরঞ্চ একটা কভারের ব্যাবস্থা করে নেবেন, তাহলে বৃষ্টির থেকে খানিকটা রেহাই পাবে।’

‘কিন্তু ভাই, আমার বদলির চাকরি, তখন আবার নতুন করে পাইপ খোলা, মেশিন খোলা এসব তো করতেই হবে, নাকি?’

‘ওহ্‌ স্যার, তাহলে আপনারা দুটো উইন্ডো এ.সি.-ই নিয়ে যান। স্পট এ.সি.-তে আপনাদের রেকারিং কস্ট অনেক বেড়ে যাবে।’

সোমনাথ আর তনিমা পরস্পরের মুখ দেখাদেখি করে। তবে কি চাকরীতে যতদিন আছে, ততদিন আর স্পট এ.সি. নেওয়া যাচ্ছে না? সোমনাথ তনিমার দিকে ফিরে চোখ দিয়ে জিজ্ঞাসা করে, কি করবে তাহলে?

ফাইনালী দুটো উইন্ডো এ.সি. কিনে, ডাউন-পেমেন্ট আর ই এম আই বাবদ ১০ খানা চেক দিয়ে যখন ওরা সেলারের বাইরে এলো, তখন অন্যান্য সেকশন বন্ধ হতে শুরু করেছে। রাস্তায় আলো জ্বলে উঠেছে। গাড়িতে বসেই সোমনাথ তনিমাকে বললো, ‘যখন ছোট ছিলে, আমার সাথে প্রেম করতে, তখন কি কখনো ভেবেছিলে, এ.সি. কিনতে এসে, খস খস করে চেক সই করবে?’

তনিমা খুব খুশি খুশি মুখে বললো, ‘না তেমন করে ভাবি নি, তবে না হবারই বা কি আছে বল। আমরা তো একটু আলাদাই ছিলাম ছোটবেলা থেকে। পড়াশুনো, আদবকায়দা, সংস্কার সব কিছু নিয়ে। তাহলে, এ’টুকু তো আমরা অর্জন করতেই পারি আজ। পারি না?’

সোমনাথ হাসি মুখে সায় দিয়ে গাড়িটাকে রাস্তায় তোলে। সাতটা বেজে পাঁচ, যদি রাস্তা খালি পায়, তবে দীপুকে নিয়ে নিতে পারবে টিউশন থেকে।

*৩*

এক সপ্তাহের মধ্যে নতুন লাইন বসিয়ে, জানালায় গ্রীল কেটে দু ঘরে দুটো এ.সি. বসে গেল। সোমনাথ অফিসে থাকাকালীন কোম্পানীর লোক এসে একদিন এ.সি. চেক করে ফুল ডেমনস্ট্রেশন দিয়ে গেলো। মা-মেয়ে দুজনে সেসব পুঙ্খানুপঙ্খ মনে রাখল, সোমনাথকে বলবার জন্যে। তনিমা এখন রাত্রে বিছানায় শুয়ে গরমে আর হাঁসফাস করে না, আরামেই ঘুমোয়। সোমনাথ একবার নিজের, একবার মেয়েদের ঘরের মেশিনের অবস্থা যাচাই করে, নিজের ঘরে এসে তনিমার পাশে শুয়ে পড়ে। শোবার আগে এ.সি. তে দু’ঘন্টার টাইমার দিয়ে দেয়। বেশীক্ষণ চলতে থাকলে ঘর একেবারে বরফ হয়ে যায়। এই ভাবেই সোমনাথ আর তনিমার বাসায় দ্বৈত বাতানুকুল যন্ত্রের চরৈবেতি শুরু হয়।

তিন মাস পরে এ.সি.তে যখন আধঘন্টার বেশী টাইমার লাগছে না, একরাতে শুয়ে শুয়ে সোমনাথের মাথায় একটা উদ্ভট ভাবনা আসে। কেবল মাত্র দুটো শব্দ নিয়ে, ‘ডাউন পেমেন্ট’ আর ‘ই এম আই’।

হঠাৎ করে ও বুঝতে পারে এই শব্দ দুটো কেবল কমার্সের টার্মস নয়, অন্ধকার ঘরে ও ধীরে ধীরে আবিষ্কার করে এই দুটো শব্দের সাথে চাইলে সমগ্র বিশ্ব সংসার জড়িয়ে দেওয়া যায়। চাই কি, এটা বলতে দ্বিধা নেই যে সারা দুনিয়া এই শব্দেরই পরিণাম এবং উৎপত্তি। আমরা সকলেই এর সাথে একটা ক্লোজড লুপ-এ ঘুরে চলেছি সময়ের সীমাহীন প্রবাহে। নিজের এই বোধোদয়ে সোমনাথ খুব উত্তেজিত বোধ করে। তনিমাকে জাগাতে ইচ্ছা হল খুব, এ.সি.-র হালকা সবুজ টেম্পারেচারের ডিজিটাল ইন্ডিকেটরের আলোয় তনিমার ঘুমিয়ে থাকা মুখের দিকে চেয়ে থাকতে থাকতে, সোমনাথ মন বদলাল। নিজের নতুন এক্সপ্ল্যানেশনের ব্যাপারে আরো গভীর ভাবে মনোনিবেশ করল। ঘুম উড়ে গেছে চোখ থেকে।

আমরা যা কিছু পাবার স্বপ্ন দেখি, বা আশা করি, বা যে যেখানে পৌঁছানোর চেষ্টা করি, তার জন্যে একটা প্রস্তুতি ছোটবেলা থেকেই নিতে হয়। ওই সময়ের থেকে করে আসা সমস্ত কর্মকাণ্ড, শ্রম, অর্থলগ্নি এসবই হল একটা জীবন নামক ভিত্তি পত্তনের জন্যে ডাউন পেমেন্ট। জীবন যখন লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যায় তাকে আরও এগিয়ে দিতে এবং মেন্টেনইড রাখতে জীবন থেকে কিছু কিছু ভাগ বা অংশ আমাদের ফিরিয়ে দিতে হয়, কখনও সময়ের রূপে, কখনও ভালোবাসার রূপে, বা দায়িত্বসচেতনতার রূপে। সোমনাথের কাছে এগুলো এক একটা ই এম আই। জীবন যেমন দেয়, তেমনই আবার চলার জন্যে জীবনকেও ফিরিয়েও দিতে হয় তার অর্জিত লভ্যাংশের একাংশ। সে লাভের গুড়ে সংসারের সকলেরই ভাগ থাকে।

বাবা-মা’র কথা বিশেষ করে আজ মনে পড়ে সোমনাথের, ওনাদের সারা জীবনের ডাউন পেমেন্ট এর রসিদ নিয়ে ও নিজে এমন একটা জায়গায় পৌঁছেছে, যেখান থেকে ও ওর জীবনের সব ভালোবাসার জনেদের জন্যে সব রকম ই এম আই দিয়ে দিতে পারে। বাবা-মা কোন ই এম আই নিয়ে যেতে পারেন নি। তার আগেই তাকে ছেড়ে চলে গেছেন। আর তনিমা সেই ছোট্ট বয়স থেকেই নিজের ক্যারিয়ার, বাবা-মা, ঘর বাড়ি, পারিবারিক ব্রাহ্মণত্য সবই ডাউন পেমেন্ট করেছে কেবল সোমনাথকে ভালোবেসে। কিন্তু সোমনাথ কি তনিমার জীবনে তার প্রাপ্য সব ই এম আই ঠিক ঠিক ফেরত দিতে পেরেছে? কখনও কি ডিফল্টার হয়নি? নিজেকে বিছানায় এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে, সোমনাথ বিব্রত হতে থাকল। আস্তে আস্তে মন খুঁজে পেতে থাকল ডিফল্টারের এক একটা বড় ছোট অধ্যায়, যা চাপা পড়ে আছে দৈনন্দিন জীবনের হয়রানিতে। সব মনে আসার পরে, সোমনাথ নিজেকে এক বড়সড় ঠগ বলে মনে করতে লাগল। চাপ চাপ দুঃখবোধ তাকে অন্ধকারে এমন ভাবে জাপটে ধরে, মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে যাবে। তনিমাকে জাগাবে নাকি, নাকি আরেকটু সহ্য করবে। তীব্র হতাশা থেকে বার বার ওর মনে হতে লাগে, বাবা, মা, সমাজ, শিক্ষক, সংস্কার, শুভবুদ্ধি সব কিছুরই দানে গড়ে তোলা এই জীবনের ডাউন পেমেন্টের মর্যাদা ও ক্ষুণ্ণ করেছে বার বার, ধোঁকা দিয়েছে এদের সকলকে। পাপ আর পুণ্যের সীমারেখা আজ নতুন করে একটা আলাদা মানে নিয়ে এল ওর বিবেকের কাছে। তনিমাকে যদি একবার ডেকে সব বোঝাতে পারত, ওর এখনকার মনের অবস্থাটা। তনি, আমি তোমার কাছে অন্যায় করেছি বেশ কয়েকবার, তোমার কাছে আমার যোগ্যতার পরিভাষা যা নিয়ে তুমি সুখী আছো, তাকে কলুষিত করেছি। কখনও অজানতে, কখনও লোভে পড়ে, কখনও মোহের বশে, অথবা সামান্য অ্যাডভেঞ্চারাস হয়ে। এক সীমাহীন হাহাকার বুক ফুটে বেরোতে চাইছে, চিৎকার করে বলতে চাইছে, তনি তোমাকে ঠকিয়েছি এই ২৫ বছরের সম্পর্কে, মাঝে মাঝেই, নিজের দুর্ব্যবহারে, রাগ গোয়ার্তুমি আর কখনও বা পরকিয়ার আবছা আভাসে। তুমি জানতে পার নি। বা হয়তো বুঝেছ, আমায় জানতে দাও নি। আমায় কি তুমি সব ভুলে ক্ষমা করতে পারবে? কোথায় যেন পড়েছিলো সোমনাথ, মেয়েরা ক্ষমা করলেও কখনও ভোলে না। আর তাই যখনই সম্পর্কের ই এম আই ভরতে গিয়ে কেউ ডিফল্টার হয়ে যায়, তখন স্মৃতি তার বন্ধ দরজাগুলো খুলে ধরে, আর অভিযোগের ধারালো সৈনিকেরা ঝাঁপিয়ে পড়ে শাণিত অস্ত্রের সাজে, নতুন রক্তপাতের মহাভারতে। বিবেকের চাপ এমনিভাবে এই দুটো শব্দ নিয়ে এমন ভাবে ওকে নাড়িয়ে দিয়ে যাবে, সোমনাথ এ.সি. কিনতে যাবার সময় কখনও ভাবে নি। ঘুম আসছে না, এক আবছা অথচ তীব্র বেদনায় ও স্থির হয়ে পড়ে আছে ও। গলা দিয়ে কোনও আওয়াজ বেরোচ্ছে না। ঘুমিয়ে তো নেই-ই, কিন্তু ঠিক মতো জেগেও নেই ও এখন। রাত্রির বাতাসেও কোন আওয়াজ নেই।

