বনের সিংহাসন খালি করে লোকালয় খোঁজে ভাঁড়!
একাদশীর চাঁদ খোঁজা পাগল
আঙ্গুলে কবিতা লেখে সপাট বালির উঠোনে
কোঁকানো অসহায় হৃদ্পিণ্ড ছেঁড়ে শিশু
দুধহীন মায়ের বুক চাটে
সে পাগল ঝাড়ু দেয় সমস্ত হাট বাজার
রক্তশিরা সবুজতা ছেড়ে ছোটে সরু নদীর ঝাঁক
পচা মাংসপিণ্ড হাঁটে, চলে
চুলকুনি গা বাওয়া রক্তের সুখ রাগে
মস্তিষ্কের কিলবিল পোকাগুলি
মাঝরাত ভেঙ্গে কবিতার লাইন পড়ে।