শেষ বিকেলের চুঁইয়ে পড়া আলোয়
শেষবার দেখেছিলাম তোমায়।
সে বিকেল হারিয়েছে ঘড়ির কাঁটার সাথে
আর আমরা হারিয়েছি চোরাস্রোতে।
আজ আরো একটা বিকেল
ঘন নীল আঁধারে ঢেকেছে দুচোখ।
এবার তোমায় চিনে নিতে ভুল করলাম।
ক্ষমা কোরো।
স্বগতোক্তি – ২
রাজপথে ঐ কারা মার্চপাস্ট করে
নীল পোষাকে।
ঘননীল আকাশটাও আজ
মৃত্যুরূপী।
সদর দরজায় কড়া নাড়ার
আওয়াজ।
যেতে হবে এখুনি
সব ফেলে রেখে৷
একটু দাঁড়াও।
কাউকে বিদায় বলতে হবে।
just megh….