*৪*

স্কুলে যাবার আগে রান্না করতে হয় বলে তনিমা বরাবরই সোমনাথের আগে ঘুম থেকে ওঠে। আজও তার অন্যথা নেই। হাতমুখ ধুয়ে সকালের চা’টা বসাবার আগে, ভাবল আজ সোমনাথকেও তুলে দেয়। দু’জনে একসাথে চা খাবে। গতকাল বিকেলে ওদের বড় মেয়ে পরীক্ষা শেষে হোষ্টেল থেকে ফিরেছে – আজ তাই ওর মনটা খুব ভালো আছে, আজ একসাথে সকলেই বাড়িতে আছে অনেক দিন পরে। সোমনাথকে ডাকতে যাবে বলে গ্যাসটা সিম করতেই টেলিফোনটা বাজতে শুরু করে। মা ফোন করেছেন বারাসাত থেকে, গত রাতে ওখানে খুব বৃষ্টি হয়েছে, তোদের ওদিকে কি হয়েছে? রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা লাগলেও, এদিকে বৃষ্টি হয় নি, তনিমা জানায়। মা-মেয়ের কথা যখন শেষ হলো, তখন সিম করে রাখা জলও পুরো উবে গেছে। নতুন করে আবার জল বসিয়ে তনিমা গেল সোমনাথকে ঘুম থেকে তুলতে।

চিৎ হয়ে মুখ বন্ধ করে, হাত দুটো পাশাপাশি ফেলা, সোমনাথ শুয়ে আছে বিছানায়। তনিমার বুকটা সোমনাথকে দেখে কি জানি কেন কেঁপে উঠলো। এত প্রশান্ত মুখ, কেমন যেন অচেনা ঠেকছে। পা দুটো শোবার ঘরের দরজার কাছে এমন ভারী লাগছে, তনিমা এগোতে চেয়েও যেন এগোতে পারছে না। সোমু সোমু বলে দুবার ডাক দিয়েও কোন সাড়া না পেয়ে, মাটি থেকে উপড়ে পড়া গাছের মতো, তনিমা এসে পড়ল সোমনাথের নিঃসাড় শরীরের ওপরে। তনিমা বুঝতে পারে না ওর এখন কি কি করা উচিত। সোমনাথ এক গভীর ঘুমের মধ্যে রয়েছে, বায়োলজির ছাত্রী তনিমা জানে চালু কথায় এটাকে স্ট্রোক বলে ।

সোমনাথের জীবন স্পন্দন খুব ধীরে ধীরে চলছে। তার দেখবার চোখ, বোঝবার হৃদয় এখনো সম্পূর্ণ ইনেফেক্টিভ নয়, তনিমার মন পড়তে পারলেও নিজের কথা মুখে বলার স্বর ওর নেই, যা তনিমার কানে গিয়ে পৌঁছায়। তোমায় ডাকতে চেয়েছিলাম বারবার, কিন্তু একেবারেই বুঝতে পারিনি চলে যাচ্ছি, বিশ্বাস কর। অবুঝ অভিমানে আমায় প্লিজ ভুল বুঝো না। ইথারের সমুদ্রে সোমনাথের এই আকুল ইচ্ছে একটা তরঙ্গের মতো দুলতে থাকল।

বড় মেয়েকে বিছানা থেকে তুলে ডাক্তারকে ডাকতে পাঠায়। পারিবারিক চেনা ডাক্তার পুলক চক্রবর্তী ১০ মিনিটের মধ্যেই এসে যান। ডাক্তারের মুখ দেখে তনিমা আন্দাজ করে অবস্থা মোটেই সাধারণ নয়। এ্যাম্বুলেন্সে যখন সোমনাথকে তোলা হছে, তখনো সোমনাথ মরণের নৌকায় সম্পূর্ণ জীবনসমুদ্র পার হতে পারেনি। গাড়িতে তনিমা উঠে বসল, সোমনাথের সাথে, এক পাথর প্রতিমা। এখন ওর মুখ দেখে বোঝার উপায় নেই, মনের মধ্যে কি ঝড় চলছে। দুই মেয়ে মা’কে ঘিরে রয়েছে। আজ ওদের বড় কঠিন পরীক্ষার সময়। হাসপাতাল অভিমুখে পাড়া প্রতিবেশী দু’এক জন পুলক ডাক্তারের গাড়িতে সঙ্গে চললেন। সঙ্গে ডাক্তার থাকায়, হাসপাতালে বেশী সময় নষ্ট হয়নি, আই সি ইউ এর দুধসাদা ঘরে ধবধবে বিছানায় সোমনাথকে শোয়ানো হলো নানান রকম ডাক্তারী যন্ত্রের সাথে জুড়ে। সোমনাথের জীবন-নৌকার মুখ ঘোরানোর যুদ্ধে ডাক্তাররা লেগে গেলেন। অফিসের লোকজন একটু বেলা বাড়তে, যারা কাছাকাছি ছিল, সকলে এসে হাজির। তনিমা কেবল ডাক্তারকে জিজ্ঞাসা করে, ‘ওকে ঘরে নিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো?’ ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন সিনিয়র ডাক্তার ধ্রুব ভট্টাচার্য্য, তার আগে স্বয়ং ভগবানও নাকি বলবার ক্ষমতা রাখেন না। বললেন, ‘দেখ মেয়ে, আমরা আশাবাদী আর ডাক্তারীটাও করব একদম ঠিক ঠাক, কিন্তু তারপরেও কিছু লাগে যা থাকে কেবল মাত্র নিয়তির নিয়ন্ত্রণে। ধৈর্য্য ধর, সব ঠিকই হবে।’

ভোর রাতের দিকে এই সাড়ে পাঁচটা নাগাদ প্রথম অ্যাটাকটা হয় ঘুমের মধ্যেই। জেগে গিয়েও সোমনাথ কোন কথা বলতে পারে নি, তার ঠিক পাশে শোয়া তনিমাকে। ওর গলা দিয়ে কোন আওয়াজই বেরোচ্ছিল না। বুকের এক অলৌকিক ব্যথা ওকে নিয়ে লোফালুফি করছিল, সেটা সহ্যের আওতার বাইরে যেতে ও জ্ঞান হারায়। ঠিক আধ ঘন্টার মধ্যেই সেকেণ্ড ধাক্কাটা আসে সোমনাথের অগোচরে।

একটা প্রবল ভূমিকম্পের মতো, প্রি- আর পোষ্ট- কম্পন ওকে ভালো করে ঝাঁকিয়ে দিয়ে যায়। যমে ডাক্তারে টানাটানির ৪০ ঘন্টা পরে সোমনাথের এগিয়ে চলার পথে ব্রেক লাগে বলে ডাক্তার ভট্টাচার্য্য মত দিলেন। তবে অপেক্ষার পালা পুরোপুরি এখনও শেষ হয় নি। তনিমার বুকটা একটু হাল্কা লাগছে, চশমার কাঁচে আর আই সি ইউ এর দেওয়াল থির থির করে কাঁপছে না। এই প্রথম দু’দিনে ও নিঃশ্বাস ছাড়ল। এই দু’দিন সোমনাথের চলার পথে তনিমার শ্বাস-প্রঃশাস সোমনাথকে ওর দরকারী অতিরিক্ত বাতাসটুকু দিয়ে বেঁধে রেখেছিল। সোমনাথকে ঘরের পথে ফেরানো গেলো অবশেষে। ভর্তি হবার ছ-দিনের মাথায় সোমনাথ জেগে উঠল এক অদ্ভুত ঘোরের মধ্যে। বুকে কোন ব্যাথা নেই, কিন্তু সমস্ত শরীর ভেঙ্গে আসছে, এক অনন্ত ক্লান্তি নিয়ে, দু চোখ ঘুমে জড়িয়ে আসছে, যেন কতদিন ঘুমোয় নি ও। অ্যাঞ্জিওপ্লাস্টির পরে, নতুন হৃদয় নিয়ে, সোমনাথ ১২ দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেল। কুঁচকির কাছে ফোলাটা খুব ধীরে ধীরে কমে যাবে বলে ডাক্তার বলেছেন, কিন্তু এখন বুঝতে পারছে, হাঁটাহাঁটি শুরু করতে বেশ সময় লাগবে। কৃতজ্ঞ মনে তনিমা বৃদ্ধ ডাক্তার ভট্টাচার্য্যের পায়ে হাত দিয়ে প্রণাম করে যখন সোজা হয়ে উঠল, এক স্নিগ্ধ হাসি দিয়ে উনি বললেন, ‘ছেলেকে ফিরিয়ে আনতে পারার জন্যে, তোমার কাছে আমার একটা দেনা থেকে গেল মা। কি করে ফেরত দেব জানি না।’

‘কিসের দেনা? দেনা তো আমার, আপনার কাছে,’ তনিমার উত্তর।

‘ও তুমি ঠিক বুঝবে না মা, আমরা মানে ডাক্তাররা বুঝি।’

তনিমা হঠাৎ বুঝতে পারে জীবনের সহজ অঙ্কটা। আমাদের সকলের জন্যে নির্দিষ্ট ডাউন পেমেন্ট জন্মাবার সাথে সাথেই দিয়ে দেওয়া হয়। আমাদের সকল কর্ম, ভালোমন্দ, ন্যায়, অন্যায়, আশা নিরাশা, লাভক্ষতি, ভালোবাসা আর বিশ্বাস এই সব নিয়ে যে জীবন, তার সঠিক খরচ না হলে, স্রষ্টার দরবার থেকেই মাঝে মাঝে ডিফল্ট ই এম আই-এর নোটিশ আসে। তখন তা মেটাতে গিয়ে, সুদের ভারে জীবনটাকেই বাজি ধরতে হয়। সংসারে সঠিক চলাই হল, ই এম আই-এর ডিফল্টার হবার থেকে বাঁচবার একমাত্র পথ। একমাত্র উপায়।

ঘরে এসে, সোমনাথকে বিছানায় শুইয়ে দিয়ে, একটা তৃপ্তি অনুভব করে তনিমা মনের গভীরে। হাত বাড়িয়ে সোমনাথকে ছুঁয়ে থাকল কিছুক্ষণ। তনিমার ই এম আই-পেইড এ.সি. ঘরের মধ্যে ঠান্ডা হাওয়ার ভরপুর অক্সিজেনে, সোমনাথকে ভরিয়ে দিল গভীর ভালোবাসায়।

জুড়ি (Juri) – Story by Kaustubh Adhikari
জুড়ি

কৌস্তুভ অধিকারী

(গারট্রুড হাই বেইমার্স সঙ্কলিত চৈনিক উপকথার ছায়ানুবাদ)

