নাড়ী (Narhi) – Bengali Poem by Sharbajayaa Mukhopadhyay


see scribd embed

 
 

নাড়ী

 

সর্বজয়া মুখোপাধ্যায়

 

এবং তুমি ও আমি একই সম্বন্ধে
সম্বন্ধিত যেহেতু, সংযুক্তভাবে এগিয়ে চলা
বোধকরি সেই কারণেরই জন্য।

অস্তিত্বে জর্জর, নানা ক্ষতমুখ নিয়ে
রক্তাক্ত নির্ভার বসে থাকা আমাদের।
খুঁজে পাওয়া লালাভ আলোড়ন
থেকে পার হওয়া নিস্তব্ধতার পুকুরটি পর্যন্ত।

জীবন ও কর্মচিন্তন দুজনের
হাসপাতালে বসেই। হাতে ফল ও কণ্ঠে
শুভেচ্ছা শুনতে শুনতেই।

বারোয়ারি অস্ত্রোপচার থেকে সার্বজনীন
রক্তক্ষরণ ইতিহাসের হাতড়ানি তোমার, আমারও।

মর্গের পাশে দাঁড়িয়ে অমাবস্যার সূর্য দেখার অভ্যাস
এতদিনে জানা নিশ্চই?
অতীত ও ভবিষ্যতের ঠিক দুহাতে
মধ্যবর্তী অস্তিত্বের ঠিকাদারি –

অপেক্ষার খদ্যোতশৃঙ্খলে পাওয়া
প্রতীক্ষার নাড়ীতে দ্বৈত অবিনশ্বর ভার।

আলোকবর্ষ বিশ্বাস অতএব এই যে

দুজনের মধ্যে বসে জন্মান্ধ দেখতে পায়।



download




Leave a Reply

WP Like Button Plugin by Free WordPress Templates