ছিঃ! ছিঃ! এ যে মুন্ডমালা !
এ মালা কি পরতে আছে?
রক্ত জবা বেশতো ভাল
ওটাই বরং রাখ্ না কাছে।
কাপড় পরে লক্ষ্মী সেজে
একটু এসে বস্ না পাশে
চুপটি করে বসলে পরে
তবেই ভাল চিত্র আসে।
পাগলি আমি ত্রিশূল ফেলে
দ্যাখ্ না কেমন আঁকছি ছবি
আকাশ বাতাস পাহাড় এঁকে
এখন আমি উদাস কবি।
পাগলি আমি নাচব না আর
নাচব না আর প্রলয় নাচন
এখন শুধু রঙ তুলিতে
আঁকব জীবের মরণ বাঁচন।
kudos sudipto da.. tumi just fatiye dichho, niladri da keo bolbo ei site ta dekhte… darun hoeche lekha ta, tomar ei dhoroner lekha prothom porlam…
sotti bolte jhinuk jibon er theke amar eta besi valo laglo
Khub bhalo laglo.
kabi parichhitite aamar qualification vul chhapa hayechhe.Aami JU theke BE pass karechhi, BA nay.