চীনদেশের কোনো এক শহরে, সে অনেক কাল আগের কথা – ছিল এক পরমাসুন্দরী যুবতী, নাম তার শু। তার উপর আবার সে ছিল এক বেশ উঁচু বংশের কন্যা। ফলে তার আশেপাশে লেগেই থাকত গুণগ্রাহী যুবকদের ভিড়। আর সে বিষয়ে দারুণ হুঁশিয়ার ছিল শু, তার কথা ছিল, “পুরুষদের ব্যবহার করতে জানতে হয়, নইলে তারা কোনো কাজের না…”

অতএব তার জীবনযাত্রার একটা বড় সময়ই কাটত এইসব উৎসুক যুবকদের সাহচর্যে। তাকে প্রমোদভ্রমণে-নৈশাহারে নিয়ে যেতে পেরে তারা নিজেদের ধন্য মনে করত। আর শু’ও তার প্রতি এই মনোযোগ উপভোগ করত। তবে সে তার সান্নিধ্যপ্রার্থীদের এ কথাও জানিয়ে দিতে ভুলত না, তার সঙ্গে ঘনিষ্ঠতা করতে গেলে, তার বর-অঙ্গ-সঙ্গলাভ করতে গেলে, তার প্রকৃত তুষ্টিবিধান করতে হবে – উপহার দিতে হবে বেশ মূল্যবান কিছু – আর তা যদি কোনো দুষ্প্রাপ্য প্রাচীন মুদ্রা হয় তাহলেই সবচেয়ে উত্তম। এইভাবে সে গড়ে তুলেছিল এক বিশাল, ঈর্ষণীয় সংগ্রহ।

~o~

সেই শহরেই থাকত এক সাধারণ পরিবারের ছেলে, তরুণ মেধাবী ছাত্র চেং। এবং গল্পে চিরকাল যেমন হয়ে এসেছে, ফুলের বাজারে এক ঝলমলে সকালবেলা চেং’য়ের দৃষ্টি গিয়ে পড়ে শু’য়ের উপর। যথারীতি, দেখা মাত্রই সেই যুবকের মনে দারুণ ইচ্ছা জাগতে থাকে, কমনীয় রমণীয় লোভনীয় এই ফুলটি তুলে এনে তার ছোট ঘরটি সাজাবার। মেয়েটির সাথে একবার আলাপ করবার জন্য খুব চেষ্টাচরিত্র করতে থাকে সে, এবং জানতে পারে তার সেই দুষ্প্রাপ্য মুদ্রার শখের কথা।

সে ভাবতে থাকে, তার ঠাকুমার কাছে প্রাচীন শান যুগের এক অত্যন্ত দুর্লভ মুদ্রা আছে বটে, কিন্তু নাতির খেয়ালের কথা শুনে কি আর তিনি ওটা তাকে দিয়ে দেওয়ার জন্য দেবেন? কখনোই না!

“প্রাণ থাকতে বুড়ি তা কিছুতেই হাতছাড়া করবে না…” চেং ভাবে। হয়তো বা মরার সময় বড় নাতি হিসাবে তাকেই ওটা দিয়ে যাবেন, কিন্তু সে কথায় এখন কী লাভ? অথচ এখন ওই মুদ্রাটি পেলে, তার বদলে চেং আরো দুর্লভ একটি বস্তু হাসিল করতে পারত!

আরো মুশকিল এই যে, তার ঠাকুমার এই সম্পদটির খবর শু’য়ের কাছেও পোঁছেছে, কারণ সে আকারে-ইঙ্গিতে চেং’য়ের দূতকে জানিয়েছে, ওই মুদ্রাটি বিনা তো এই অল্পবয়সী ছাত্রের কোনো আশাই নেই, এমন এক বড় ঘরের মেয়ের কাছে ঘেঁষার।

~o~

অতএব আবেগ ও উদ্বেগের এক দারুণ জোয়ার-ভাঁটায় চেং’য়ের পড়াশোনা যায় তলিয়ে। তার ঘনিষ্ঠ বন্ধু লিন এহেন অবস্থা দেখে প্রশ্ন করে, “ভাই, সত্যি করে বল, কী হয়েছে তোর?”

লিন দেখে, ব্যাপার বড়ই গুরুতর – ভালবাসা আর পড়াশোনার মধ্যে চিরাচরিত দ্বন্দ্ব এ নয়, যে বুঝিয়েসুঝিয়ে সামলানো যাবে – চেং দৃঢ়প্রতিজ্ঞ, শু’কে তার পেতেই হবে।

সে বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলে, “চিন্তা করিস না, ও বড়লোকের মেয়ে তো কী হয়েছে, তুইও বড় বিশ্ববিদ্যালয়ের নামী ছাত্র; একটা উপায় নিশ্চয়ই হবে।”

তখন চেং আক্ষেপ করে শোনায় মুদ্রাঘটিত জটিলতার কথা। বলে,

“বুড়ি মরলে হয়ত ওটা আমার নামেই উইল করে যাবে, কিন্তু সে কবে হবে, তদ্দিন অপেক্ষা করে বসে থাকব? ততদিনে হয়ত শু’ই বুড়ি হয়ে যাবে…”

“আরে, তার মানে তো ওটা তোর প্রায় হয়েই আছে! একদিন ঘন্টা কয়েকের জন্য ধার নে না। শু’কে মুদ্রাটা দেখিয়ে প্রলুব্ধ কর, বল, আমাকে বিয়ে করলে ওটা একদিন তোমারই হবে। তাতেই কাজ হবে।”

“না না, ঠাকুমা ওটা যেমন যত্ন করে বাক্সের মধ্যে রেখে দেয়, কয়েক ঘন্টার জন্য হলেও হাতছাড়া করতে রাজি হবে না। এভাবে হবার নয়,” হতাশ হয়ে বলে চেং।

“আরে বোকা, এত হতাশ হয়ে পড়ার কি আছে? প্রেমে পড়ে ইস্তক পড়ার বইয়ের সঙ্গে কি বুদ্ধিগুলোও সরিয়ে রেখেছিস? আসলটা উপহার দিতে না পারিস, নকলই দে না! চ্যাং’এর বাবা কামারশালার কারিগর, জানিস না নাকি?”

~o~

একদিন বন্ধুকে নিয়ে বাড়ি ফেরে চেং, ঠাকুমার কাছে গিয়ে বলে, লিন তাঁর প্রাচীন জিনিসপত্রের সংগ্রহ দেখতে খুব আগ্রহী। ঠাকুমা উৎসাহের সাথেই চাবির গোছাটি বার করে লাল চন্দনকাঠের কারুকাজ করা ভারী আলমারিটি খোলেন, একে একে দেখাতে থাকেন তাঁর সেইসব গর্বের ধন। এমনই যখন মিং যুগের চীনামাটির দুর্দান্ত ফুলদানিটি নিয়ে লিন ঠাকুমার সঙ্গে দারুণ আলাপ জমিয়ে ফেলেছে, এটা-ওটা নাড়াচাড়া করার ফাঁকে সেই মুদ্রাটি হাতে নিয়ে মোমের উপর ছাপ তুলে নেয় চেং।

দু’দিন পর চ্যাং খবর আনে, সীসার উপর সোনার জল করা একটি চমৎকার নকল মুদ্রা তার বাবা বানিয়ে ফেলেছেন। চেং তো আনন্দে আটখানা। তবে সেই সঙ্গে তার একটু ভয়-ভয়ও লাগতে থাকে, কে জানে, যদি অভিজ্ঞা শু এক নজরেই ধরে ফেলে, যে এটা নকল? যদি সে রেগে গিয়ে তার সঙ্গে আর কোনোদিন কথাই না বলে?

~o~

শু’য়ের কাছে খবর পাঠায় সে, দেখা করতে খুব আগ্রহী জানিয়ে। উত্তর আসে, সোমবার বিকেলে নদীর উত্তরের বাগানে হাজির থাকতে। সাড়া পেয়ে তো চেং’য়ের মনে আনন্দ আর ধরে না, ফিটফাট সেজেগুজে পারলে দুপুর থেকেই সেখানে গিয়ে অপেক্ষা করে। কিন্তু হায়, বিকেলবেলা শু’র বদলে সেখানে উপস্থিত হয় তার পরিচারিকা। সেও এক রূপসী তরুণী, চলনে-বলনে লাস্যময়ী; তার চোখের কোণে হাসির ঝলক বুঝিয়ে দেয়, এই খেলায় সেও অভিজ্ঞা।

চেং’য়ের কানের কাছে তার রক্তাভ ঠোঁটদুটি এনে ফিসফিস করে বলে, “আজ রাত্রে যখন মাথার উপর চাঁদ উঠবে, যখন ঘুমিয়ে পড়বে সারা শহর, তখন আমাদের বাড়ির দরজা খোলা থাকবে তোমার জন্য…”

তার হৃদয়ের গতি যেন দ্রুত হয়ে যায় এই কথা শুনে। মেয়েটি বলতে থাকে,

“… উঠোনে এসে খিলানের নিচে দাঁড়াবে। ডানদিকের সারি সারি ঘরগুলির মধ্যে একটির জানালা থাকবে খোলা, আর জানালার পাশে ফুলদানিতে রাখা থাকবে লাল গোলাপ। তার পাশে তোমার আনা উপহারটি রেখো, আর ফিরে যেও খিলানের কাছে। যদি তোমার উপহার হয় মনোমত, তাহলে ঘরের দুয়ারটি খুলে সে তোমায় আমন্ত্রণ জানাবে সেই রাত্রির মত…” – ঠোঁটে তার লজ্জারাঙা হাসি।

“তবে…” সাবধানবাণী জানাতেও ভোলে না সে, “ছায়ার মধ্যে দিয়ে যাতায়াত করবে, আর কোনো শব্দ করবে না। বাড়িতে কোথাও কোনো আলো জ্বলবে না। মনে থাকে যেন, ওই বাড়িতে সবারই ঘুম খুব পাতলা। সূর্য ওঠার আগেই তোমায় ফিরে যেতে হবে।”

“শু জানে, তুমি একজন ছাত্র কেবল, স্বভাবতই অনভিজ্ঞ আর অস্থিরমতি। তার উপযুক্ত প্রেমিক হবার মত যোগ্যতা তোমার এখনও নেই। তাই তোমার উপহার যদি সত্যিই পছন্দ হয়, তবেই ভবিষ্যতে আবার দেখা হবার সম্ভাবনা। নইলে, এ শহরে তো সুন্দর পুরুষের অভাব নেই।”

উত্তরের জন্য অপেক্ষা করে না সে, মুখে ইঙ্গিতপূর্ণ হাসি এঁকে দ্রুতচ্ছন্দে চলে যায় সেতু পেরিয়ে।

~o~

সেই রাত্রে দুরুদুরু বুকে চেং অক্ষরে অক্ষরে পালন করে সব নির্দেশ। চুপিসাড়ে সেই নিরিবিলি আঙিনায় এসে, জানালার পাশে তার উপহার রেখে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে খিলানের তলায়।

একটু পরে তার মন পুলকে ভরিয়ে দিয়ে নিঃশব্দে একটি দরজা খুলে যায়। চেং দৌড়ে যেতে যায় তার পানে, পরক্ষণেই সামলে নেয় নিজের আবেগ। লঘু পায়ে ছায়ার মধ্যে দিয়ে পৌঁছে যায় সেই ঘরে। তারপর? স্বপনচারিণীর বহুকাঙ্খিত সান্নিধ্যে সে পরমানন্দে যাপন করে কয়েক প্রহর।

~o~

ভোরের মোরগ ডেকে ওঠার আগেই চেং বাড়ির পথ ধরে। সূর্য উঠতে তখনও দেরি, তবুও তার যেন মনে হয় এক নতুন রঙে সেজে রয়েছে চারিদিক। চুপিচুপি নিজের ঘরে ফিরে জানলার পাশে বসে সে একমনে গত রাত্রির মিষ্টিমধুর স্মৃতি রোমন্থন করতে থাকে।

যদিও মেয়েদের সঙ্গে তেমন ঘনিষ্ঠতা তার আগে কখনো হয় নি, তবুও তার মনে হতে থাকে, শু যেন সকল মেয়েদের সেরা। আক্ষেপ করে, কতদিনে সে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবে। তাহলে তাকে এভাবে আর ছায়ার মধ্যে দিয়ে লুকিয়ে বেড়াতে হবে না। শু’ও তখন তাকে যথার্থ গুরুত্ব দেবে। কিন্তু যদি না-ও দেয়, আর কোনোদিনও যদি সে তার সঙ্গ না পেতে পারে, তাহলেও গতকালের সুখস্মৃতি সে সারা জীবন ধরে বুকে ধরে রেখে দেবে গর্বের সাথে।

~o~

আনন্দে মেতে থেকে সে আর লিন’কে খবর দেওয়ার কথা মনে রাখে না। একা’একাই পৌঁছে যায় সেই ফুলের দোকানে, যেখানে সে প্রথম পেয়েছিল তার প্রেয়সীর সাক্ষাৎ। আজকে যেন ফুলগুলোকে দ্বিগুণ ঝলমলে মনে হতে থাকে, তার খুশির সঙ্গে মিলিয়ে যেন তারা সবাই হাসিখুশি। উৎফুল্ল মনে অপেক্ষা করতে থাকে সে, কখন শু’র পরিচারিকা এসে জানাবে পরবর্তী সাক্ষাতের দিনক্ষণ।

তাই সে যুগপৎ বিস্মিত এবং আনন্দিত হয়ে ওঠে, যখন দেখে স্বয়ং শু’ই মরালসঞ্চারে এগিয়ে আসছে তার দিকে। একমুখ হাসি নিয়ে চেং তাকে সম্ভাষণ করতে যায়, কিন্তু তার আগেই শু’র মধুর কণ্ঠস্বর শুনতে পায় –

“গতকালের উপহারের জন্য অনেক ধন্যবাদ। আশা করি আমার পরিচারিকা তোমার যথাযথ সেবা করেছিল…”

হতবাক হয়ে যায় চেং। ‘পরিচারিকা?’

ভেবে কূল পায় না সে, “কিন্তু… কাল রাত্রে… এত উৎসুক মনে হল… তোমায়… ওঃ… পরিচারিকা!”

হৃদয়বিদারক হাসির সঙ্গে শু বলে ওঠে, “বেচারা! আমার করুণা হচ্ছে তোমার উপর। তা, ঠাকুমা কি জানেন, তাঁর নয়নমণি ওই মুদ্রাটি কী করেছে তাঁর সোনামণি?”

“কিন্তু…”

উদ্ধত স্বরে বলে যেতে থাকে শু, “তুমি ভাবলে কি করে খোকা, যে আমার মত এক সম্মানিত মহিলা তোমার সঙ্গে মাখামাখি করবে?

বইখাতার বাইরের সমাজটার কোন ধারণা রাখো? এভাবে তোমার সঙ্গে এখানে কথা বলাও আমার পক্ষে অস্বস্তিকর, কোনো বাগানে বা অনুষ্ঠানে বেড়াতে যাওয়ার কথা তো ভুলেই যাও। আর কোনোদিন আমার বাড়িতেও ঢোকার চেষ্টা কোরো না, লোক ডেকে ধরিয়ে দিতে কেউ দ্বিধা করবে না।”

“বুঝলে,” একটু থেমে, ব্যঙ্গের সঙ্গে সে বলে চলে, “আমাকে পাবার আশা ছেড়ে দাও – একদিনের জন্য আমার পরিচারিকাকে পেয়েছিলে, আসলের পরিবর্তে সেই নকল নিয়েই বরং সন্তুষ্ট থাকো…”

~o~

এতক্ষণে সম্বিৎ ফিরে আসে চেং’য়ের। চমকের ঘোর কাটিয়ে সে বলে ওঠে,

“হ্যাঁ তাইতো, ভাল কথা, আসল-নকলের কথা যখন তুললেই, জানিয়ে রাখি, আমার উপহার দেওয়া ওই ‘প্রাচীন’ মুদ্রাটি আবার কাউকে দেখিয়ে গর্ব করার চেষ্টা কোরো না যেন। ওটাও নকল, বিশ্বাস না হয় একটা ধার দাঁতে কামড়ে দেখে নিও।”

মুচকি হেসে শু’র বিভ্রান্ত মুখ একবার দেখে নিয়েই চেং তাকে পিছনে ফেলে চলে আসে, কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই।

আর একলা দাঁড়িয়ে ভুরু কুঁচকে ভাবতে থাকে শু, তার উপরেও কেউ এমন চাল দিতে পারে? “একমাত্র এমন ধূর্ত কেউ’ই হতে পারে আমার যোগ্য জুড়ি…”

বটবৃক্ষে তেলাপিয়া (Botbrikkhe Telapiya) – Story by Musharraf Khan
বটবৃক্ষে তেলাপিয়া

মোশাররফ খান

কাল ছিল অমাবস্যা, সন্ধ্যাভর গেল কালবৈশাখীর তাণ্ডব আর সারা রাত ধরে অঝোর বর্ষণ। প্রতিদিনের মত কাকভোরে বটমূলে পুজো দিতে এসে একেবারে দোলন বৌয়ের বিস্ফারিত চোখের সামনেই ঘটে গেল এই অদ্ভুত কাণ্ড। বিশাল বটের গুঁড়ি বেয়ে নেমে আসা জলের স্রোতের সাথে গড়িয়ে গড়িয়ে নামছে এক জোড়া ছটফটে তেলাপিয়া। চকচকে সোনালি আঁশে মোড়া ডিমভরা হলুদ পেট কাত হয়ে শুয়ে, থেকে থেকে লেজ নেড়ে খেলছে তারা একেবারে দোলন বৌয়ের পায়ের কাছে। বিস্ফারিত চোখে কম্পিত হৃদয়ে এক স্বর্গীয় অনুভবে উদ্বেলিত হয়ে পড়ে দোলন বউ। তার মনে একটা তাৎক্ষণিক বিশ্বাস দৃঢ় হয়ে উঠে – নিশ্চয়ই এই তেলাপিয়া ঈশ্বরপ্রেরিত এবং অলৌকিক কোন নিগূঢ় ইঙ্গিতের বাহন। সবার অলক্ষ্যে কোঁচড়ে জড়িয়ে পরম স্নেহে তাদের ঘরে নিয়ে যায় দোলন বৌ।

প্রতিদিনের ধরাবাঁধা শাকান্নের পাতে আজ সযত্নে সাজানো তেলাপিয়ার ব্যাঞ্জন দেখে অবাক হয় রমেন হালদার।

- কিরে দোলন, মাছ কোথা পেলি আজ?

- মাছ নয়, মাছ নয়, বল ঠাকুরের প্রসাদ! স্বয়ং ভগবান পাঠিয়েছেন গো!

সব শুনে রমেন তো হেসে কুটিকুটি।

- তুই যে কী বলিস দোলন, বটগাছে আবার তেলাপিয়া আসে কোথা থেকে?

- বিশ্বাস হয় না বুঝি? দেখবে তো কাল এসো ভোরে আমার সাথে বটমূলে।

সপ্তাহ না ঘুরতেই একদিন দোলন বউ রমেনকে আড়ালে ডেকে বলে,

- বলেছিলাম না এই তেলাপিয়া আমার ঠাকুরের আশীর্বাদ? এই দেখ এখানে, ওরা এসে গেছে। বলে রমেনের হাত টেনে নিয়ে তলপেটে ছোঁয়ায়।

- এখানে আছে, আমি জানি।

- বলিস কি দোলন! তবে যে ডাক্তার বদ্যিরা বলে তোর ছেলেপুলে হবে না কোনদিন!

অপলক চোখে রমেন চেয়ে থাকে দোলন বৌয়ের দিকে। রমেনের সহসা মনে হয় এ যেন অন্য কোন দোলন। রাতারাতি যেন তার শারীরিক ভূগোল বদলে গেছে। দোলনের শুভ্র স্নিগ্ধ শীর্ণ দেহটি ঘিরে রেখেছে অপূর্ব মাতৃত্বের ছায়া। এক অদ্ভুত শিহরণ নাড়া দিয়ে যায় তার সমস্ত অস্তিত্ত্ব। দোলন কি তাহলে সত্যিই মা হতে চলেছে?

সখী শোভনা সুন্দরী সেই কখন থেকে পিছু নিয়েছে। সকাল থেকে ঘুরঘুর করছে পায়ে পায়ে। কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে চলেছে সমানে।

- লোকের মুখে কত কী শুনি। বটবৃক্ষ নাকি তোদের বর দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার উজাড় করে? আমায় বুঝি বলবিনে দোলন?

প্রিয় সখীর কন্ঠে অভিমান। তারপর দোলনের শরীরের দিকে চোখ পড়তেই চোখদুটো ছানাবড়া হয়ে যায় শোভনার। হৈ হৈ করে উঠে সে।

- কিলো মাগী, পেট বানালি কবে? তুই না বাঁজা?

- চুপ চুপ, পোড়ারমুখী, চেঁচামেচি করিসনে, আয় বলি তোকে!

সইকে হাত ধরে ঘরে নিয়ে যায় দোলন। বটমূলে তেলাপিয়ার আবির্ভাব থেকে পরবর্তীতে ঘটে যাওয়া যাবতীয় ঘটনা আদ্যোপান্ত খুলে বলে সখী শোভনাকে।

- তুই আমার প্রাণের সই। কথাটা রাষ্ট্র করিসনে ভাই! দিব্যি রইল আমার।

- যাহ্‌, এসব কি রাষ্ট্র করার কথা?

- ঘরে আছিসনিকো দোলন মা! একদিন সকালে দাওয়ায় এসে হাঁক ছাড়ে অশীতিপর বৃদ্ধা রমলা দাসী। বুড়ির নিশ্চয়ই কোন মতলব আছে, নইলে এই সাত সকালে এমন সোহাগী ডাক কেন? দাওয়ায় বেরিয়ে আসে দোলন বৌ।

- রমু মাসি যে! কি মনে করে, এদিকে যে বড় আস না আজকাল?

- কোতাও কি যাতি পারি রে? বাতের ব্যথায় শরীল জরজর। হাটতি চলতি পারিনে। তোর কাচে কি মলম আচে দোলন? একটু মালিশ করে দিবি মা?

তো এই হলো আসল কথা। রমু মাসির জন্য দোলন বৌয়ের মনটা অসীম মমতায় ভরে উঠে। রমলা দাসীকে একটি জলচৌকিতে বসিয়ে তার হাড্ডিসার বুকে পিঠে আর্শ্চয মলমের মালিশ লাগায় বড় যত্নের সাথে। আরামে চোখ বুজে আসে বুড়ির। দোলনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে -

- সেদিন শোভনা যে কইলে তোর কাচে দেবতার বর টর কি এয়েচে। আমার বাতের ব্যাথাটা সেইরে দে না মা!

- সামনের মঙ্গলবার বৈশাখী অমাবস্যা। ভোরের বেলা বট মূলে এসো একা। দাওয়াই দেবনে। দোলনের মুখ দিয়ে ফস্‌ করে বেরিয়ে যায় কথাগুলো কোন চিন্তাভাবনা না করেই। রমলা দাসীর ফোকলা দাঁতের ফাঁকে চিকচিক করে প্রত্যাশার হাসি।

রমেনদের পৈত্রিক সম্পত্তি বলতে তেমন কিছুই আর অবশিষ্ট নেই। শুধু আড়াই বিঘে জমি জুড়ে এই বিশাল বটের ঘন অরণ্য। আশে পাশে দু’এক চিলতে চাষের জমি, তার সাথে লাগোয়া এই এতটুকু বসত বাটি। রমেন আর দোলনের ছোট্ট সংসারে অভাবের টানাপোড়েন লেগেই আছে বছর ভর। বিত্তবানদের নজর পড়ে আছে এই জমিটুকুর উপর। প্ররোচনা, লোভ-লালসার হাতছানি, ভয়ভীতির আস্ফালন সবই আছে। তবুও শত অভাব-অনটনেও এই আড়াই বিঘের উপর কখনো হাত দেয়নি রমেন হালদার।

স্বর্গীয় পিতৃদেব বলে গেছেন – এ আমাদের সাত পুরুষের আদর-সোহাগে পালিত বট। এই প্রাচীন বটের বিশাল দেহের চড়াই-উৎরাইয়ে, বৃক্ষকাণ্ডের খানা-খন্দে, ঘন ডালপালার আলো-আঁধারিতে কতশত পাখপাখালি, সাপখোপ, কীটপতঙ্গ গড়ে রেখেছে শত বছরের নিবাস। এই বট ওদের জন্মভূমি। বিচরণের অভয়ারণ্য। নিঃঝুম রাতের নিশ্ছিদ্র অন্ধকারে এই বট রচনা করে তার নিজস্ব জীবজগতের নৈশ মেলার আসর। নিশাচর পাখি, জোনাকি, ঝিঁঝিঁ আর তাবৎ বাচাল কীটপতঙ্গদের নৈশ সঙ্গীতে মাতোয়ারা হয় এই বটের অরণ্য আর তার আশপাশ। দেশান্তরী পাখপাখালি কত দূরের মুলুক থেকে উড়ে আসে। বটের মগডালের চাতালে ঘন ডালপালা আর পত্রভূমির উপত্যকায় গড়ে তোলে শীতের নিবাস। এখানে জন্মায় বংশধর। এখানের ডালে ডালে লাফায় পক্ষীশিশু। ক্রমে তারা বড় হয়, শিক্ষিত হয়ে উঠে জীবনধারণের নানাবিধ কলাকৌশলে। তারপর গ্রীষ্মের প্রাক্কালে দল বেঁধে উড়ে যায় অন্য গন্তব্যে। শত অনটনেও যেন এই বটের গায়ে হাত দিসনি বাপ! কেড়ে নিসনে কখনও ওদের এই প্রাচীন নিবাস!

কেমন করে যেন আবার ঘুরতে শুরু করে রমেনদের মরচে ধরা ভাগ্যের চাকা। দোলন বৌয়ের কোল জুড়ে বসে শুভ্র স্নিগ্ধ যমজ শিশুর মেলা। হাটে রমেনের লুঙ্গি-গামছার কারবারের পালে লাগে মা লক্ষ্মীর দাক্ষিণ্যের হাওয়া। দু’দুটো দুধেল গাভীর দুধে সকাল-বিকেল যেন বান ডাকে! বাড়ীর পাশের দুফালি জমিতে এবার দিয়েছিল মাঘী সরষে। সেখানেও মরসুমে বয়ে যায় সবুজ হলুদের বান।

হালদার বাড়ীর ভাগ্যের পালা বদলের শুভাকাঙ্খী যেমন অনেক, তেমনি নিন্দুকেরও অভাব হল না মোটেও। এবাড়ী ওবাড়ী কানাঘুষো। হালদার বংশের নিভে আসা প্রদীপ রমেন হালদারের কপাল ফিরেছে, এও কি সয়! হিংসায় জ্বলে মরছে জ্ঞাতি’শত্রু ভোলা বাঁড়ুজ্যে। দেবতার বরটরের গল্প নাকি হালদারদের মিথ্যাচার, ভাঁওতাবাজি। একদিন সে রাজ্যের মানুষ জড়ো করে বুক চিতিয়ে বলেই বসল, দেখাচ্ছি আজ হালদারদের জারিজুরি। টারজান স্টাইলে লাফিয়ে লাফিয়ে এ-ঝুরি ও-ঝুরি হয়ে তরতর করে উঠে গেল সে বটের উঁচু ডালে। তেলাপিয়া রহস্য অভিযানে দ্রুত অদৃশ্য হল ঘন বটপত্রের নিশ্ছিদ্র অন্ধকারে। অনেকখানি সময় পেরিয়ে যাওয়ার পরও ভোলার নেমে আসার নাম নেই। নৈশঃব্দে স্থির হয়ে আছে বটের মূলে অপেক্ষমান জনতার ভিড়। কী করছে ভোলা এতক্ষণ দুর্গম বটের গহীন গভীরে! এক ঝাঁক হাড়গিলে ব্যস্ত হয়ে ডানা মেলে উঠে পড়ল বটের শীর্ষ ছেড়ে। ত্রস্তে পাখা ঝাপটে উড়ে গেল তারা, খাল পেরিয়ে, তমাল বনের পাশ কাটিয়ে। উদ্বেগ-উৎকণ্ঠায় শিউরে ওঠে মানুষ। ঠিক তখনই, ধপাস করে বটের মূলে আছড়ে পড়ল ভোলার শরীর। মুখে ফেনা তুলে, হাতেপায়ে খিঁচুনি দিয়ে, ছটফট করতে করতে সবার চোখের সামনে ভোলার বিশাল দেহটি স্থির হয়ে গেল। এক প্রবীন এগিয়ে এসে পরখ করে বললেন – কালনাগিনীর কোপ। এমন ঔদ্ধত্য কী দেবতার সয়? তেনাদের সাথে দাদাগিরি? বলে তিনি চোখ মুদে জোড়া হাত উপরে তুলে অদৃশ্য দেবতার উদ্দেশ্যে প্রণাম জানালেন। ভোলার মরদেহের সৎকার শেষে দল বেঁধে শ্মশানযাত্রীরা ফিরে এল হালদারদের বটমূলে। জল দিয়ে ফুল দিয়ে পুজো দিল প্রস্থে প্রস্থে। পূজারীরা বাড়ী বয়ে ষাষ্টাঙ্গে প্রণাম করে গেল দোলন বৌকে। ভক্তিতে বুঁদ হয়ে বসে রইল তারা দোলন বৌয়ের পায়ের কাছটিতে। রোগ-শোক-বিপদ থেকে সুরক্ষা দাও মা-জননী।

প্রতিষ্ঠিত হলো হালদারদের বটবৃক্ষের তেলাপিয়ার মিথ।

কালে কালে পুরোনো বটের প্রশস্ত কাণ্ডের ভিতরে ক্ষয়ে যাওয়া বিশাল গর্তে বৃষ্টির জলে সৃষ্টি হয়েছে গভীর জলাধার। সেখানেই সে দেখে এসেছে তাদের। ঐ বিশাল বটের গোপন গুহায় সত্যিই গড়ে উঠেছে এক তেলাপিয়া উপনিবেশ। ঝাঁকে ঝাঁকে, ক্ষুদ্র পোনা থেকে মাঝারি, বৃহৎ এবং প্রবীণ, গুচ্ছের তেলাপিয়া। রহস্য শুধু এটুকুই, ওখানে ঐ অত উঁচুতে গহীন বটের গহ্বরে তেলাপিয়ার আবির্ভাব হল কেমন করে? রমেন হালদার ভেবে বের করেছে, ভূমিতল থেকে বটবৃক্ষের ঐ উচ্চতায় তেলাপিয়া মাইগ্রেশনের এক সম্ভাব্য পটভূমি। হয়তো একদা কোনো তৃষ্ণার্ত কাক কিংবা বক পাখি আশেপাশের ডোবা-নালায় জল পান করে উড়ে গিয়ে বসেছিল ঐ বটের ডালে, কোনো ভাবে বয়ে এনেছিল কিছু পরিপক্ক তেলাপিয়ার ডিম। তা থেকেই উৎপত্তি আর কালে কালে বংশবিস্তার। বর্ষার মৌসুমে ঝড়বৃষ্টির তোড়ে বটবৃক্ষস্থ জলাশয়ে যখন বয় জলোচ্ছ্বাস, তখনই বুঝি বিপথগামী হয় কিছু বানভাসী তেলাপিয়া। তাদেরই দু’একটা নেমে আসে গুঁড়ি বেয়ে একেবারে বটের গোড়া পর্যন্ত। বাস্তবতার নিরিখে এটাই হতে পারে বটবৃক্ষে তেলাপিয়ার সম্ভাব্য পটভূমি।

কিন্তু দোলন বৌকে সে কথা বোঝায় কার সাধ্যি? তার কাছে তো এই তেলাপিয়া প্রগাঢ় রহস্যে ঘেরা। স্বর্গবাসী দেবতার বর বিশেষ। এই তেলাপিয়াকে ঘিরে তার মনে বাসা বেঁধেছে এক গভীর প্রত্যাশা আর নিবিড় বিশ্বাসবোধ। তার বিশ্বাস ভগবান না জানি তাকে কোন পুণ্যের বর দিয়েছে। এই নতুন ভাবনা দোলন বৌকে উদ্বেলিত করে রাখে অহর্নিশি। স্বর্গপ্রেরিত এই তেলাপিয়ায় কি আছে ধরাতলের তাবৎ দুরারোগ্য ব্যাধির উপশম? প্রসবোন্মুখ নারীর দুর্বহ প্রসববেদনার অলৌকিক নিরাময়? মানবজাতির কোন দুর্বিনীত সমস্যার স্বর্গীয় সমাধান?

সেই থেকে বড় রহস্যঘেরা হয়ে রইল এই বটবৃক্ষ আর তার গর্ভোৎসারিত ঐশ্বরিক তেলাপিয়া! সেই থেকে ফি-বছর বৈশাখী অমাবস্যার ভোরে হালদারদের বটমূলে নামে হাজার মানুষের ঢল। উৎসবমুখর হয়ে উঠে শ্রীধরপুর গ্রাম। বট অরণ্যের চারপাশ ঘিরে রাতারাতি গড়ে ওঠে শতেক দোকানপাট। বায়োস্কোপ, সার্কাস, পুতুলনাচ, মন্ডা-মিঠাইয়ে মেলা জমজমাট থাকে সকাল থেকে সন্ধ্যা অবধি। দূর-দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। অসুস্থরা আসে দুরারোগ্য ব্যাধির উপশম কামনায়। নিঃসন্তান রমণীরা গোপনে ব্যক্ত করে সন্তানবতী হওয়ার আকুল বাসনা। এমনি আরও কত মানুষ মনের গভীরে লুক্কায়িত কামনায় বটমূলে উপবিষ্ট ধ্যানগম্ভীর দোলন বৌয়ের হাতের এক লোকমা তেলাপিয়া-অন্ন মুখে পুরে ফিরে যায় পর্বতপ্রমাণ প্রত্যাশা বুকে নিয়ে। কেউ কিছু ফল পায়, কেউ পায় না। যাদের হয়, তারা সেই অলৌকিক নিরাময়ের কথা ছড়িয়ে দেয় দূর থেকে দূরান্তরে। যাদের হয় না, তাদের খবর কে-ই বা রাখে।

দিন মাস বছর ঘুরে ফিরে আসে। দোলন বৌয়ের বিশ্বাস আরও ঘনীভূত হয়, তার হাতে দেবতারা গচ্ছিত রেখেছেন মানুষের মঙ্গল। অঝোর বর্ষণের রাতে স্বর্গরাজ্যের কোন অজানা বহতা নদীর তীর্থ ছেড়ে ঘন বটের বন পেরিয়ে ভূতলে নেমে আসে যে আত্মত্যাগী তেলাপিয়া, তারাই সেই মঙ্গলের বাহন। দোলন বৌয়ের গভীর প্রত্যয় দিনমান তার স্নিগ্ধ শুভ্র অবয়বে মাখিয়ে রাখে স্বর্গীয় আবীরের ছটা। রমেন সারাদিন ভাবে। ভেবে ভেবে ব্যাকুল হয়ে পড়ে। কি ভাবে কী হয়, রমেন সেসব বোঝে না। হয়তো মানুষের মনস্তত্ত্ব, বিশ্বাস আর আস্থার সাথে নিবিড় কোন যোগাযোগ আছে তার শারীরিক রসায়নের। রোগ-ব্যাধি, সুখ-দুঃখ, হতাশা, বিষাদ, তৃপ্তি, অবসাদ, সবই বুঝি সেই শারীরিক রসায়ন-নিয়ন্ত্রিত অবস্থা বিশেষ। বটবৃক্ষের তেলাপিয়ার উৎস-রহস্য তো রমেন হালদারের অজানা নয়। তবু যেন দোলন বৌয়ের প্রগাঢ় বিশ্বাসকে গুঁড়িয়ে দিতে মন চায় না তার। নিশিদিন ভয়ে সিঁটিয়ে থাকে সে। দোলনের অলৌকিক তেলাপিয়াদের অমঙ্গল চিন্তায় তার মনপ্রাণ অস্থির হয়ে থাকে। তার ভয়, যদি কোনোদিন শুকিয়ে যায় এই বটের গুপ্ত জলাধার! যদি কোনো নির্দয় খরা এসে শুষে নেয় বট গর্ভের সঞ্চিত সবটুকু জল। যদি তেলাপিয়ারা এককালীন নির্ব্বংশ হয়ে যায় কোনো বিষধর সর্পের দংশনে! কোনোদিন বৃষ্টিস্নাত ভিজে বটের গুঁড়ি বেয়ে ছটফটে রূপালী তেলাপিয়ারা যদি আর ফিরে না আসে!

সেই ছেলেটা (Sei Chheleta) – Story by Pratap Sen Chowdhury
সেই ছেলেটা

প্রতাপ সেন চৌধুরী

মানুষের জীবনে অতীতে এমন কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে যা কখনো কখনো তার ভবিষ্যৎ জীবনে গভীরভাবে রেখাপাত করে। এরকমই একট ঘটনা প্রদীপের জীবনে ঘটেছিল।

প্রদীপ চ্যাটার্জি, বর্তমানে বয়স ৬৫। দুর্গাপুর ইস্পাত প্রকল্প থেকে গত পাঁচ বছর হোল অবসর নিয়েছে। সফল মানুষ, এক মেয়ে ও এক ছেলে। চাকরী থাকতেই মেয়ের বিয়ে দিয়েছে। ছেলে অপেক্ষাকৃত ছোট, বিয়ে হয়নি এখনো, কলকাতায় থেকে চাকরী করে।

চাকরী থাকাকালীন প্রদীপ বর্ধমানে বাড়ীও করেছে। বর্ধমানে বাবর বাগ-এ বেশ ফাঁকা জায়গাতেই বাড়ীটা। সামনে বড় রাস্তা। দোতলা বাড়ী, নীচে গ্যারেজ। বেশ শান্তিতেই স্ত্রী সুমিতাকে নিয়ে ছিল। অবসরের পর সময় কাটানোর জন্য বই পড়া, লেখা আর ইন্টারনেটকেই বেছে নিয়েছিল। কিন্তু একদিন –

প্রদীপ হঠাৎ করেই দেখেছিল ছেলেটাকে। চাকরী থাকতে একটা গাড়ী কিনেছিল – টাটা ইণ্ডিকা। গাড়ীটা অনেকদিন সার্ভিসিং করানো হয়নি বলে একদিন সকালেই টাটা মটরস এর সার্ভিসিং সেন্টারে নিয়ে গেল গাড়ীটাকে। গাড়ীটাকে দাঁড় করাতেই যে ছেলেটি প্রথমেই এগিয়ে এল তাকে দেখেই চমকে উঠল সে। ছেলেটি যেন তারই ছোটবেলার প্রতিমূর্তি। কি করে এমন হল? – একটু আনমনা হয়ে গেল সে।

হঠাৎ ছেলেটির কথায় সম্বিত ফেরে। ‘স্যার, গাড়ীর কি হয়েছে?’ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সে। আনমনা হয়েই প্রদীপ বলে, ‘সার্ভিসিং করতে হবে।’ ছেলেটির পেছনেই মালিক তারাপদ বাবু আগিয়ে এলেন, উনি বহুদিনের পরিচিত, বললেন, ‘কি ভাবছেন? ওকে আগে দেখেননি তাই? ও আমার কাছে মাস তিনেক হল এসেছে, ওকে নিঃসঙ্কোচে আপনি গাড়ী দিতে পারেন, ও খুব ভাল মিস্ত্রী।’

ছেলেটিকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে মালিকের সামনে গিয়ে বসল সে। ‘চ্যাটার্জি সাহেব, আপনি তো বহুদিন পরে এলেন, বসুন, চা খান।’ চা খেতে খেতে প্রদীপ তারাপদ বাবুর কাছ থেকে জানল যে ছেলেটি নাকি অনেক দূর থেকে আসে, শিক্ষিত ছেলে, স্কুল ফাইনাল পাশ। অটোমোবাইলে আই টি আই পাশ, টাটাতে ট্রেনিংও করেছে। নাম বাসুদেব। এর মধ্যেই বাসুদেব বলে গেল গাড়ী হতে দু’দিন সময় লাগবে।

‘তাহলে আজ আসি,’ বলে সে রিক্সা নিয়ে বাড়ী চলে এল। বাড়ীতে এসে খবরের কাগজটা নিয়ে বারান্দায় এসে বসে। কিন্তু কাগজ পড়ায় মন না দিয়ে সে ভাবতে থাকে। ভাবতে ভাবতে নিজের যৌবনের চেহারাটা তার চোখের সামনে ভেসে ওঠে – লম্বায় সাড়ে পাঁচ ফুট, দোহারা চেহারা, চুল কোঁকরানো, উজ্জ্বল শ্যামবর্ণ, নাক মুখ চোখা, সব কিছু মিলিয়ে এক স্বাতন্ত্র্য ছিল তার চেহারায়। এইজন্য কলেজ জীবনে সবার প্রিয় ছিল, ইউনিয়নের নেতাও ছিল সে। আজ বাসুদেবের মত একটা আদিবাসী ছেলের মধ্যে সেই একই ছবি; কি করে সম্ভব? এরইমধ্যে সুমিতা তাড়া দিয়ে গেল, ‘এবার ওঠ, বেলা তো হল! স্নান খাওয়া করতে হবে তো, নাকি?’ ঘড়িতে দেখল প্রদীপ একটা বাজে। কাগজ একপাশে সরিয়ে রেখে উঠে স্নান করতে গেল সে। অবসরের পর থেকে দুপুরে একটা ভাতঘুম দেবার অভ্যাস হয়ে গেছে।

আজ শত চেষ্টা করেও দু’চোখের পাতা এক করতে পারল না। বার বার ছেলেটার চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। কে এই বাসুদেব? পরের দিন সকালে আর সে স্থির থকতে না পেরে আবার সেই সার্ভিস সেন্টারে গেল। তারাপদ বাবু দোকানে ছিলেন না, বাসুদেবই এগিয়ে এসে বলল, ‘আজ তো গাড়ী হয়নি স্যার, কালকেই তো বললাম দু’দিন লাগবে।’ প্রদীপ হেসে বলল, ‘গাড়ী নিতে আসিনি, তোমার সঙ্গে আলাপ করব বলে এলাম।’ বাসুদেব কি বুঝল কে জানে, একটা টুল এনে সামনে বসল। সে ওকে জিজ্ঞাসা করল, ‘তুমি কোথায় থাক?’ বাসুদেব বলল, ‘পানাগড়ের কাছে টেন্ট গেটে।’ ‘তোমার বাবার নাম?’ ‘সহদেব মুর্মু। বাবা মারা গেছেন। মা ওখানে সুইপারের কাজ করেন।’

এই কথা বলে সে উসখুশ করতে লাগল। প্রদীপ বুঝতে পারল মালিক আসার সময় হয়েছে, কাজ করতে হবে, তাই ও ওরকম করছে। প্রদীপ ওকে ছেড়ে দিল – বলল, ‘যাও, কাজে যাও।’

বাড়ী চলে এল সে। বাসুদেবের দু’টি কথা তার কানে বাজতে লাগল – টেন্ট গেট আর সহদেব। দুপুরে খাওয়াদাওয়ার পর সুমিতা বলল শপিং করতে যাবে। তবে প্রদীপকে যেতে হবে না, ও পাশের বাড়ীর মহিলার সঙ্গেই যাবে। প্রদীপ একটু স্বস্তি পেল কারণ ও নিশ্চিন্তে একটু ভাবতে পারবে।

শুয়ে শুয়ে সে ভাবতে লাগল, এই কি সেই সহদেব? স্মৃতির পাতা থেকে পঁচিশ বছর আগের একটা রাতের কথা তার চোখের সামনে ভেসে এল। তখন দুর্গাপুরে ইস্পাত প্রকল্পে কাজ করত।

সেদিন ছিল ছুটির দিন, পরের দিন ছিল নাইট ডিউটি। পৈতে উপলক্ষে এক সহকর্মীর বাড়ী গলসীতে নেমন্তন্ন ছিল। অল্প বয়েস, সবসময় বাইক নিয়েই যেত। গলসীতেও তাই গিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করে বেরোতে প্রায় সন্ধ্যা। ফেরার জন্য প্রদীপ বাইক নিয়ে বেরিয়ে পড়ল। তখন জিটি রোড হাইওয়ে হয়নি। তাই বেশী জোরে গাড়ী চালানো সম্ভব ছিল না। আস্তে আস্তেই আসছিল সে। কিন্তু পারাজ আসতে না আসতেই কালো মেঘে আকাশ ছেয়ে এল। শুরু হল প্রচণ্ড ঝড়, তবুও কোনরকমে সে এগিয়ে যেতে লাগল, ভাবল যদি পানাগড় পর্যন্ত যেতে পারে তবে নিশ্চিত আশ্রয় পাওয়া যাবে। কিন্তু বিধি বাম, টেন্ট গেট যেতে না যেতেই বিদ্যুৎ চমকে মুষলধারে বৃষ্টি শুরু হল। ঠিক টেন্ট গেটের কাছেই একটা ছোট চায়ের দোকান অর্ধেক ঝাঁপ নামানো ছিল। গাড়ীটাকে দোকানের পাশে দাঁড় করিয়ে ঐ ঝাঁপের তলায় মাথা গলিয়ে দিল। দোকানদার আদিবাসীই হবে বোধহয়, বলল, ‘বাবু আরও ভিতরপানে আসুন, ওখানে জল আটকাবেক নাই।’ প্রদীপ ভেতরে ঢুকে এল, ঢুকে দেখল ও আর দোকানদার ছাড়াও আরেকজন আছে, এক অল্পবয়সী আদিবাসী বউ, দোকানদারের বউই হবে। বলল, ‘লক্ষ্মী, বাবুকে চা দে, একেবারে ভিজে গেইছে।’ লক্ষ্মী চা দিয়ে গেল। সে দেখল দোকানদার মাঝবয়সী হলে কি হবে, বউ তার যুবতী। এবার ভাল করে তাকে দেখল প্রদীপ। একজন শিল্পী নিখুঁত ভাবে কালোপাথরে খোদাই করে একটা নারীমূর্তি তৈরী করলে যেমন হয়, ঠিক তেমনি সে। চেহারায় যৌবনের জোয়ার, কষ্ঠিপাথরের মত কালো শরীর চকচক করছে, ঢিলে করে পড়া ব্লাউজের উপর আঁটসাট করে লাল শাড়ী পড়া, নিখুঁত নাক মুখ চোখ, একরাশ চুল খোঁপা করে বাঁধা। চেনা জগতের বাইরে এক অনাবিল বন্য সৌন্দর্য দেখছিল সে। নির্লজ্জের মত তাকিয়ে আছে দেখে লক্ষ্মী একটু হাসল, ‘বাবু, বিস্কুট!’ ঘাড় নেড়ে সায় দিতে হাসতে হাসতেই বিস্কুট দিয়ে গেল সে। আবার ও দেখল প্রদীপ দাঁতের সাড়িও নিখুঁতভাবে সাজানো, যেন একরাশ মুক্তো ঝরে পড়ল।

বাইরে উঁকি মেরে দেখল তখনো সমানে বৃষ্টি পড়ছে। পকেটে ঘড়ি ছিল, বার করে দেখল রাত আটটা বাজে।

এর মধ্যে দোকানদারের সঙ্গে আলাপ করে জানল তার নাম সহদেব মুর্মু, আর্মিতে সুইপারের কাজ করে। বাইরের দিকে আরেকবার তাকিয়ে দেখল। মিশকালো অন্ধকারে ঢেকে গেছে জিটি রোড, ঐ বৃষ্টির মধ্যেই অন্ধকারের বুক চিরে দু’একটা লরী ধেয়ে চলেছে। আর কোন যানবাহন চলছে না। প্রদীপ কি করবে বুঝতে পারল না।

সহদেবের দিকে একবার তাকিয়ে দেখল, দেখে খারাপ লোক বলে মনে হল না। সহদেবকে বলল, ‘এখানে রাত্রীটা থাকার মত কোন ব্যবস্থা হবে?’ সে কিছুক্ষণ ভেবে জানাল যে আশেপাশে কোন হোটেল নেই, কষ্ট করে থাকতে পারলে টেন্ট গেটের ভিতরে তার কোয়ার্টার, পাশের কোয়ার্টারে এক বিহারী থাকে, কার্পেন্টার, দেশে গেছে। সেখানে থাকার ব্যবস্থা হতে পারে। যাই হোক এক রাতের তো ব্যাপার, চলে যাবে – এই ভেবে সে সহদেবকে একশ’ টাকার নোট দিল, বলল, ‘সেই ব্যবস্থাই কর।’ সহদেব বলল, ‘একটুকুন বসুন বাবু,’ এই বলে দোকান বন্ধ করার জন্য সব গুছিয়ে নিলো।

লক্ষ্মীও হাতে হাতে সাহায্য করল। দোকান বন্ধ করে ওরা দু’জন আগে আগে চলল, প্রদীপ গাড়ী চালিয়ে যাওয়া সম্ভব নয় তাই গাড়ী টেনে নিয়ে ওদের পিছন পিছন চলল।

গেট দিয়ে ঢুকে দেখল চারিদিক অন্ধকার। বোধহয় পাওয়ার নেই, টেন্টের রাস্তার বাতিগুলোও জ্বলছে না। তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কিছুসময় এইভাবে চলার পর সহদেব বলল, ‘এই যে বাবু, এই হেথা!’ অন্ধকারে কিছুই ঠাহর হচ্ছিল না। আচমকা বিদ্যুৎ চমকে ওঠায় প্রদীপ দেখল একটা ব্যারাকের সামনে এসে দাঁড়িয়েছে। ওকে দাঁড় করিয়ে রেখে দেশলাই জ্বেলে ওর ঘরের চাবি খুলল, মোমবাতি জ্বেলে চাবি দিয়ে পাশের ঘর খুলে দিল। মোমবাতিটা সহদেব ওর হাতে দিয়ে বলল, ‘বাবু, ঘরে ঢুকে যান।’ ইতিমধ্যে লক্ষ্মী ওদের ঘরে হ্যারিকেন জ্বালিয়ে দিয়েছে। মোমের আলোয় এবার চারিদিক দেখল সে। ব্যারাক বলতে যা বোঝায় তাই – বারান্দা কমন। পাশাপাশি চারটি ঘর, কোণেরটা সহদেবের, তার পাশেরটাতে ওকে থাকতে দেওয়া হয়েছে, আর তার পাশে আরো দুটি। সব ঘরই তালাবন্ধ।

প্রদীপ ঘরে ঢুকে দেখল একটা দড়ির খাটিয়া আছে, আসবাবপত্র বলতে কিছুই নেই। পেছন দিকে একটা দরজা, দরজা খুলে দেখল একপাশে একটু রান্নার জায়গা, সেখানে কিছু বাসনপত্র স্টোভ ইত্যাদি  অন্যদিকে বাথরুম। বাইরে তাকিয়ে দেখল বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশ কালো মেঘে ছেয়ে আছে। চারিদিকটা কেমন গুমোট হয়ে আছে।

পাওয়ার এসে গেলে রাস্তার লাইটগুলো জ্বলে উঠলো। ঘর বারান্দা সব আলো সুইচ টিপে জ্বেলে দিল সে। গাড়ীটা মোছা দরকার। তাড়াতাড়ি দোকানে ঢুকে পড়েছিল, তাই জামা প্যান্ট তেমন ভেজেনি। সে জামাকাপড় ছেড়ে ফেলে গেঞ্জী আর বারমুডা পড়ে বারান্দায় গাড়ীটাকে তুলে আনল, তারপর ডাস্টার বার করে মুছতে লাগল। মুছতে মুছতে খেয়াল করল বোতল আর গ্লাস নিয়ে সহদেব বসে গেছে। ওকে দেখে সহদেব বলল, ‘কি বাবু, চলবে নাকি একটুকুন?’ হাতের ইশারায় সে না বলল। গাড়ী মোছা হয়ে গেলে বাস্কেট থেকে ব্যাগ বার করল, একটা ছোট তোয়ালে আর একটা সাবান তার ব্যাগে সবসময় থাকে। সাবান তোয়ালে নিয়ে সে বাথরুমে গেল। সে যখন স্নান করে বেরল, দেখল পরিপাটি করে খাটিয়াতে বিছানা করে দিয়েছে লক্ষ্মী। এবার লক্ষ্মী একটা লুঙ্গি দিয়ে ফিক্‌ করে হেসে চলে গেল। চোখাচোখি হলেই ও হেসে দিচ্ছে। ওর এই ব্যবহার বেশ উপভোগ করছিল প্রদীপ। লুঙ্গিটা পড়ে বেশ জুত করে বিছানায় বসে সে একটা সিগারেট ধরাল।

এবার সহদেবের গান শোনা গেল – ‘বড়নোকের বিটিলোক লম্বা লম্বা চুল – এমন মাথায় বেন্ধে দিব…’ প্রদীপ বুঝল সহদেবের নেশা ধরেছে। রাত দশটা বাজল। জাতে মাতাল, তালে ঠিক। হেঁকে বলল, ‘লক্ষ্মী-ই বাবুর খাবার দিয়ে আয়।’ লক্ষ্মী এসে আসন পেতে, জল গড়িয়ে খাবার দিয়ে গেল। ওরা সাঁওতাল না মুন্ডা জানে না প্রদীপ, কিন্তু অতিথি আপ্যায়নের ব্যবস্থা দেখে ভালই লাগল ওর। ডিমের কষা আর রুটি, সঙ্গে পেয়াঁজ, লংকা আর আচার। খিদেটাও বেশ চাগিয়ে উঠেছিল। বসে খেতে লাগল। এরমধ্যে লক্ষ্মী শুধিয়েছে আর রুটি লাগবে নাকি, সে ইশারায় দিতে বারণ করেছে। রাত্রীবেলা চারটের বেশী রুটি খায় না। খাওয়া হলে মুখ ধুয়ে আবার বিছানায় বসল সে। আর একটা সিগারেট ধরাল সে। গুমোট আবহাওয়ায় প্রচণ্ড গরম করছে। উঠে পাখাটা চালাল। এখনো এঁটো বাসন নিতে এল না লক্ষ্মী। ভাবল ধুয়ে রাখবে কিনা। কিন্তু ক্লান্তিতে আর ইচ্ছে করল না, শুয়ে পড়ল সে। দরজাটা ভেজানো ছিল। মাঝ রাতে দরজা খোলার শব্দে ঘুম ভেঙ্গে গেল। আবার বিদ্যুতের আওয়াজ আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে।

প্রদীপ খেয়াল করল, দরজা খুলে পায়ে পায়ে ভিতরে এগিয়ে আসছে এক নারীমূর্তি, তাকিয়ে দেখল সে আর কেউ না, লক্ষ্মী। পিঠে এলানো চুলের রাশি, সদ্যস্নাত, প্রায় নিরাভরণা, শুধু একটা হাল্কা রঙের শাড়িতে উন্মত্ত যৌবন ঢাকা। এক ঝটকায় বিছানায় উঠে বসল সে, ‘একি তুমি! এতো রাত্রে?’ গুটি গুটি এসে ঠিক পায়ের কাছটিতে বসল লক্ষ্মী। বলে, ‘বাবুসাহেব, আপুনির কাছে একটা চাইবার আছে।’ ‘কি চাও?’ বলে সে। লক্ষী যা বলল, তা হল – পাঁচ বছর ওদের বিয়ে হয়েছে। সহদেব এখনো কোন সন্তান দিতে পারেনি ওকে। তাছাড়া স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কও ওদের মধ্যে গড়ে ওঠেনি কখনো, কারণ সহদেব মদ, আর ডিউটি ছাড়া আর কিছুই বোঝে না। দোকানে যায় মদের টাকায় টান পড়লে। নয়ত লক্ষ্মীই দোকান চালায়। সুখ কোনদিন পায় নি সে। ইতিমধ্যে আর্মির ডাক্তারদিদি তাকে পরীক্ষা করে বলেছে, যে বাচ্চা না হবার মত কোন দোষই নেই ওর। ওদের সমাজের প্রায় সব পুরুষই এরকম মাতাল দুশ্চরিত্র, তাই তার সন্তান ওরকম হোক তা সে চায় না। তার মত পুরুষের সন্তান সে ধারণ করতে চায়।

এইসব কথা বলতে বলতে লক্ষ্মী ঝরঝর করে কেঁদে ফেলল, ‘বাবু আমাকে ফিরায়ে দিবেন না।’ এই বলে এক আকুতি নিয়ে সে ওর দিকে তাকিয়ে রইল।

প্রদীপ প্রথমে চমকে উঠে বলল, ‘না না, এ কি করে হয়? তুমি চলে যাও! তাছাড়া সহদেব…’ কথা সম্পূর্ণ করতে না দিয়েই সে বলল, ‘আজ আমদানীটো ভালই, উ এখন মাল খেয়ে হুঁশ নেই, কাল সকালের আগে উঠবেক লাই।’ অশ্রুসজল চোখে সে ওর দিকে তাকিয়ে রইল। হালকা বিদ্যুতের আলোয় ওর ঐ মুখ দেখে মায়া হল প্রদীপের। আস্তে আস্তে ওর মুখটা তুলে ধরতেই লক্ষ্মী ওর বুকে ঝাঁপিয়ে পড়ল। ওর চুলের উগ্র তেলের গন্ধ আর শরীরের বন্যতায় সে মাতাল হয়ে গেল। এক অনাস্বাদিত অনুভূতিতে তার দেহমন ভরে উঠল। এরপর প্রদীপ আর নিজেকে ধরে রাখতে পারল না – এক আদিম খেলায় ওরা মেতে উঠল। পরপর তিনবার – চরম পরিতৃপ্তি না পাওয়া অবধি লক্ষ্মী নিজেকে উজাড় করে দিল। আর প্রদীপ পেল এক অজানা স্বাদ, এক অচেনা অনুভূতি।

সবশেষে লক্ষ্মী নিজেকে গুছিয়ে নিয়ে ওকে একটা প্রণাম করল। তারপর দ্রুত পায়ে চলে গেল। প্রদীপের মনে হল ভালোবাসা নয়, যৌন আকর্ষণ নয়, যেন দেবতার কাছে লক্ষ্মী নিজেকে সঁপে দিল শুধু একটা সন্তানের আশায়।

সে জানে না ওর আশা সে পুরণ করতে পারবে কিনা, আর ভাবতে পারল না সে। পরিতৃপ্ত ক্লান্ত শরীরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল।

ঘুম ভাঙল সহদেবের ডাকে, ‘বাবু, আটটা বাজল উঠবেন নাই!’ প্রদীপ চোখ মেলে দেখল ঘরে সূর্যের আলো এসে পড়েছে, রাতের দুর্যোগের চিহ্নমাত্র নেই। আকাশও পরিস্কার। তাড়াতাড়ি উঠে বাথরুমে গেল। রেডি হয়ে বেরোতে দেরী হল না। সহদেব একগাল হেসে চা বিস্কুট ধরল তার সামনে। ওর নির্মল হাসি কেন জানি মনে এক অপরাধবোধ জাগিয়ে তুলল। সকালবেলা লক্ষ্মী তার সামনে আর আসে নি। আসবার সময় আরো একশ টাকা সহদেবের হাতে গুঁজে দিল সে। সহদেবের চোখ চকচক করে উঠল। গাড়ী স্টার্ট দেবার সময় সে বলল, ‘বাবু, আবার আসবেন।’ প্রদীপ কিছু না বলে বেরিয়ে এল। এরপর কতদিন ইচ্ছা হয়েছে লক্ষ্মীর কাছে যাবার, কিন্তু কি যেন একটা দ্বিধা, সংকোচ তাকে বার বার টেনে ধরেছে। আস্তে আস্তে বিস্মৃতির অতলে তলিয়ে গেছে সব।

‘কিগো অন্ধকারে বসে আছ, আলো জ্বালাও নি কেন?’ সুমিতার কথায় সম্বিত ফিরল তার। সুমিতাই আলো জ্বেলে দিল। চা করল, চা নিয়ে প্রদীপের পাশে এসে ওকে চা দিয়ে বসল, বলল, ‘তুমি এত কি চিন্তা করছ দু’দিন ধরে, কোন পল্পের প্লট মাথায় এসেছে নাকি?’ ও জানে গল্পের প্লট মাথায় এলে প্রদীপ নাওয়া খাওয়া সব ভুলে যায়।

প্রদীপের মনে হল গল্পই তো – যদি নিছক একটা গল্প হয়, তবে তো ভালই। উত্তরে কিছু না বলে সে বলল, ‘কোথায় কি শপিং করলে দেখাও।’ এরপর তারা কেনা জিনিস দেখতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণের জন্য হলেও প্রদীপ চিন্তামুক্ত হয়ে সুমিতার সঙ্গে কেনাকাটার আলোচনা করতে লাগল। পরের দিন সে সার্ভিস সেন্টারে গিয়ে গাড়ী নিয়ে এল।

এরপরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। নিজের সংশয় মেটাতে একদিন প্রদীপ লক্ষ্মীর কাছে গিয়েছিল। এতদিন পর প্রথমটায় ওকে চিনতে না পারলেও পরে চিনেছে। চিনতে পেরে একটা গড় হয়ে প্রণাম করে বসতে বলেছে। তারপর বলেছে – বাবুকে সে তারপর অনেকদিন আশা করেছিল। বিশেষ করে সেদিন, যেদিন ও জানতে পেরেছিল ও মা হতে চলেছে। সত্যই বাবু তার কাঙ্ক্ষিত ধন দিতে পেরেছে।

সহদেব ভাল স্বামী হতে না পারলেও ভাল বাবা হতে পেরেছিল। বাসুদেব যেদিন জন্মায় সেদিন আহ্লাদে আটখানা হয়ে ব্যরাকশুদ্ধু সবাইকে ডেকে মিষ্টি খাইয়েছে। হাইওয়ে হবার সময় দোকানটা উঠে যায়। ডিউটি ছাড়া বেশীরভাগ সময় ছেলেকে নিয়েই কাটাত সহদেব। ছেলের প্রতি ভালবাসা ও চিন্তা দেখে লক্ষ্মীর ওর প্রতি সমস্ত রাগ ক্ষোভ অভিমান দূর হয়ে গিয়েছিল। সহদেবের ছেলে হয়েই ও বড় হতে লাগল। যখন পাঁচ বছর বয়েস, তখন আর্মির বড়সাহেবকে ধরে প্রাইমারী ইস্কুলে ভর্তি করে দিয়েছিল। সময় মত স্কুলে যাতায়াত করানো, বইপত্র কিনে দেওয়া, সবদিকেই নজর ছিল সহদেবের। ছেলে বড় হবার পর সহদেব মদ ছেড়ে দিয়েছিল। এ যেন এক নতুন মানুষকে দেখেছিল লক্ষ্মী। বাবুর কথা আর তার মনে পড়েনি। সব ভুলিয়ে দিয়েছিল সহদেব তার ব্যবহারে। বড় হবার পর বাসুদেবেরও বাবা অন্ত প্রাণ ছিল। যখন বাসুদেব স্কুল ফাইনাল পাশ করল, তখন লিভারের অসুখে সহদেব মারা যায়। আর্মির সাহেবদের ধরে সহদেবের চাকরীটা পেয়েছিল লক্ষ্মী। তারপর বাসুদেব নিজের চেষ্টাতেই সব করেছে।

এতদিন পর বাবু কে পেয়ে সবকথা উজাড় করে দিল সে; কিন্তু এও বুঝিয়ে দিল যে বাসুদেব তারই দেওয়া আশীর্বাদ হলেও ওদের ব্যক্তিগত জীবনে প্রদীপের কোন স্থান নেই। সহদেবের ছেলে হয়েই ও বেঁচে থাকবে। বয়েসের সাথে সাথে লক্ষ্মীর কথাবার্তার বলিষ্ঠতা প্রদীপকে অবাক করেছিল। প্রদীপ ফিরে এসেছিল, কিন্তু ফিরে এসেছিল একটা চরম তৃপ্তি নিয়ে – এই তো তারই ছেলে – সেই ছেলেটা।